MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • তীব্র জনরোষের মুখে পড়ল মদের দোকান, বিক্ষোভ-উত্তেজনায় উত্তপ্ত মেদিনীপুর

তীব্র জনরোষের মুখে পড়ল মদের দোকান, বিক্ষোভ-উত্তেজনায় উত্তপ্ত মেদিনীপুর

দিনে দিনে বাড়ছে মদ্যপদের দৌরাত্ম্য। রাস্তা ঘাটে এই সমস্যা দিনে দিনে বাড়তে থাকায় তীব্র জনরোষের মুখে পড়ল লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান। এলাকায় মদের দোকান থাকায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। সোমবার তীব্র প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকায়। গ্রামবাসীদের মদ দোকানের বিরোধিতা করলে তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। এরপরই, গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে মদের দোকানে ভাঙচুর ও দুষ্কৃতীদের তাড়া করে। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।  

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 28 2020, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

এলাকায় মদের দোকান নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল গ্রামবাসীদের। মদ্যপদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় নানা সমাজবিরোধী কাজকর্ম বাড়ছিল বলেও অভিযোগ। লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের বিরোধিতা একজোট গ্রামবাসীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

বিশেষ করে মদ্যপদের তাণ্ডবে ওই এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রতিবাদে মদ বিরোধী নাগরিক কমিটি গঠব করেন গ্রামবাসীরা।

35


লাইসেন্স মদ দোকানের বিরোধিতায় গণ স্বাক্ষর করেন গ্রামবাসীরা। সোমবার মারিশদা থানার ওসি ও বিডিওর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার কর্মসূচি নেন তাঁরা। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। 

45

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। সাত থেকে আটটি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে ওই মদের দোকানে ভাঙচুর চালায়। প্রতিবাদে সবচেয়ে আগে সামিল হন মহিলারা।  দুষ্কৃতীরা বিপদ বুঝে পালানোর চেষ্টা করলে তাঁদেরকে তাড়া করেন গ্রামবাসীরা। 

55

দফায় দফায় বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় মারিশদা থানার দেবেন্দ্র ও ভাজাচাউলি এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি আনে। এলাকায় মদের দোকান বন্ধের আশ্বাস দেয় পুলিশ ও রাজনৈতিক নেতারা।
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sandeshkhali News: কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক, কানমারী মোহনবাগান ক্লাব থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল-কম্বল
Recommended image2
মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস, পাঠালেন আইনজীবী
Recommended image3
শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর
Recommended image4
Weather Update: তীব্র গরমের দিন শেষ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসবে বাংলা, সতর্ক করল হাওয়া অফিস
Recommended image5
NIA Raid Saokat Molla House: বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক! শওকতের বাড়িতে NIA
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved