MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • কয়েক মিনিটে এসি ছাড়াই ঠাণ্ডা করে নিন ঘর, রইল সহজ কিছু উপায়

কয়েক মিনিটে এসি ছাড়াই ঠাণ্ডা করে নিন ঘর, রইল সহজ কিছু উপায়

করোনা আবহের জেরে ঘরবন্দি জীবন। তার উপর ক্রমাগত বেড়ে চলেছে গরম। অথচ যাঁদের বাড়িতে এসি আছে তাঁদেরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ২৪ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা রাখার নির্দেশ দিয়েছেন। এর কম তাপমাত্রা ঘরে এই পরিস্থিতিতে না রাখাই ভালো। তবে এই ঘরমের হাত থেকে বাঁচতে প্রাকৃতিক উপায়েই আপনি ঘর ঠান্ডা রাখতে পারবেন। এই গরমে জন জীবন অস্থির হয়ে উঠেছে ইতিমধ্যেই। তার উপরে ঘর থেকে বাইরে যাওয়ার উপায় নেই। এমন পরিস্থিতে বিদ্যুৎ বিল বাঁচিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘরের অস্বাবিক গরম কমিয়ে ফেলুন, জেনে নিন সহজ উপায়-

1 Min read
Author : Deblina Dey
| Updated : May 17 2020, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

এই পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখতে প্রয়োজন একটি টেবিল ফ্যান। প্রথমের ঘরের জানলার সামনে ফ্যানটি সেট করে নিন।

28

ফ্যানটি এমন ভাবেই রাখতে হবে যাতে ফ্যানের পিছন দিকটা জানলার দিকে থাকে। এমন অবস্থায় ফ্যানের সামনে এক বাটি বরফ রেখে দিন। 

38

যাতে বরফ ভর্তি বাটির গায়ে ফ্যানের হাওয়া লাগে, সেই দিকে নজর দিতে হবে। এই সহজ উপায়ে কিছুক্ষণের মধ্যেই ঘর ঠান্ডা হয়ে যাবে।

48

যদি বাড়িতে টেবিল ফ্যান অথবা বরফ না থাকে তাতেও হবে ঘর ঠান্ডা। এর জন্য যে দিক থেকে ঘরে রোদ ঢুকতে পারে সেই দিকে মোটা কোনও ভেজা কাপড় টাঙিয়ে দিন।

58

এছাড়া একটি বড় জল ভর্তি পাত্র ঘরের কোনায় রেখে দিয়ে ফ্যান চালিয়ে দিন। ঘরের তাপমাত্রা ২ থেক ৩ ডিগ্রি কমে যাবে সহজেই।
 

68

গরমের সময় মোটা সুতির গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। খুব গরম বোধ করলে পর্দায় ঠান্ডা জল স্প্রে করে দিন। এরপর ফ্যান চালিয়ে দিন ঘরের তাপমাত্রা অনেক কমে যাবে।

78

ঘরের গরম প্রাকৃতিক উপায় কমাতে জানলার বাইরে অথবা ঘরের চারপাশে গাছ রাখুন। ঘরের তাপমাত্রা এমনিতেই অনেক কমে আসবে।

88

ঘর ঠান্ডা রাখার জন্য ফ্যান অন রাখতেই হবে, এছাড়া যতটা পারবেন ঘরের বাকি ইলেক্ট্রিকের জিনিস চালু না রাখাই ভালো। কারণ প্রতিটি ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট যখন চলে তা গরম হয়ে তাপের সৃষ্টি হয়। এর ফলেও ঘর গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
আপনার শরীর সবসময় ঠান্ডা থাকার প্রধান কারণগুলি জেনে নিন, না জানলে ভুল করবেন
Recommended image2
আপনার হার্টের কার্য ক্ষমতা কম কীভাবে জানবেন? জেনে নিন বিকল হওয়ার আগে ঠিক কী কী উপসর্গ দেখা দেয়
Recommended image3
ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেবে এই খাবার! আজ থেকেই সাবধান হয়ে যান
Recommended image4
Pancreatic Cancer: প্যানক্রিয়াটিক ক্যান্সার হলে আগে দেখা দেবে এই লক্ষণ! অবহেলা করলেই বিপদ
Recommended image5
আপনার সঙ্গীর সঙ্গে আলিঙ্গনই বলে দেবে সম্পর্ক কতদূর গভীর, প্রেম দিবসের আগেই সেটি জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved