MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এক দিনমজুরের বউ-এর হয়েই প্রচার শুরু করলেন 'গোখরো' মিঠুন, কে এই চন্দনা বাউরি, দেখুন

এক দিনমজুরের বউ-এর হয়েই প্রচার শুরু করলেন 'গোখরো' মিঠুন, কে এই চন্দনা বাউরি, দেখুন

শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম নয়, বৃহস্পতিবার বাঁকুড়ার শালতোড়া থেকে বিজেপির হয়ে তাঁর প্রচার অভিযান শুরু করলেন মিঠুন 'গোখরো' চক্রবর্তী। ভোট চাইলেন, বিজেপি প্রার্থী চন্দনা বাউরির হয়ে। কিন্তু, বিজেপির তাবড় প্রার্থীদের ছেড়ে হঠাৎ চন্দনা বাউরির হয়েই প্রচার শুরু করলেন কেন তিনি? আসলে এই ৩০ বছর বয়সী দিনমজুরের স্ত্রী-কে দল প্রার্থী করায় গোটা রাজ্যেই বিজেপি নেতা-কর্মীরা দারুণ খুশি। আসুন চিনে নেওয়া যাক চন্দনা বাউরিকে।

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Mar 26 2021, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

চন্দনা বাউরির স্বামীর নাম শ্রবণ। তিনি রোজ হিসাবে রাজমিস্ত্রির কাজ করেন। ২০১০ সালে তাঁদের বিবাহ হয়েছিল। সংসার চালাতে গিয়ে স্বামীর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কাজে বের হতে হতো তাঁকে। ২০১৪ সালে শালতোড়ায় বিজেপির একজন সাধারণ কর্মী হিসাবে দলের কাজ শুরু করেছিলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি গ্রাম পঞ্চায়েত স্তরের নেত্রী হয়ে উঠেছিলেন। পরে ২০১৯ সালে, চন্দনা বাউড়ি বিজেপির বাঁকুড়া জেলা কমিটিতে জায়গা করে নেন। আর, এইবার একেবারে বিধানসভা নির্বাচনের ময়দানে তাঁকে নামিয়ে দিয়েছে দল।

38

রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে, তিন সন্তানের মা চন্দনা বাউরি। প্রচারের কাজে বাইরে বের হতে হচ্ছে। স্বামীও থাকছেন সঙ্গে। তাঁর মা আর শাশুড়িকে তিনি বাড়িতে এনে রেখেছেন, তাঁরাই দেখাশোনা করছেন বাচ্চাদের।

 

48

এই সাধারণ ঘর থেকে উঠে আসা বিজেপি নেত্রী জানিয়েছেন, দল যে তাঁকে টিকিট দিচ্ছে তা তিনি আগে জানতেন না। কোনও ধারণাই ছিল না। প্রার্থী-তালিকা প্রকাশের পর বিজেপির স্থানীয় নেতৃত্ব তাঁকে প্রার্থী হওয়ার বিষয়টি জানিয়েছিল।

58

তারপর থেকে প্রতিদিন চলেছে প্রচার। আর শেষ বেলায় তাঁর হয়ে প্রচার করতে এসেছেন, 'জাত গোখরো'। এই প্রসঙ্গে চন্দনা বলেছেন, মিঠুন চক্রবর্তীর মতো তারকা তাঁর কেন্দ্র থেকে প্রচার শুরু করলেন, এটা অত্যন্ত সম্মানের বিষয়।

68

তাঁর আরও দাবি, বিজেপি আসলে ধনী-দরীদ্রের মধ্যে ভেদ করে না। তাঁর মতো একজন গরীব ঘরের মেয়েকে প্রার্থী করে যে সম্মান দিয়েছে দল, তার জন্য নেতৃত্বের প্রতি তিনি কৃতজ্ঞ।

78

তবে তাঁর বাসভবন ঘিরে বিতর্কও রয়েছে। বিজেপি প্রার্থীই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, শৌচালয় পাননি। ফলে ভাঙাচোরা ঘরেই স্বামী, শাশুড়ি, সন্তানদের নিয়ে থাকেন তিনি। এই নিয়ে মোদী সরকার তথা বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তবে এর জন্য শাসকদলের নেতাদের দুর্নীতিকেই দায়ী করেছেন চন্দনা। 

88

প্রচার পর্ব শেষ। রাত পেরোলেই ভোটগ্রহণ। এখন তারই অপেক্ষায় রয়েছেন চন্দনা। তিনি জিতলে বিধানসভায় অন্তত একজন প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত। গত লোকসভার ফলাফল অনুযায়ী শালতোড়ায় এগিয়ে ছিল বিজেপি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AL
Amartya Lahiri
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali 2026: দীপাবলিতে ফিরছে মাটির প্রদীপের কদর, চাহিদা বাড়লেও বাড়েনি লাভ, সমস্যায় মৃৎশিল্পীরা
Recommended image2
Annapurna Yojana: নভেম্বর মাসে মিলবে ডবল কিস্তি? কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৬ হাজার?
Recommended image3
WB Weather Update: কালীপুজোর আগেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে কোন কোন জেলা?
Recommended image4
Swasthya Sathi Scheme: আপনারও কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে? "বিপুল দুর্নীতি হয়েছে এবং বড় মাথারাও জড়িত", বড় সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Recommended image5
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ের কবলে বাঁকুড়ার ৫-সহ ৮ জন পর্বত আরোহী, ২ জনের দেহ উদ্ধার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved