MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • সকালে না রাতে, এই ৫ কাজ করলেই 'Weight' থাকবে নিজের বশে

সকালে না রাতে, এই ৫ কাজ করলেই 'Weight' থাকবে নিজের বশে

ব্যস্ত জীবনযাপনের মধ্যে সকলেই যেন হাঁপিয়ে উঠছে। ঘরে বসে কাজ করতে করতে নাজেহাল অবস্থা প্রত্যেকেরই। যারা দেহের বাড়তি ওজন নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আর কোনও চিন্তা নেই। ডায়েট আর ওয়ার্ক আউট করেও যখন ওজন কমছে না। তখনই  ভাববেন সমস্যা অন্য কোথায় রয়েছে। সারাদিন কী কাজ করা হচ্ছে, তার মধ্যে  কতক্ষণ বিশ্রাম এই সবকিছুর ওপরেই নির্ভর করে ওজন বাড়া কমা। সুতরাং মেটাবলিজম বাড়াতে প্রতিদিন কখন কোন কাজ করছি আমরা, সেই দিকে খেয়াল রাখতে হবে।  প্রতিদিন বিকেলে ছোট্ট এই ৫ কাজ করলেই ওজন থাকবে আপনার বশে।

2 Min read
Author : Riya Das
| Updated : Jan 15 2021, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15


নিয়মিত হাঁটুন

যারা জিমে যেতে পারেন না বা  হেভি ওয়ার্কআউট যাদের পক্ষে করা সম্ভব নয়, ওজন কমানোর জন্য জোর পায়ে হাঁটা তাদের জন্য অত্যন্ত উপকারী। হাঁটা শরীরের জন্য এতটাই উপকারী যে দিনের যে কোনও সময়ই হাঁটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভাল। যারা বসে কাজ করেন তারা এক জায়গায় একটানা বেশিক্ষণ বসে থাকবেন না।  এক ঘণ্টা পর পর পাঁচ মিনিটের জন্য চেয়ার ছেড়ে উঠে ৫ মিনিট হেঁটে নিন। বিশেষ করে দুপুরে খাওয়ার অন্তত  ১৫ মিনিট পায়চারি করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্যও খাওয়ার পরে হাঁটা স্বাস্থ্যের জন্য  ভালো।  এছাড়াও খাওয়ার পর  দুপুরে যে ঝিমুনি আসে, তার থেকেও রেহাই পাবেন। মাঝে মাঝে হাঁটলে মন মেজাজ দুইই ভাল থাকবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

বেশি করে জল খান

কাজের চাপ অনেকেই হয়তো জল খেতেই ভুলে যাচ্ছেন। কিন্তু এতেই বাড়ছে সমস্যা। অনেক সময়ই নিজেরাই বুঝতে পারি না যে খিদে পেয়েছে না তেষ্টা পেয়েছে। কারণ শরীরে জলের ঘাটতি হলেও খিদে পায়। শরীরে জলের অভাব থাকলে যেমন খিদে পায়, তেমন মনমেজাজও ভাল লাগে না। তখন কোনও কাজ করতেও মন বসে না। সেই সময় টুকটাক স্ন্যাকস খাওয়ার আগে এক গ্লাস জল খান। তারপরেও আপনার খিদে পাচ্ছে কিনা তা যাচাই করে তবেই খান।
 

35

মনযোগ দিয়ে খাবার খান

খেতে বসার সময় মনোযোগ দিয়েই খাবারটা খাওয়া উচিত।  চ্যাট করতে করতে বা ইমেলের উত্তর দিতে দিতে কিংবা টিভি দেখতে দেখতে লাঞ্চ করবেন না। লাঞ্চের জন্য যে সময় বের করেছেন, সেটা শুধুমাত্র লাঞ্চের জন্যই রাখুন। এতে কতটা খাচ্ছেন সেদিকে  যেমন খেয়াল থাকবে ঠিক তেমনই অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা কমবে। 



 

45

পিৎজা, বার্গার একদম নয়

খিদে পেলেই পিৎজা, বার্গার এই সব না ভুললে ওজন কমা কখনওই সম্ভব নয়। আর ওজন বাড়ার একটা বড় কারণ হল ফাস্ট ফুড। ওজন কমাতে চাইলে এইদিকে খেয়াল রাখতে হবে সবার আগে।
 

55

বারেবারে খাবেন না

সারাদিনের কাজের ব্যস্ততার মধ্যে খিদে পেয়েছে কিনা সেটাই  যেন সবার আগে ভুলে যাই আমরা। যার ফলে লাঞ্চে অতিরিক্ত খাওয়া হয়ে যায়। এই অভ্যেসের কারণে রোগা হওয়া খুবই সমস্যার।  নিজের ব্যাগে হেলথি স্ন্যাকস রাখুন, যা অল্প খেলেই পেট ভরবে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kitchen Garden: রান্নাঘরেই জলের মধ্যে ফলান এই ৬টি ভেষজ গাছ, জানুন পদ্ধতি
Recommended image2
Rice Water: ফেলে না দিয়ে খেয়েই দেখুন, ভাতের ফ্যান রোজ খেলে বদলে যাবে ত্বকের চেহারা
Recommended image3
Healthy Lifestyle: স্বাস্থ্যকর জীবনের নতুন ঠিকানা ‘NeutriOne’, বিস্তারিত জানুন
Recommended image4
Mango Tips: ল্যাংড়া-ফজলি নয় তো? হিমসাগর বলে ঠকাচ্ছে ব্যবসায়ীরা! এই পাঁচ সিক্রেট দেখে চিনুন আসল আম
Recommended image5
Jasmine Plant: মাত্র ৪ সপ্তাহেই সুগন্ধী জুঁই ফুলে ভরবে বাগান, রইল সহজ টিপস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved