MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • এই কয় উপায় ব্যবহার করুন নিমপাতা, রইল চুলের সমস্যা সমাধানে নিমপাতার ভূমিকা

এই কয় উপায় ব্যবহার করুন নিমপাতা, রইল চুলের সমস্যা সমাধানে নিমপাতার ভূমিকা

চুলে চিরুনি দিলেই মন খারাপ হয়ে যায় সকলের। মুহূর্তে উঠে আসে এর মুঠো চুল। আর চুলে জট থাকলে তো কথাই নেই। সেই জট ছাড়াতে যেমন সময় ব্যয় হয় তেমনই চুল ওঠে। বর্ষার বৃষ্টি শুরু হল কি না, চুলের সমস্যা নাজেহাল অবস্থা সকলের। বর্ষা পড়লেই চুল পড়া বেড়ে যায় সকলের। এর সঙ্গে আছে খুশকির সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহার করে থাকেন অনেকে। হেয়ার ফল কন্ট্রোল ও খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহারেও তেমন কাজ হয় তা নয়। এবার বর্ষাকালে ব্যবহার করুন ঘরোয়া প্যাক। রইল নিমপাতা দিয়ে তৈরি প্যাকের হদিশ। বর্ষায় চুল পড়া বন্ধ করতে ও খুশকির সমস্যা সমাধানে নিমপাতা ব্যবহার করুন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন নিমের প্যাক। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 01 2022, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

নিমপাতা ও দই দিয়ে প্যাক বানান। কয়েকটা পাতা ধুয়ে নিয়ে তা ভালো করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার এই প্যাক স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে খুশকি তো দূর হবেই সঙ্গে চুল নরম হবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

নিমপাতার গুণে খুশকি দূর হবে। একটি পাত্রে জল নিয়ে তা ফুটতে শুরু করলে তাতে নিমপাতা দিন। এবার অন্তত ২ ফোটান। ২ মিনিট পর তা ছেঁকে নিন। এবার ঠান্ডা হলে তুলোয় করে সেই জল স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এবার শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে উপকার পাবেন। 

310

নিমপাতা ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে কয়েকটা নিমপাতা নিয়ে তা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে ২ দিন ব্যবহারে উপকার পাবেন। নিমপাতার গুণে যেমন খুশকি দূর হবে। তেমনই মধু চুলে পুষ্টি জোগাবে। 

410

নারকেল তেলের সঙ্গে মেশাতে পারেন নিমপাতা। একটি পাত্রে কয়েকটা নিমপাতা নিয়ে তা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান নারকেল তেল। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। মাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এই প্যাকে চাইলে পাতিলেবু মেশাতে পারেন। নিমপাতার গুণে যেমন খুশকি দূর হবে। তেমনই নারকেল তেল চুলে পুষ্টি জোগাবে।

510

মেথি ও নিমপাতা দিয়ে প্যাক বানাতে পারেন। মেথি রাতে ভিজিয়ে নিন। মেথি বেটে নিন। অন্যদিকে কয়েকটি নিমপাতা নিয়ে তা বেটে নিন। ভালো করে দুটো উপকরণ মেশান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহারে উপকার পাবেন।   

610

পাতিলেবু ও নিমপাতা দিয়ে প্যাক বানাতে পারেন। কয়েকটি নিমপাতা নিয়ে তা বেটে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে শ্যাম্পুর করে নিন। এই প্যাক ব্যবহারে খুশকির সমস্যা দূর হবে। সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহার করুন। এতে উপকার পাবেন।  

710

অলিভ অয়েল ও নিমপাতা দিয়ে বানাতে পারেন হেয়ার প্যাক। প্রথমে কয়েকটি নিমপাতা নিয়ে তা বেটে নিন। তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু নিন। এতে চুল পড়া দূর হবে। তেমনই চুল হবে নরম। এতে কমবে খুশকির সমস্যা দূর হবে।   

810

অ্যালোভেরা জেল ও নিমপাতা দিয়ে প্যাক বানাতে পারেন। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার সেই জেলের সঙ্গে মেশান নিমপাতা বাটা। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে যেমন চুল পড়া কমবে তেমনই ডগা চেরার সমস্যা দূর হবে। সঙ্গে দূর হবে খুশকি।

910

ক্যাস্টর অয়েল ও নিমপাতা দিয়ে বানাতে পারেন হেয়ার প্যাক। প্রথমে কয়েকটি নিমপাতা নিয়ে তা বেটে নিন। তাতে মেশান ক্যাস্টর অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু নিন। এতে চুল পড়া দূর হবে। তেমনই চুল হবে নরম। নতুন চুল গজাবে এই প্যাকের গুণে।    

1010

সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহার করে থাকেন অনেকে। হেয়ার ফল কন্ট্রোল ও খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহারেও তেমন কাজ হয় তা নয়। এবার বর্ষাকালে ব্যবহার করুন ঘরোয়া প্যাক। নিমের প্যাকে গুণে যেমন খুশকি দূর হবে তেমনই দূর হবে চুলের যাবতীয় সমস্যা। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pomegranate Benefits: ব্রেকফাস্টে এই ফল মাস্ট! কারণ জানলে রোজ খাবেন, মিলবে হাজারো উপকার
Recommended image2
Weight Loss: ওজন কমাতে চান? ডায়েটে রাখুন এই ৬টি কামাল করা পানীয়
Recommended image3
Sneezing: ঘুম থেকে উঠেই হাঁচি শুরু? রাতের এই ১টা কাজেই মুশকিল আসান
Recommended image4
Health News: মা ঠিকই বলতেন, খেতে বসে জল খাওয়া মানে হজমে কেরোসিন ঢালা, বন্ধ না করলে পস্তাবেন
Recommended image5
Health: বয়স অনুযায়ী কত পা হাঁটবেন? ১০ হাজার নয়, আসল সংখ্যাটা জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved