MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, এসডিও অফিসের সামনে ধর্না বিজেপি-এর

গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, এসডিও অফিসের সামনে ধর্না বিজেপি-এর

খুন নাকি আত্মহত্যা? বিজেপি কর্মীর মৃত্যুতে ঘিরে রহস্য ঘনাচ্ছে হুগলির গোঘাটে। ঘটনার প্রতিবাদে আরামবাগে এসডিও অফিসের সামনে ধর্নায় বসলেন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌমিত্র খাঁ-সহ দলের নেতা-কর্মী।

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 14 2020, 04:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ঘটনার সূত্রপাত রবিবার। সাতসকালে গোঘাট স্টেশনের কাছে একটি গাছে গণেশ রায় নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শোরগোল পড়ে যায় এলাকায়।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

বিজেপি দাবি, নিহত ব্যক্তি দলের সক্রিয় কর্মী ছিলেন। খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বস্তুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ।
 

35

দলের কর্মীকে খুনের অভিযোগে স্থানীয় মহিলাদের নিয়ে গোঘাট থা্নার সামনে পথ অবরোধও করা হয়। যেখানে অবরোধ চলছিল, তার পাশে তৃণমূল বিধায়কের অফিস। সেই অফিসেও বিক্ষোভকারীরা চড়াও হওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
 

45

এবার আর গোঘাটে নয়, সোমবার আরামবাগে এসডিও অফিসের সামনে ধর্না কর্মসূচি পালন করল বিজেপি। দলের কর্মীদের সঙ্গে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন সায়ন্তন বসু, রাজ বন্দ্যোপাধ্যায় দলের প্রথমসারির নেতারা। ছিলেন সাংসদ ও যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁও।
 

55

পুলিশ কী বলছে? প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছে গণেশ রায়। তাঁর দেহটি ময়নাতদন্তে পাঠানো  হয়েছে।
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: কবে প্রকাশিত হবে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট? বেতন ও এরিয়ার নিয়ে এল নয়া চমক
Recommended image2
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ফের কড়া প্রশাসন, বিস্ফোরক মন্তব্য খোদ মুখ্যমন্ত্রী, আসছে কোন বদল?
Recommended image3
NCPI net worth: তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন ঠিকানা! কতটা ধনী NCPI দলটি, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Recommended image4
NCPI News: তৃণমূূল সাংসদদের নিয়ে চর্চায় 'এনসিপি', বঙ্গ রাজনীতিতে কীভাবে উৎপত্তি এই দলের?
Recommended image5
TMC Vs NCPI: তৃণমূলের ২০ সাংসদের NCPI-তে যোগদানের খবরই জানতেন না সম্পাদক, তারপর কী বললেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved