MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • সন্দেহের কারণে ৭ রাশির সঙ্গীর সঙ্গে আশন্তির আশঙ্কা, দেখে নিন এই সপ্তাহের রাশিফল

সন্দেহের কারণে ৭ রাশির সঙ্গীর সঙ্গে আশন্তির আশঙ্কা, দেখে নিন এই সপ্তাহের রাশিফল

প্রতিটি শাস্ত্রের মতো জ্যোতিষশাস্ত্রেরও কিছু একক আছে। জন্মরাশি সেই এককগুলির একটি। শিশুর জন্মের স্থানীয় সময়ে চন্দ্র যে রাশিতে থাকে সে রাশিকে শিশুর জন্মরাশি বলে। বর্ষপঞ্জিতে চন্দ্রের অবস্থান উল্লেখ থাকে। বর্তমানে পঞ্চাঙ্গ বিষয়ক জ্যোতিষশাস্ত্র সফটওয়্যার এবং বিভিন্ন ওয়েবসাইটে জন্মতারিখ ও সময় দিয়ে চন্দ্রের অবস্থান জানা যায়।   

5 Min read
Author : Deblina Dey
Published : Jun 19 2022, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ-  
পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে হতে পারে। এই সময়ে বিবাহ সংক্রান্ত কোনও আলোচনা না করাই ভাল। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। সপ্তাহের প্রথম দিকে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট  বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। কর্মচারী নিয়ে কোনও  বিবাদ হতে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসার জন্য চিন্তা করুন। সপ্তাহের মধ্যভাগে বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদের যোগ রয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ– 
পড়াশুনাতে ফল ভালো হবে। স্বামী-স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। দূরের কোনও আত্মীয়ের থেকে খারাপ খবর আসতে পারে। বিনিয়োগ বেশি করা ভালো হবে না। ব্যবসার ব্যপারে সচেতনতা বাড়তে পারে, তবে ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভালো। কোনও প্রতিযোগীতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের কারণে চিন্তা বৃদ্ধি পাবে। গঠনমূলক কাজের জন্য চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। 

312

মিথুন–  
সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। সপ্তাহের শেষের দিকে হৃদরোগের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে। বাবার সঙ্গে মতের অমিল হতে পারে। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। অফিসের বহু পুরনো সমস্যা মিটে যাবে। সপ্তাহের প্রথমে ব্যবসার স্থানে খুব ভালো ফল পাবেন কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য সঞ্চয় কম হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। 

412

কর্কট– 
সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসবে। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতা থাকবে। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। বিবাহিত জীবনে ভাল- মন্দ মিশিয়ে চলবে। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অর্থ ভাগ্য মধ্যম থাকবে। সপ্তাহের প্রথম দিকে নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনও আনন্দ অনুষ্ঠান হতে পারে। অফিসে কোনও ভালো বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টার সাফল্য আসতে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব ভাল সময়। 

512

সিংহ– 
নিয়মিত কাজে বাধা আসতে পারে। বিবাহের জন্য শুভ সময় আসছে। পাশের বাড়ির সঙ্গে সমস্যার সমাধান। অর্থ সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। গুরুজনের সঙ্গে কোনও আলোচনা করে তবে সিদ্ধান্ত নিন। বিবাহিত জীবন ভাল কাটবে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। সপ্তাহের প্রথম দিকে যারা কাপড়ের ব্যবসা করেন তাদের শুভ সময়। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার হবেন। ব্যবসায় টাকা পয়সা লাগাতে পারেন। টাকা পয়সা বুঝে খরচ করুন, ব্যয় বহুল সময়। সংসারে কোনও  দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। 

612

কন্যা-   
গৃহ নির্মাণের জন্য অতিরিক্ত অর্থ খরচ হবে। অপব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। বেকারদের আশা পূরন না হওয়ার জন্য হতাশা আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও বিপদ হতে পারে। সন্দেহ নিয়ে সঙ্গীর সঙ্গে আশান্তি হতে পারে। শিল্পীদের জন্য সময় খুব ভাল। বাড়ির কাজের জন্য কাজের জায়গায় ব্যঘাত হতে পারে। নতুন কাজের জন্য চেষ্টা বাড়তে পারে। সন্তানের পড়াশুনার জন্য নতুন কোনও চিন্তা ভাবনা হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন। 

712

তুলা – 
কাজের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রম করেও ভাল পারিশ্রমিক পাবেন না।  গুরুজনের সাহায্যে সংসারের কোনও সমস্যা থেকে উদ্ধার হবেন। সঙ্গীর শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারনে ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত কাজের জন্য ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। বাড়িতে বিবাহের জন্য কোনও আলোচনা হতে পারে। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে। 

812

বৃশ্চিক– 
ব্যবসায় কোনও কর্মচারীকে নিয়ে সমস্যা হতে পারে। চাকুরিজীবীদের জন্য চাপ বাড়তে পারে। পরিবারের সকলে অনেক দিন পর একসঙ্গে সময় কাটাতে পারবেন। এই সপ্তাহ ভালো মন্দের ভিতর দিয়ে কাটবে। প্রথম দিকে খরচ বাড়বে এবং অপরের জন্য সংসারে অশান্তি হতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে অভাবের যোগ দেখা দিতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও প্রিয়জনের থেকে কষ্ট পেতে পারেন। 

912

ধনু– 
কোনও শত্রুর জন্য পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় লাভ না হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের কারও জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট দেখা দিতে পারে।সন্তানের স্বভাব নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। ব্যবসার ব্যপারে কোনও চাপ বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথির আগমন হতে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসায় পা বাড়ানো উচিৎ। 

1012

মকর– 
টাকা পয়সা নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করবেন। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর জন্য সংসারে কোনও বিবাদের মীমাংসা হতে পারে। আয় ব্যয়ের সমতা রক্ষা করতে পারবেন না। ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। জমি কেনা বেচার জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। সাফল্য মিলতে পারে। 

1112

কুম্ভ–  
পেটের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কোনও  সমস্যা বাড়তে পারে। অফিসে কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে। বাড়তি কোনও উপার্জন করার আগে বার বার চিন্তা করুন। মধ্যভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক সমস্যা হতে পারে। স্ত্রীর জন্য কোনও শুভ খবর পেতে পারেন। নিজের কাজের জন্য গর্ভবোধ হবে। সন্তানের পড়াশুনার জন্য মনে আনন্দ বাড়তে পারে। 

1212

মীন– 
প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। শারীরিক পরিশ্রম বৃদ্ধি পাবে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পাতে পারে। কোনও আত্মীয়ের জন্য আপনার উপকার হতে পারে। ধর্মস্থানে কিছু অর্থ দান করতে হতে পারেন। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। শেয়ার বাজারে যুক্ত না হওয়াই ভাল। সন্তানকে নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে। অপরের থেকে অপদস্ত হওয়ার সম্ভাবনা বেশি। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: আজ নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Astro Tips: শনির কুদৃষ্টিতে সর্বনাশ! ২০২৬-এ পথে বসতে পারে এই ৩ রাশি, তালিকায় আপনি নেই তো?
Recommended image3
Dhanteras 2026: ধনতেরাস থেকে ভাগ্য বদল ৫ রাশির, তালিকায় ধনু-সহ আর কারা?
Recommended image4
Mahalakshmi Yoga: দীপাবলিতে মহালক্ষ্মীর কৃপায় ভাগ্য খুলছে ৪ রাশির, দেখুন আপনিও রয়েছেন কীনা তালিকায়
Recommended image5
Ajker Rashifal: আজ সাফল্য লাভের যোগ রয়েছে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved