MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • খোল বাজালেন 'জনসেবক' শুভেন্দু, নিজের কেন্দ্র নন্দীগ্রামে সূচনা করলেন রাশ উৎসবের

খোল বাজালেন 'জনসেবক' শুভেন্দু, নিজের কেন্দ্র নন্দীগ্রামে সূচনা করলেন রাশ উৎসবের

সম্প্রতি মন্ত্রিত্ব থেকে বিদাই নিয়েছেন। বর্তমানে তিনি আর মন্ত্রী নন, শুধু তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। দল বদলের জল্পনা জিইয়ে রেখে যোগদান করছেন একের পর এক সামাজিক অনুষ্ঠানে। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে রাশ উৎসবের সূচনা করলেন তিনি। সেখানে যোগ দিয়ে খোশ মেজাজে দেখা করলেন তাঁকে। ভক্তদের সঙ্গে খোল বাজালেন তিনি। জানালেন, নন্দীগ্রামের সব অনুষ্ঠানে আমি আসি।  

1 Min read
Author : Asianet News Bangla
Published : Nov 30 2020, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

মন্ত্রিত্ব ত্যাগ করার পর রবিবার প্রকাশ্যে জনসভা করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্মরণে মহিষাদলে অরাজনৈতিক সভা করেছিলেন। এবার তার পরের দিন তাঁকে গেল নিজের বিধানসভা কেন্দ্রের রাশ উৎসবে।

26

মন্ত্রিত্ব ছাড়ার পর এখনও তৃণমূলের বিধায়ক রয়েছেন শুভেন্দু। তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা অব্যাহত রয়েছে। এদিনের রাশ উৎসবের আমন্ত্রণের জন্য নন্দীগ্রামে তাঁর নামাঙ্কিত পোস্টার পড়েছিল 'জনসেবক' বলেই।

36

রবিবারের অরাজনৈতিক সভায় তাঁর রাজনৈতিক অবস্থান খোলসা করতে পারেন শুভেন্দু। কিন্তু, মঞ্চে দাঁড়িয়ে কোনও রাজনৈতিক বক্তব্যই রাখেননি শুভেন্দু। সোমবার নন্দীগ্রামের রাশ উৎসবে তাঁকে খোল বাজাতে দেখলেন সকলে। কীর্তনের তালে তাঁর সঙ্গে দিলেন ভক্তরাও।

46

নন্দীগ্রাম তাঁরই বিধানসভা কেন্দ্র। ২০১৬-র বিধানসভা নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জয়ী করেছিবেন নন্দীগ্রামবাসী। তাই সেখানকার সব অনুষ্ঠানেই যোগ দিতে যান শুভেন্দু অধিকারী। এদিনের রাশ উৎসবে নিজেই সেকথা জানালেন।

56


২০০৭ সালের নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনের হাত ধরে উথ্থান হয়েছিল শুভেন্দু। তারপর থেকে বর্তমান শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। সম্প্রতি, দল থেকে সামাজিক দূরত্ব বজায় রাখছেন।

66

নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামকে কোনও দিন ভুলে যাননি শুভেন্দু। তাই সোমবারের রাশ উৎসবের সূচনাতেও দেখা গেল তাঁকে। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া জানালেন না। রাশ উৎসবে খোল, কীর্তনের সঙ্গ দিলেন নন্দীগ্রামবাসীর।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Madhyamik Result 2026: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৮৬.৮৩%, প্রথম স্থানে কে?
Recommended image2
Madhyamik Result 2026: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, WhatsApp-এ পান রেজাল্ট, জেনে নিন কীভাবে
Recommended image3
Today’s News in Bengali Live: আন্তঃবর্ণ বিয়েতে পূর্ণ সমর্থন RSS প্রধান মোহত ভাগবতের, সাম্প্রদায়িক বিভেদ ভুলতে পরামর্শ
Recommended image4
চন্দ্রনাথ হত্যাকাণ্ড: শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ৮টি প্রশ্নের উত্তর খুঁজাচ্ছে পুলিশ
Recommended image5
Madhyamik Result 2026: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved