MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • রাস্তার মাঝে কোমর সমান গর্ত, এ কেমন উন্নয়ন, গ্রামবাসীদের প্রশ্নে বিড়ম্বনায় টিম PK

রাস্তার মাঝে কোমর সমান গর্ত, এ কেমন উন্নয়ন, গ্রামবাসীদের প্রশ্নে বিড়ম্বনায় টিম PK

এগিয়ে আসছে একুশের বিধানসভা ভোট। তাই জনসংযোগ বাড়াতে ভোট কৌশুলী প্রশান্ত কিশোরের স্ট্রাটেজি মেনে চলছে তৃণমূল। তেমনি একটি কর্মসূচি হল তপশিলী সংলাপ। প্রত্যন্ত গ্রামে তপশীলি জাতি গোষ্ঠীর সঙ্গে কথা বলছেন পিকে-র টিম। কিন্তু গ্রামে গিয়ে এমন বিড়ম্বনার মুখে পড়বেন হয়তো ভাবতেও পারেননি। রাস্তার মাঝে কোমর সমান গর্ত। পুকুর না রাস্তা? পিকে-র টিমকে প্রশ্ন করলেন গ্রামবাসীরা। নজিরবিহীন এই ঘটনা ঘটল কেশপুরের সোনাপোতা গ্রামে।   

1 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 20 2020, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

লক্ষ্য বিধানসভা ভোট। তাই হারানো ভোট ব্যাঙ্ক ফেরাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করছে প্রশান্ত কিশোরের টিম। তৃণমূলের জন্য সনসংযোগ বাড়াতে গিয়ে বিডম্বনায় পড়লেন তাঁরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তপশিলী জাতি গোষ্ঠীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন পিকের টিম। সোনাপাতা গ্রামের রাস্তার ঘটে গেল অবাক কাণ্ড। রাস্তার মাঝে কোমর সমান গর্ত। সেই গর্তে নেমে একজন গ্রামবাসী প্রশ্ন করলেন তৃণমূল সরকারের এ কেমন উন্নয়ন?

35

টিম পিকে-র তপশিলী সংলাপ গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূলের সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন পিকের সদস্যরা। রাস্তার বেহাল হওয়ায় পিকে-র টিমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তাঁরা।

45

রাস্তার মাঝে কোমর সমান গর্তে নেমে এক গ্রামবাসীদের দেখানোর ভিডিও ভাইরাল হয়। তাঁদের দাবি, প্রশান্ত কিশোরকে কোটি কোটি টাকা না দিয়ে গ্রামের উন্নয়ন করলে হয়তো ভাল কাজ হতো। বিক্ষোভকারীরা কয়েকজন বিজেপি কর্মী বলেও দাবি করেছেন।
 

55


পাশপাশি, তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নিয়েও পিকের টিমের কাছে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আবাস যোজনায় ঘর পেতে তাঁদের নেতাদের কাটমানি দিতে হয় বলে অভিযোগ। একশো দিনের প্রকল্পেও তাঁরা কাজ পাচ্ছেন না বলে দাবি গ্রামবাসীদের। তাঁদের প্রশ্নবানে বিড়ম্বনায় পড়ে পড়েন টিম পিকে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেক-কুণাল তর্কাতর্কি, 'ঠান্ডা ঠান্ডা কুল কুল' বলে শান্ত করলেন মমতা
Recommended image2
Manas Bhunia: 'তৃণমূলে থেকে আর কাজ করার সুযোগ নেই,' দল ছাড়লেন মানস ভুঁইয়া
Recommended image3
Central Force: অন্যত্র সরাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, নির্দেশ স্কুল শিক্ষা দফতরের
Recommended image4
Annapurna Bhandar: ১৫-১৭ জুন মিস করবেন না! অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা দিতে বড় পদক্ষেপ রাজ্যের
Recommended image5
Aroop Biswas: 'মেসিকে জড়িয়ে ধরে' চরম বিপাকে অরুপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে হাজিরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved