MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এসএসকেএম-এ ভর্তি মুখ্যমন্ত্রী, পায়ের পাতা-গোড়ালিতে আঘাত, করানো হয়েছে অস্থায়ী প্লাস্টার

এসএসকেএম-এ ভর্তি মুখ্যমন্ত্রী, পায়ের পাতা-গোড়ালিতে আঘাত, করানো হয়েছে অস্থায়ী প্লাস্টার

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে চোট পাওয়ার পরই তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। অসহ্য পায়ের যন্ত্রণা, পাশাপাশি শরীরের বেশ কিছু অংশে চোট লাগে তাঁর। এই অবস্থায় তাঁকে ফিরিয়ে এনে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে কেমন আছেন মুখ্যমন্ত্রী। 

2 Min read
Author : Jayita Chandra
| Updated : Mar 11 2021, 08:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই নন্দীগ্রামে ফিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছু কাজ ছিল যা, একে একে শেষ করছিলেন মুখ্যমন্ত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

এমনই সময় সামনে উঠে আসে ভয়ানক খবর, মুখ্যমন্ত্রী পাসহ শরীরের বেশ কিছু অংশে চোট পেয়েছেন। তাঁকে একাই নিজের পায়ে বরফ ঘষতে দেখা যায়। 

311

এরপর তাঁকে গাড়িতে তুলে আনলে অসহ্য যন্ত্রণায় গায়ে আসে জ্বর। গ্রিন করিডর করে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করা হয় এসএসকেএম-এর ভিভিআইপি কেবিনে। 

411

সেখানেই তখন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই মমতাকে দেখতে আসেন রাজ্যপাল। 

511

এরপর শুরু হয় চিকিৎসা। প্রাথমিকভাবে করানো হয়েছিল এক্সে আর ইসিজি। এক্সে-তে হাড় ভাঙা পাওয়া যায়নি, তবে পেশিতে চোট আছে বলে হাসপাতাল সূত্রে খবর। 

611

পাশাপাশি শরীরের আরও বিভিন্ন জায়গাতে চোট আছে বলে ডাক্তারের পক্ষ থেকে এদিন জানানো হয়। 

711

মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য সাত জনের এক মেডিক্যাল টিম গঠন করা হয়। তবে ডাক্তারেরা এক্সে রিপোর্টে ভরসা করতে চাইছেন না। 

811

তাই রাত ১০.৪০ নাগাদ তাঁদে বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে ফিরিয়ে এনে এসএসকেএম-এ ভর্তি করানো হয়। 

911

করানো হয়েছে ইসিজি, ইসিজি রিপোর্ট প্রাথমিকভাবে সন্তোষজনক হলেও বর্তমানে রয়েছে শ্বাসকষ্টের সমস্যা। 

1011

পাশাপাশি হাসপাতাল সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের পাতায় ও গোড়ালিতে চিড় পাওয়া গিয়েছে। ৪৮ ঘণ্টা ধরে রাখা হবে পর্যবেক্ষণে। 

1111

করানো হয়েছে অস্থায়ী প্লাস্টার। পেশীর ফোলা কমলে করানো হবে প্লাস্টার। শরীরের আরও অন্যান্য জায়গায় চোট বর্তমান, পেশিতে ফোলা আছে। মেডিক্যাল বুলেটিনে জানালেন এসএসকেএম-এর ডাক্তারেরা। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gangarampur Shocker: স্ত্রীকে খুনের পর কাটা মাথা নিয়ে বাড়ির মন্দিরে বসে স্বামী!
Recommended image2
Diwali 2026: দীপাবলিতে ফিরছে মাটির প্রদীপের কদর, চাহিদা বাড়লেও বাড়েনি লাভ, সমস্যায় মৃৎশিল্পীরা
Recommended image3
Annapurna Yojana: নভেম্বর মাসে মিলবে ডবল কিস্তি? কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৬ হাজার?
Recommended image4
WB Weather Update: কালীপুজোর আগেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে কোন কোন জেলা?
Recommended image5
Swasthya Sathi Scheme: আপনারও কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে? "বিপুল দুর্নীতি হয়েছে এবং বড় মাথারাও জড়িত", বড় সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved