MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • 'ভোট প্রচারে' বেরিয়ে অনুগামীদের উচ্ছাসে গা ভাসালেন করোনা আক্রান্ত ট্রাম্প, শুরু হল সমালোচনাও

'ভোট প্রচারে' বেরিয়ে অনুগামীদের উচ্ছাসে গা ভাসালেন করোনা আক্রান্ত ট্রাম্প, শুরু হল সমালোচনাও

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার থেকেই ওয়াশিংটনের কাছে একটি সেনা হাসপাতালে ভর্তি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হাসপাতালের বন্ধ ঘরে বেশিক্ষণ মন টিকছিল না মার্কিন প্রেসিডেন্টের। তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে একটু বেরিয়েছলেন হাসপাতালের বাইরে। আর তাতে সমর্থকরা উল্লসিত হলেও বিরোধীরা তীব্র সমালোচনা করেন।   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 05 2020, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

 শনিবার থেকেই হাসপাতালে ভর্তি রয়েছে করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। কিন্তু রবিবারই তাঁরা বেড়িয়ে পড়েন হাসপাতাল থেকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

করোনাভাইরাসের চিকিৎসা চলাকালীন তিনি হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এভাবেই নির্বাচনী প্রচারে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের শক্তিপ্রদর্শনের উদ্দেশ্যে একটি কাঁচ বন্ধ গাড়িতে করেই সফর করেন তিনি। 

38

ট্রাম্পকে দেখতে হাসপাতাল সংলগ্ন রাস্তায় ভিড় জমান উৎসাহী জনতারা। কাঁচের বন্ধ জানালার ভিতর থেকেই হাত নাড়তে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। তবে তিনি মাস্ক পরে ছিলেন এদিন। 

48

ট্রাম্প যে সময় হাসপাতাল থেকে বাইরে বেরিয়েছিলেন তখন একটি ভিডিও বার্তাও প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি বসেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি অনেক কিছু শিখেছেন। এটি একটি স্কুলের মত। পাশাপাশি তিনি আরও বলেন তাঁর উদ্দেশ্য ছিল তাঁর অনুগামীদের চমকে দেওয়া।

58

হাসপাতালের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনাবাসী ভারতীয় অনুগামীরাও। রাস্তার দুধারে তাঁরা ভিড় করে দাঁডডিয়ে ছিলেন। 

68

রবিবার সকালে হোয়াইট হাউস থেকে জারি করা একটি মেডিক্যাল বিবৃতিতে জানান হয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্যের উন্নতি অব্যাহত রয়েছে। একটি সূত্র বলছে সোম কী মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্টের আচমকা সফর নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়ে গেছে। 

78

তবে মার্কিন প্রেসিডেন্টের আচমকা হাসপাতালের বাইরে বেরিয়ে যাওয়ায় নিয়ে মুখ খুলেছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। জেমস ফিলিপ বলেন, রাষ্ট্রপতি সফরে করে অনেককেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। আর এক বিশেষজ্ঞ জানিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আরও একটু সর্কতা আসা করেছিলেন।  

88

হোওয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, চূড়ান্ত নিরাপত্তা অবলম্বন করার পরই রাষ্ট্রপতি হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। রাষ্ট্রপতির স্বাস্থ্যকর্মীরা সমস্ত প্রোটোলক অনুসরণ করেছিলেন। 

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Melania Trump: ফোটোগ্রাফার এলেন ভন আনওয়ার্থের বিশেষ ডিজিটাল ছবির কালেকশন আনলেন মেলানিয়া ট্রাম্প
Recommended image2
Russian Drone Attack: কিয়েভে রুশ ড্রোন হামলায় ভেঙে পড়ল পাঁচতলা আবাসন, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার মহিলার দেহ
Recommended image3
COP31: আন্তালিয়ায় ভেস্তে গেল জলবায়ু আলোচনা, হতাশা প্রকাশ করলেন গুতেরেস
Recommended image4
নেতানিয়াহুকে সরাতে বড় চাল! ইজরায়েলে সরকার গড়তে এবার তাঁর দলকেই আলোচনায় ডাকলেন গাদি আইজেনকট
Recommended image5
Nepal PM Visit: প্রথমবার বিদেশ সফর, ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved