Russian Drone Attack: ইউক্রেনকে ধ্বংস করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাল রাশিয়া। রাজধানী কিয়েভের অদূরে একটি জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ল রুশ ড্রোন। আর তার জেরে বড়সড় বিপর্যয় ঘটে গেল ডাইমার শহরে। রুশ বাহিনীর এই ড্রোন হামলায় পাঁচতলা আবাসন ভেঙে পড়ে।

Russian Drone Attack: ইউক্রেনকে ধ্বংস করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাল রাশিয়া। রাজধানী কিয়েভের অদূরে একটি জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ল রুশ ড্রোন। আর তার জেরে বড়সড় বিপর্যয় ঘটে গেল ডাইমার শহরে। রুশ বাহিনীর এই ড্রোন হামলায় সেখানকার একটি পাঁচতলা আবাসনের একাংশ পুরোপুরি ভেঙে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি নিজে এই ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে এক মহিলার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ধ্বংসস্তূপের নীচে ১৫ জন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৯

হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপ সরিয়ে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত ওই ভেঙে পড়া বহুতলটি থেকে ৯ জন বাসিন্দাকে নিরাপদে বাইরে বার করে আনা সম্ভব হয়েছে। ড্রোন আছড়ে পড়ার পর আবাসনটিতে যে বিধ্বংসী আগুন লেগে গিয়েছিল, দমকল কর্মীদের চেষ্টায় তা আপাতত নিয়ন্ত্রণে এসেছে। তবে বহুতলের একটা বড় অংশ ভেঙে পড়ায় গোটা চত্বর জুড়ে বিপজ্জনক ভাবে কংক্রিটের চাঙড় ও ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

ধ্বংসস্তূপের তলায় প্রাণের স্পন্দন খোঁজা চলছে

প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। ধ্বংসস্তূপের তলায় প্রাণের স্পন্দন খুঁজতে এখনও দিনরাত এক করে কাজ করে চলেছেন জরুরি পরিষেবা দফতরের কর্মীরা। কিয়েভের ঠিক পাশেই ডাইমার শহরের এই আবাসিক এলাকাটিতে হঠাৎ এমন ড্রোন হামলায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জ়েলেনস্কি জানিয়েছেন, নিখোঁজ ১৪ জনকে খুঁজে বার করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষগুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তবে ভেঙে পড়া বাড়ির বিপজ্জনক পরিস্থিতির কারণে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে। গোটা এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি রেখে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।