MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বৃষ্টি নেই দক্ষিণবঙ্গ জুড়ে, সোমবার থেকে কি বদলাবে ছবি? নতুন তথ্য দিল আলিপুর

বৃষ্টি নেই দক্ষিণবঙ্গ জুড়ে, সোমবার থেকে কি বদলাবে ছবি? নতুন তথ্য দিল আলিপুর

আষাঢ়় মাস শেষ হয়েছে শ্রাবণ মাসের মাঝামাঝি- কিন্তু এখনও তেমনভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তর বঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের কাজের। এই সময়টা ধান রোয়ার সময়। কিন্তু প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় বাধা পাচ্ছে রোয়ার কাজ। তাই সপ্তাহের শুরু থেকেই যদি প্রবল বৃষ্টি হয়ে তাহলে চাষের কাজে সুবিধে হবে কৃষকদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস চলতি সপ্তাহে বৃষ্টি বাড়বে বঙ্গে। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 25 2022, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

এখনও তেমনভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তর বঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের কাজের।

211

নতুন ওয়েদার বুলেটিনেও তেমন স্বস্তির কথা শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে উপকূলের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রায় শুষ্ক থাকবে আবহাওয়া। 

311

এছাড়া বাকি জেলাগুলি যেমন উত্তর ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে। 

411

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুধু সোমবার অর্থাৎ ২৫শে জুলাই নয়, ২৯শে জুলাই সকাল পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে। বৃষ্টি ছিঁটেফোটা হলেও তা বাড়বে না। পরিমাণও হবে যৎসামান্য।

511

আলিপুর জানাচ্ছে ২৯ তারিখ সকালের পর থেকে পরিবর্তন আসবে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে দক্ষিণ বঙ্গের কপালে এই সপ্তাহে যে বৃষ্টির মুখ দেখার আশা নেই, তা স্পষ্ট জানিয়েছে আলিপুর।

611

এরই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। সোমবার ও মহ্গলবার তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। জানানো হয়েছে বুধবার থেকে তাপপ্রবাহ চলতে পারে বাকি জেলাগুলিতেও। 

711

বুধবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান ছাড়াও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। ২৮শে জুলাই পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

811

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন আসবে না। তবে পরবর্তী তিনদিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

911

উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর। বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ওপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার। 

1011

উত্তরবঙ্গের নিচের দিকে জেলা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কমবে বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ সময়েই শুষ্ক থাকবে ২৮শে জুলাই সকাল পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এই তিন জেলায়। 

1111

শ্রাবণ মাসের মাঝামাঝি- কিন্তু এখনও তেমনভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তর বঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের কাজের। এই সময়টা ধান রোয়ার সময়। কিন্তু প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় বাধা পাচ্ছে রোয়ার কাজ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
Recommended image2
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে
Recommended image3
Lakshmir Bhandar: রাজ্যে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, কবে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?
Recommended image4
বিজেপির সংকল্পপত্র কেমন হবে? গেরুয়া শিবির লিখবে না ভোটের ইস্তেহার, জানালেন শমীক
Recommended image5
ঘোর সংকটে CPM, হুমায়ূন কবীর আর নওশাদকে নিয়ে ঘরে-বাইরে সমস্যায় সেলিমরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved