MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Travel
  • পার্টনারকে নিয়ে অফবিট রুটে ভ্রমণ, কম খরচে এবার ঘুরে আসুন সিকিমের এই গ্রাম, নিস্তব্ধতা-সৌন্দর্যের চমক

পার্টনারকে নিয়ে অফবিট রুটে ভ্রমণ, কম খরচে এবার ঘুরে আসুন সিকিমের এই গ্রাম, নিস্তব্ধতা-সৌন্দর্যের চমক

শীতের দিনে পাহাড় উপভোগ করার মজাই আলাদা। কোথাও স্তুপাকার বরফ, কোথাও আবার কম টুরিস্টের জেরে নির্ঝুম সকালের আনন্দ। এবার রইল এমনই এক জায়গার খোঁজ। পাহাড় পছন্দ করেন এমন মানুষের অভাব নেই। কিন্তু শীতের দাপট এড়াতে অনেকেই ডিসেম্বর-জানুয়ারি এড়িয়ে চলেন পাহাড়ি অঞ্চল। 

2 Min read
Author : Jayita Chandra
Published : Mar 03 2021, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

তবে সিলারিগাঁও এর রহস্যই ভিন্ন। এখানে পর্যটকেরা খুব একটা আসেন না। সম্প্রতি সকলের নজরে এসেছে এই স্থান। হাতে গোনা কয়েকটি হোমস্টে। সামনেই খাদ, আর অপরপ্রান্তে বিস্তির্ণ এলাকা জুড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এমনই এক মনোরম জায়গা গল সিলারি গাঁও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

কীভাবে ঘুরবেনঃ এই এলাকাতে পৌঁছতে শিলিগুড়ি থেকে সময় লাগে ৬ ঘন্টা। ঠাণ্ডা তুলনামূলকভাবে বেশি। প্রথমে এসেই ফ্রেস হয়ে আসেপাশের এলাকা ঘুরে দেখা। খুব ছোট জায়গা, তাই পায়ে হেঁটে ঘুরে দেখতে খুব একটা সময় লাগে না। 

37

পরের দিন পাশেই থাকা গ্রাম ইচ্ছেগাঁও ঘুরে আয়া যায়। সেখানেই সৌন্দর্য একই রকমের। পাহাড়ের কোলে বিলাসিতায় মোড়া নয়, হোমস্টে-তে যা পাওয়া যায় তাই খাওয়া সঙ্গে বর্নফায়ার। তিনদিনের জন্য এক কথায় অনবদ্য ট্রিপ।

47

কীভাবে যাবেনঃ বিমান পথে বাগডোগরা, কিংবা ট্রেনে করে শিলিগুড়ি। সেখান থেকে গাড়ি পথে ছয় ঘন্টা মত  লাগে এই জায়গায় পৌঁছতে। তবে রাস্তায় পড়ে বেশ কয়েকটি সুন্দর স্পট। যা দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায়। শেষের চার কিলোমিটার রাস্তা খানিকটা কষ্ট দায়ক হলেও, ওটাই বিশেষত্ব এই এলাকার। 

57

কোথায় থাকবেনঃ এখানে থাকার জন্য কোনও বিলাশবহুল বাংলো কিংবা হোটেল নেই। কাঠের ছোট ছোট হোমস্টে-তেই থাকতে হয়। যার ফলে রাতে ঠাণ্ডা একটু বেশি অনুভুত হয়।

67

হোমস্টে হলেও, প্রতিটি জায়গাই বেশ সুন্দর। প্রকৃতির কোলে এক কথায় অনবদ্য এই স্থানে থাকতে গেলে অভিজ্ঞতা হবে খানিকটা ভিন্ন। তবে তা অন্যান্য ট্রিপের থেকে বেশ আলাদা।

77

খরচ কতঃ সব মিলিয়ে এই স্থান ঘুরতে খরচ হতে পারে মাথাপিছু ৬৫০০-৭৫০০ টাকা। এই জায়গা থেকে শীতের এক অন্যরকম  আমেজ নেওয়া যেতেই পারে। ফলে যদি স্বল্প দিনের পরিকল্পনা থেকে থাকে, তবে ঘুরেই আসা যায় এই জায়গা থেকে। 

 

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
বর্ষায় ডুয়ার্সের রূপই আলাদা, ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে
Recommended image2
Phu Quoc Island: ভিয়েতনামের এই দ্বীপে ১৫ ভারতীয়র মৃত্যু, কেন এত জনপ্রিয় এই জায়গা?
Recommended image3
পকেটে ৫ হাজার, হাতে ৩ দিন! কলকাতার কাছে লুকিয়ে থাকা স্বর্গ ‘সিমডেগা’
Recommended image4
Travel Tips: দার্জিলিং বাদ! ছুটি পেলেই ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৫টি পাহাড়ি গ্রাম থেকে
Recommended image5
Last Shangri-La Travel Tips: নীল নদী আর তুষারঢাকা পাহাড়ের মাঝে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘জান্সকার’
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved