MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • আর ক্ষতিকর রাসায়নিক রঙ নয়, সহজেই বাড়িতে বানিয়ে নিন নানান রঙের ভেজষ আবির

আর ক্ষতিকর রাসায়নিক রঙ নয়, সহজেই বাড়িতে বানিয়ে নিন নানান রঙের ভেজষ আবির

দোল হোক বা হোলি শুধু নামেই তফাৎ, উৎসবের বিশেষত্ব একই। সমস্ত ভেদাভেদ ভুলে শুধু উৎসবের রঙে রাঙিয়ে তুলুন নিজেকে। প্রকৃতি ইতিমধ্যেই সেজে উঠেছে, কৃষ্ণচুড়া, রাধাচুড়া, শিমুল, পলাশ নানান ফুলে। তাই এই সুন্দর উৎসবে সুস্থ থাকতে বাজারে পাওয়া সস্তা রাসায়নিকযুক্ত রঙ-কে  না বলুন। কারণ প্রতি বছর দোলের পরে পরেই দেখা দেয় ত্বক ও শ্বাসকষ্টের মত নানান সমস্যা। রাসায়ানিকের প্রতিক্রিয়ার ফলে ছোটদেরও নানান সমস্যার শিকার হতে হয়। এই কারণেই রাসায়নিক ভুলে প্রকৃতির রঙেই ভরসা রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাসায়নিক রঙ-এর ব্যবহারের ফলে র‍্যাশ, এগজিমা, ছাড়াও শ্বেতির মতো ত্বকের সমস্যা দেখা দেয়। সোরিয়াসিস থাকলে তার প্রভাবও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই নিজে তো বটেই অপরকেও সুস্থ রাখতে দোল খেলুন প্রাকৃতিক রঙে-

2 Min read
Author : Deblina Dey
Published : Mar 25 2021, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

রঙে যে ধরণের রাসায়নিক ব্যবহার করা হয় তা শরীরের জন্য ক্ষতিকর।  সেগুলি কোনওভাবে নাকে বা মুখে প্রবেশ করলে তার ফল হতে পারে মারাত্মক। এছাড়া গাঢ় রঙে বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ত্বক থেকে রঙ তুলতে গিয়ে অতিরিক্ত সাবানের ব্যবহারের ফলে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ঠিক এই অসুস্থতার হাত থেকে রক্ষা পেতে উৎসবে মেতে উঠুন ভেষজ রঙে। 

38

বিভিন্ন গাছের ফল, ফুল ও পাতা দিয়ে রং তৈরি করে এমন বহু সংস্থা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ভেজষ রং তৈরি করে বিক্রি করেন পড়ুয়ারা। 

48

বাড়িতেই বানিয়ে নিতে পারেন ভেষজ রঙ নামী কোম্পানির হলুদ গুঁড়োর সঙ্গে বেসন মিশিয়ে বানিয়ে নিতে পারেন হলুদ আবির। লাল চন্দনের সঙ্গে সমপরিমাণে ময়দা মিশিয়ে বানিয়ে নিন লাল আবির।

58

জবা, গাঁদা, অপরাজিতা আরও নানা থেকে রং তৈরি করেন তাঁরা। তবে অনেকেই এখন স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে ভেষদ রঙের চাহিদা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। 

68

অনলাইনেও এই ভেষজ রঙ বিক্রি শুরু হয়েছে। এই সব রঙের মূল উপাদান বিভিন্ন গাছের পাতা, ফলমূলের সঙ্গে মূল ভিত হিসেবে ব্যবহার করা হয় ময়দা। 

78

ভেষজ রঙের জন্যে হলুদ, বিট, নানান ধরনের ফল, নানান গাছের কচি পাতা ও ফুল, পুদিনা পাতা, পালং শাক, লাল চন্দন কাঠ ইত্যাদি ব্যবহার করা হয়। ময়দার সঙ্গে এই সমস্ত ভেষজ রঙ মিশিয়ে রঙ তৈরি করা হয়। 

88

এই রঙ ত্বকে লাগলে তাতে শারীরিক সমস্যার কোনও রকম সুযোগ থাকে না। তাই স্বাস্থ্য ভালো রাখতে ভেষজ রঙ দিয়েই মেতে উঠুন বসন্ত উৎসবে।
 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Uttarakhand: গুগল ম্যাপেও খুঁজে পাবেন না, নন্দাদেবীর কোলে এই গ্রামে সময় ১০০ বছর পিছিয়ে
Recommended image2
মাত্র ৬০ সেকেন্ডেই মনখারাপ দূর হবে, মন ভালো রাখার সহজ উপায়
Recommended image3
Muscle Building Foods: মাসল বানাতে চান?ডায়েটে রাখুন এই ৮টি খাবার রাখুন
Recommended image4
Gestational Diabetes: গর্ভাবস্থায় ডায়াবেটিস? বিপদ এড়াতে মাথায় রাখুন এই ৫টি জরুরি বিষয়, জানুন এক ক্লিকে
Recommended image5
আম খেলে কি সত্যিই ওজন বাড়ে? জেনে নিন আসল সত্যিটা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved