MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • মার্কিন নির্বাচন নিয়ে জোর খবর, গভীর উদ্বেগে ভোট পিছোনোর আহ্বান জানালেন ট্রাম্প

মার্কিন নির্বাচন নিয়ে জোর খবর, গভীর উদ্বেগে ভোট পিছোনোর আহ্বান জানালেন ট্রাম্প

বাকি নেই আর ১০০ দিনও। আগামী ৩ নভেম্বরই অনুষ্ঠিত হওয়ার কথা ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরমধ্য়েই বৃহস্পতিবার এই ভোট পিছিয়ে দেওয়ার আহ্বান জানালেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাহলে নাকি এই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর হবে। 

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Aug 02 2020, 11:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

এদিন একটি  টুইট করে মেল-ইন ভোটদানে জালিয়াতি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন ইউনিভার্সাল মেল-ইন ভোটিং-এ নির্বাচন হলে ২০২০ সালের নির্বাচনই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ত্রুটিপূর্ণ এবং প্রতারণাপূর্ণ নির্বাচন হবে। তাতে বেজায় বিব্রতকর অবস্থায় পড়তে হবে বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্রকে। কাজেই যতদিন না পর্যন্ত মার্কিন জনতা যথাযথভাবে, সুরক্ষিতভাবে ও নিরাপদে ভোট দিতে না পারছেন ততদিন পর্যন্ত ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া উচিত বলে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

ট্রাম্প চাইলেই কিন্তু ২০২০ সালের নির্বাচন বিলম্বিত করতে পারবেন না। এর জন্য চাই মার্কিন কংগ্রেসের অনুমতি। কারণ আমেরিকান সংবিধান অনুযায়ী কোনও অবস্থাতেই প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারিত সূচি বদল করা যায় না। কংগ্রেস যদি এই বিষয়ে সহমত হয়ে মার্কিন সংবিধান বদলানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই পিছিয়ে যেতে পারে মার্কিন নির্বাচন।

 

35

তবে ট্রাম্পের ভোট জালিয়াতির আশঙ্কা একেবারেই অমূলক বলে দাবি করছেন মার্কিন নির্বাচনী নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, অন্তত পাঁচটি মার্কিন রাজ্য সম্পূর্ণভাবে মেল-ইন ব্যালটে নির্ভরশীল। কোনও বিদেশী শক্তি যাতে তাদের নির্বাচনে বিঘ্ন না ঘটাতে পারে, হস্তক্ষেপ না করতে পারে, তা নিশ্চিত করার জন্য সেইসব প্রদেশে সমস্ত সুরক্ষার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া তাঁরা বলছেন অ্যাবসেন্টি ভোটিং কিংবা মেইল-ইন ভোটিং ব্যবস্থায় জালিয়াতি হওয়া খুবই কঠিন।

 

45

ট্রাম্প অবশ্য এই প্রথম নয়, গত বেশ কয়েক মাস ধরেই বারবারই নভেম্বরের নির্বাচনে জালিয়তি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারির ফলে মেল-ইন এবং অ্যাবসেন্টি ভোটদান বেশি হবে, এটা প্রকাশ হওয়ার পর তাঁর উদ্বেগ আরও বেড়েছে। দূর থেকে ভোটদানে তাঁর পুনর্নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা বলেও মন্তব্য করেছেন। গত মাসে অ্যারিজোনা প্রদেশে ট্রাম্প তাঁর সমর্থকদের বলেছিলেন, ২০২০ সালের নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচন হতে চলেছে।

 

55

তবে এইসব কাঁদুনির পিছনে আসলে সাম্প্রতিক জনমত সমীক্ষাগুলির বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। করোনাভাইরাস মহামারি ট্রাম্পের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে যেতে পারে বলে মনে করচেন নির্বাচনী বিশ্লেষকরা। ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের সাম্প্রতিকতম সমীক্ষা বলছে, চলতি মাসে প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের গ্রহণযোগ্যতা নেমে গিয়েছে ৪০ শতাংশে। আর সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন-এর গ্রহণযোগ্যতা বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, বাইডেনের ধার ক্রমে বাড়ছে। এই মুহূর্তে সমীক্ষা হলে দেখা যাবে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান আরও অনেকটাই বেড়ে গিয়েছে।

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
US-Iran Deal: ৬০ দিনের চুক্তিতে রাজি আমেরিকা-ইরান? স্বস্তির মাঝেও কাঁটা ট্রাম্পের সই
Recommended image2
চার দিনের ভারত সফরে মায়ানমারের প্রেসিডেন্ট, মোদীর সঙ্গে বৈঠক, যাবেন বোধগয়াও
Recommended image3
Ajit Doval: সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও দ্বিচারিতা চলবে না, মস্কোয় কড়া বার্তা দিলেন ডোভাল
Recommended image4
Donald Trump: জবাই হওয়া থেকে বাঁচল ডোনাল্ড ট্রাম্প, ঠাঁই হতে চলেছে চিড়িয়াখানায়
Recommended image5
NASA Moon Base: চাঁদে মানুষের স্থায়ীভাবে থাকার সব ব্যবস্থা করে ফেলল নাসা, কবে থেকে কার্যকর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved