MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Pakistan News
  • 'মুখ না খুললেই ভাল' - ইমরানকে ধুয়ে দিলেন দুই প্রাক্তন স্ত্রী, ধর্ষণ-মন্তব্যে ব্যাকফুটে পাক প্রধানমন্ত্রী

'মুখ না খুললেই ভাল' - ইমরানকে ধুয়ে দিলেন দুই প্রাক্তন স্ত্রী, ধর্ষণ-মন্তব্যে ব্যাকফুটে পাক প্রধানমন্ত্রী

বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তিনি। সম্প্রতি সেই উচ্চশিক্ষিত ইমরান খানই ধর্ষণ ও যৌন হিংসার জন্য মহিলাদের পোশাককে দোষ দিয়েছেন। এক টেলিভিশন সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে কারণ দেশে 'ফাহশী' অর্থাৎ অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে। আর এই অশ্লীলতার দায় তিনি মহিলাদের উপরই চাপিয়েছিলেন। এই মন্তব্যের জেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী।  

2 Min read
Author : Amartya Lahiri
Published : Apr 08 2021, 10:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

হাতে নিয়ে কোরান

ইমরান খানের প্রথমা স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ রীতিমতো কোরান উদ্ধৃত করে বলেছেন অশ্লীলতার দায় পুরুষদেরই। এই ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা টুইট করে বলেন, কোরানে পুরুষদেরই দৃষ্টি এবং গোপনাঙ্গ সংযত করার  নির্দেশ দেওয়া হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

অচেনা ইমরান

১৯৯৫ থেকে ২০০৪ - ৯ বছর ইমরান খানের সঙ্গে সংসার করেছিলেন জেমাইমা। তিনি আরও বলেছেন, ইমরানের মন্তব্য ভুলভাবে উদ্ধৃত বা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে আশা করছেন। কারণ যে ইমরানকে তিনি চিনতে, তিনি বলতেন, পুরুষের চোখেই পর্দা দেওয়া উচিত, মহিলাদের পর্দার আড়ালে রাখা উচিত নয়।

 

36

কম বললেই ভাল

জেমাইমার সঙ্গে ছাড়াছাড়ির পর ২০১৫ সালে বিবিসির প্রাক্তন উপস্থাপিকা রেহাম খান-কে বিবাহ করেছিলেন ইমরান খান। সেই বিয়ে মাত্র দশ মাস টিকেছিল। দ্বিতীয়া স্ত্রী এই বিতর্কিত মন্তব্যের জন্য আরও চাঁছাছোলা ভাষায় সমালোচনা করেছেন। রেহাম এই বিষয়ে একটি সংবাদ প্রতিববেদন উদ্ধৃত করে টুইট করেছেন, 'তিনি (ইমরান খান) যত কম কথা বলবেন সবার পক্ষে ততই ভাল।'

46

'প্রলোভন' থেকে বাঁচতে 'পর্দা'

সম্প্রতি এক টিভি সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান দলের শীর্ষ নেতা বলেছিলেন, বিশ্বের ইতিহাসে দেখা গিয়েছে, সমাজে অশ্লীলতা বাড়লে দুটি জিনিস ঘটে - যৌন অপরাধ বৃদ্ধি পায় এবং পারিবারিক ব্যবস্থা ভেঙে যায়। পুরুষদের 'প্রলোভন' থেকে নিজেদের বাঁচাতে মহিলাদের তিনি 'পর্দা' অর্থাৎ সম্পূর্ণ দেহ ঢাকা পোশাক পরার পরামর্শ দিয়েছিলেন। 

56

নিশানায় বলিউড থেকে রক অ্যান্ড রোল

ওই একই সাক্ষাতকারে তিনি অশ্লীলতায় প্রশ্রয় দেওয়ার জন্য বলিউডকেও নিশানা করেছেন। এমনকী ব্রিটেনে বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধির জন্য ১৯৭০-এর দশকে শুরু হওয়া 'সেক্স, ড্রাগ এবং রক অ্যান্ড রোল' সংস্কৃতিকে দায়ী করেন তিনি।

 

66

বিস্ময়কর

দেশের প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিস্ময়কর বলে কঠোর সমালোচনা করেছে পাকিস্তানের মানবাধিকার এবং নারী অধিকার কর্মীরা। ধর্ষণটি কোথায়, কেন এবং কীভাবে ঘটে সেই বিষয়গুলিকে এই মন্তব্য লঘু করে দিয়েছে, তাইই নয়, ধর্ষণের শিকার হওয়া ব্যক্তিবর্গকেও দোষারোপ করেছেন পাক প্রধানমন্ত্রী, এমনটাই বলেছে দ্য হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান। তারা বলেছে, প্রধানমন্ত্রীর জানা উচিত, ছোট শিশু থেকে শুরু করে সকলেই এই অপরাধের শিকার হয়। তাদের ক্ষেত্রেও কী পোশাকই পুরুষদের প্রলুব্ধ করে অপরাধ করতে?

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

AL
Amartya Lahiri
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে জঙ্গি প্রশিক্ষণ লস্কর-ই-তইবার! পাকিস্তানের চরনা দ্বীপে হচ্ছেটা কী?
Recommended image2
Indus Water Treaty: পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি নিয়ে বড় বার্তা ভারতের! জাতীয় স্বার্থে নতুন কৌশল দিল্লির
Recommended image3
কাশ্মীর নিয়ে মুখ খোলার মাশুল? পাকিস্তানে আটক ব্রিটিশ কাউন্সিলর, ফেরার পথেও বাধা!
Recommended image4
Farooq Abdullah: 'আমাদের রক্ষা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী,' এ কী দাবি ফারুক আবদুল্লার!
Recommended image5
Pakistan LPG Crisis: পাকিস্তানে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, কেজি ৭৫০ টাকা!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved