MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Travel
  • করোনা টেস্টের গাইডলাইন ভুলে দেদার টুরিস্টের ভিড়, চিরুনি তল্লাশি এবার দিঘার হোটেলে

করোনা টেস্টের গাইডলাইন ভুলে দেদার টুরিস্টের ভিড়, চিরুনি তল্লাশি এবার দিঘার হোটেলে

লকডাউন শিথিল হতেই ফিরেছিল দিঘার চেনা ছবি। তাতেই এবার রাশ টানতে সম্প্রতি কাঁথি প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল। কোভিড টিকার দুটি ডোজ-এর সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট না থাকলে দিঘার কোনও হোটেলে থাকতে পারবেন না পর্যটকেরা। এরপরই নড়েচড়ে বসেছিল হোটেল ব্যবসায়ীরা।

1 Min read
Author : Jayita Chandra
| Updated : Jul 19 2021, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

এই নিয়ম হোটেল ব্যবসায় আর্থিক প্রভাব ফেলতে পারে বলে ধারনা  করেছিলেন হোটেল মালিকরা। এর পরবর্তী সময়ে দিঘার হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয় পর্যটকদের জন্য। তাতেই কিছুটা স্বস্তি পেয়েছিলো পর্যটকদের একাংশ। 

25

করোনা পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি হারানো যায়নি এই মারণ ভাইরাসকে। বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে রাজ্যে। 

35

এখন থেকে সতর্ক না হলে বিপদের আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে লকডাউন শিথিল হতেই রাজ্যের বেশ কিছু স্থানে পর্যটকদের ভির লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দার্জিলিং এবং দিঘায়। তাই পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য কড়াকড়ি হচ্ছে প্রশাসন। 

45

তাঁদের কাছে হোটেলে যারা থাকছেন তাঁদের করোনা রিপোর্ট দেখাতে চাওয়া হলে, বিপাকে পরেন হোটেল কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ আধিকারিকদের নিয়ে নিজে অভিযান চালান জেলাশাসক। বেশকিছু হোটেল সঠিক নথিপত্র দেখাতে না পারায় সিল করে দেওয়া হয় সেই সব হোটেল। 

55

আটক করা হয় হোটেলের ম্যানেজারদের। এর পাশাপাশি অনেক পর্যটকদের বিধিনিষেধ না মানার জন্য ধমক দেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। সব মিলিয়ে করোনার তৃতীয় ঢেউকে নিয়ন্ত্রণে রাখার জন্য এখন থেকেই খুবই কড়াকড়ি কাথি প্রশাসন।

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
কালিম্পং এর নোকদারা পাইনবন যেন এক স্বর্গ, যেখানে ঈশ্বর প্রকৃতি নিজের হাতে বানিয়েছেন..
Recommended image2
ভ্রমণের সংজ্ঞা বদলে দিচ্ছে আজকের প্রজন্ম? বিশেষ করে জেন-জি, কী এই 'স্লো - ট্রাভেল'
Recommended image3
হাওয়ার গতিতে ছুটছে Amrit Bharat Express, জানুন এই ট্রেনের বিশেষত্ব আর টিকিটের দাম
Recommended image4
শহরের কোলাহল থেকে দূরে হালকা শীতে ঘুরে আসুন মেঘের চাদরে ঢাকা স্বপ্নের গ্রাম মাহালদিরাম
Recommended image5
Union Budget 2026: বাজেটে বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা, হেঁটে হেঁটে ঘোরা যাবে লোথাল-হস্তিনাপুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved