MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Travel
  • Winter Travel Plan- সিকিম পুরো দেখা, এবার কম খরচে নতুন দিশা সিকিমের গ্রাম শিলারি গাঁও

Winter Travel Plan- সিকিম পুরো দেখা, এবার কম খরচে নতুন দিশা সিকিমের গ্রাম শিলারি গাঁও

সিকিম ঘুরতে কম বেশি সকলের ভালো লাগে। কিন্তু সিকিম যেহেতু হাতের কাছে, তাই অনেকেই পুরো সিকিম  ঘুরে ফেলেছেন। এই পরিস্থিতিতে খানিক অফবিট রুটে যদি ঘুরে আসা যায়, বিষয়টা মন্দ হয় না। তাই এবার ভ্রমণ তালিকাতে রাখুন শিলারি গাঁও।  

2 Min read
Author : Jayita Chandra
Published : Nov 09 2021, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

শীতের দিনে পাহাড় উপভোগ করার মজাই আলাদা। কোথাও স্তুপাকার বরফ, কোথাও আবার কম টুরিস্টের জেরে নির্ঝুম সকালের আনন্দ। এবার রইল এমনই এক জায়গার খোঁজ। পাহাড় পছন্দ করেন এমন মানুষের অভাব নেই। কিন্তু শীতের দাপট এড়াতে অনেকেই ডিসেম্বর-জানুয়ারি এড়িয়ে চলেন পাহাড়ি অঞ্চল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

তবে সিলারিগাঁও এর রহস্যই ভিন্ন। এখানে পর্যটকেরা খুব একটা আসেন না। সম্প্রতি সকলের নজরে এসেছে এই স্থান। হাতে গোনা কয়েকটি হোমস্টে। সামনেই খাদ, আর অপরপ্রান্তে বিস্তির্ণ এলাকা জুড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এমনই এক মনোরম জায়গা গল সিলারি গাঁও।

38

কীভাবে ঘুরবেনঃ এই এলাকাতে পৌঁছতে শিলিগুড়ি থেকে সময় লাগে ৬ ঘন্টা। ঠাণ্ডা তুলনামূলকভাবে বেশি। প্রথমে এসেই ফ্রেস হয়ে আসেপাশের এলাকা ঘুরে দেখা। খুব ছোট জায়গা, তাই পায়ে হেঁটে ঘুরে দেখতে খুব একটা সময় লাগে না।

48

পরের দিন পাশেই থাকা গ্রাম ইচ্ছেগাঁও ঘুরে আয়া যায়। সেখানেই সৌন্দর্য একই রকমের। পাহাড়ের কোলে বিলাসিতায় মোড়া নয়, হোমস্টে-তে যা পাওয়া যায় তাই খাওয়া সঙ্গে বর্নফায়ার। তিনদিনের জন্য এক কথায় অনবদ্য ট্রিপ।

58

কীভাবে যাবেনঃ বিমান পথে বাগডোগরা, কিংবা ট্রেনে করে শিলিগুড়ি। সেখান থেকে গাড়ি পথে ছয় ঘন্টা মত লাগে এই জায়গায় পৌঁছতে। তবে রাস্তায় পড়ে বেশ কয়েকটি সুন্দর স্পট। যা দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায়। শেষের চার কিলোমিটার রাস্তা খানিকটা কষ্ট দায়ক হলেও, ওটাই বিশেষত্ব এই এলাকার।

68

কোথায় থাকবেনঃ এখানে থাকার জন্য কোনও বিলাশবহুল বাংলো কিংবা হোটেল নেই। কাঠের ছোট ছোট হোমস্টে-তেই থাকতে হয়। যার ফলে রাতে ঠাণ্ডা একটু বেশি অনুভুত হয়।

78

হোমস্টে হলেও, প্রতিটি জায়গাই বেশ সুন্দর। প্রকৃতির কোলে এক কথায় অনবদ্য এই স্থানে থাকতে গেলে অভিজ্ঞতা হবে খানিকটা ভিন্ন। তবে তা অন্যান্য ট্রিপের থেকে বেশ আলাদা।

88

খরচ কতঃ সব মিলিয়ে এই স্থান ঘুরতে খরচ হতে পারে মাথাপিছু ৬৫০০-৭৫০০ টাকা। এই জায়গা থেকে শীতের এক অন্যরকম আমেজ নেওয়া যেতেই পারে। ফলে যদি স্বল্প দিনের পরিকল্পনা থেকে থাকে, তবে ঘুরেই আসা যায় এই জায়গা থেকে।

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra
Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel and Food Tips: ট্রেন ধরতে স্টেশনে গেলেই খেয়ে নিন! ভারতের এই ১০ স্টেশনের খাবার না খেলে ভ্রমণ অসম্পূর্ণ
Recommended image2
দার্জিলিং ছাড়ুন, এবার ঘুরে আসুন মিরিকের কাছে বংকুলুং—প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা
Recommended image3
West Bengal Tourism: অফবিট ডুয়ার্সের হিডেন জেম, মূর্তি নদীর পাশের ভাট্টি
Recommended image4
Gurmukhi Superfast Express: হিমাচল যাত্রা এখন কলকাতা থেকে এক ট্রেনে! কবে কোথা থেকে চলবে, রইল বিস্তারিত
Recommended image5
বিংশ শতকের 'বাবুদের দার্জিলিং'! এই বর্ষায় শিমুলতলায় ফিরে আসুক নস্টালজিয়া – রাজবাড়ি, ঝর্ণা আর লাল মাটির গল্প
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved