MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Kukur Tihar: চলছে কুকুর তিহার, নেপালের এই উৎসব সম্পর্কে জানুন বিস্তারিত

Kukur Tihar: চলছে কুকুর তিহার, নেপালের এই উৎসব সম্পর্কে জানুন বিস্তারিত

চলছে আলোর উৎসব। ধনতেরাস (Dhanteras), ভূত চতুর্দশী (Bhoot Chaturdasi), কালীপুজো (Kali puja), দীপাবলি (Diwali), ভাইফোঁটা (Bhai Dooj)- সপ্তাহ ব্যাপী একের পর এক অনুষ্ঠান। প্রতিটি শহর যখন দীপাবলি (Diwali) পালনে ব্যস্ত তখন এক অন্য ধরনের উৎসব পালন হল নেপালে। পালিত হয় কুকুর তিহার (Kukur Tuhar)। কুকুর উৎসবটি (Festival) নেপালে (Nepal) ব্যাপকভাবে জনপ্রিয়। নেপালে পাঁচ দিনের হিন্দু উৎসবের তিহারের দ্বিতীয় দিন হল কুকুর তিহার। নেপালি হিন্দুরা ভগবান ভৈরবের সাথে পশুর সংযোগ উদযাপন করতে কুকুরের পুজো করেন। এই দিনে পুজোরীরা কুকুরকে মালা ও তিলক দিয়ে সাজায়। তাদের মাংস, দুধ, ডিম ইত্যাদি-সহ তাদের প্রিয় খাবার খাওয়ানো হয়।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Nov 03 2021, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কুকুর উৎসবটি (Kukur Tihar) নেপালে ব্যাপকভাবে জনপ্রিয়। এটি সারা বিশ্বে নেপালি প্রবাসীরাও উদযাপন করেন এই উৎসব। এই তিহারে ক্যানাইন অফিসার এবং স্ট্রিট ডগদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। আজ নেপালে পালিত হল কুকুর তিহার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কুকুর তিহার উৎসবের সঙ্গে দুটি পৌরাণিক কাহিনি রয়েছে। বিশ্বাস করা হয় যে কুকুরটি ভগবান ভৈরবের বাহন। ভগবাব ভৈরককে খুশি করতে এই বিশেষ তিথিতে কুকুরের পুজো করা হয়। এদিন মালা পরিয়ে, তিলক কেটে কুকুরের পুজো করা হয়।

310

প্রচলিত আছে, মৃত্যুর দেবতা ভগবান যমের শ্যামা এবং শরভরা নামে দুটি কুকুর (Dogs) রয়েছে। এই দুজন নরকের দরজা পাহারা দেয়। কুকুর তিহারের সময় কুকুরের পুজো করে তাদের তুষ্ট করার রীতি প্রচলিত।  

410

নেপালের লোকজন বিশ্বাস করেন কুকুর তিহারে কুকুরের পুজো করলে তারা তাদের নরকের অত্যাচার থেকে রক্ষা পাবেন। এর মধ্যে দিয়ে মৃত্যু ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করেন সকলে। নেপালের (nepal) সমস্ত মানুষ এই উৎসবে মেতে ওঠেন। 

510

মহাভারতেও কুকুর ও মানুষের সম্পর্কের উল্লেখ আছে। মহাভারতের (Mahabharat) কাহিনি অনুসারে, স্বর্গযাত্রায় পাণ্ডবদের সঙ্গে একটি কুকুরও গিয়েছিল। দ্রৌপদী-সহ সমস্ত পাণ্ডব যাত্রা সম্পূর্ণ করতে পারেনি। শুধুমাত্র যুধিষ্ঠির এবং কুকুরটি স্বর্গের দরজায় পৌঁছেছিল। 

610

স্বর্গের দরজায় পৌঁছানোর পর ইন্দ্রদেব যুধিষ্ঠিরকে গ্রহণ করতে এলে যুধিষ্ঠির কুকুরটিকে তার সাথে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চান। এ কথা শুনে, সে মুহূর্তে ইন্দ্রদেব (Indra dev) যুধিষ্ঠিরের অনুরোধ প্রত্যাখ্যান করেন। 

710

ইন্দ্রদেবের প্রত্যাখ্যানের (Refuse) পর যুধিষ্ঠির বলেন, তিনি তার জীবনের শেষ পর্যন্ত কুকুরকে পরিত্যাগ করতে পারেন না। তাঁর ধার্মিকতা, অনুভূতি, নিঃস্বার্থতা দেখে যুধিষ্ঠিরের সঙ্গে কুকুরটিকেও স্বর্গে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

810

প্রচলিত আছে যে, যুধিষ্ঠিরের সাথে স্বর্গে কুকুরের রূপে ভগবান যম ছিলেন। এর থেকে কুকুরকে পুজো করার রীতি (Rituals) শুরু হয়েছে বলে অনেকে মনে করেন। প্রতিবছর এই সময় নেপালে পালিত হয় এই উৎসব (Festival)।

910

কুকুর তিহারের (Kukur Tihar) সময়, কাকেরও পুজো করা হয়। কারণ তারা ভগবান যমের (Yamraj) দূত হিসাবে বিবেচিত হয়। এই সময় সমস্ত নেপালবাসী মেতে ওঠেন এই উৎসবে। 

1010

তিহার (Tihar) উৎসবের প্রথম দিনে তাদের পূজা করা হয়, যা কাগ তিহার নামেও পরিচিত। উৎসবের সময় কাকদের মাংস এবং শস্য-সহ খাবার দেওয়া হয়।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Blackheads: মুখের ব্ল্যাকহেডস দূর করতে চান? ব্যবহার করুন ঘরোয়া টোটকা
Recommended image2
১০০ ডিগ্রি জ্বর মানেই সাধারণ নয়! প্যারাসিটামলে কমছে না? হতে পারে সোয়াইন ফ্লু, জানুন লক্ষণ
Recommended image3
দুপুরে জমিয়ে খেতে চান? চটজলদি বানিয়ে ফেলুন মুরগি পোস্ত, রইল সহজ রেসিপি
Recommended image4
বৃষ্টির জলেই ফিকে হয়ে যাচ্ছে হেয়ার কালার? বর্ষায় রঙিন চুলের জেল্লা ধরে রাখার ৭টি সিক্রেট টিপস
Recommended image5
নাক দিয়ে ধোঁয়া টানছেন শেহনাজ! এটা কি আদৌ ধূমপান? আয়ুর্বেদে ‘ধূমপান’ কোন রোগ সারায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved