MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচন, শিলিগুড়িতে শাসক দলকে কড়া হুঁশিয়ারি জেপি নাড্ডার

বিজেপির লক্ষ্য বিধানসভা নির্বাচন, শিলিগুড়িতে শাসক দলকে কড়া হুঁশিয়ারি জেপি নাড্ডার

লক্ষ্য বিধানসভা নির্বাচন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি।রবিবার  শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলের সবস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করলেন তিনি। বিজেপির বিভিন্ন জাতি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের বর্তমান শাসকদল দুর্নীতিগ্রস্ত, রাজ্য জুড়ে হিংসার বাতাবরণ তৈরি করেছে। সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছানোর বার্তা দিলেন বিজেপি সভাপতি। পাশাপাশি, তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাত করার বার্তা দিলেন জেপি নাড্ডা। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Oct 20 2020, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

উত্তরবঙ্গ ৮ লোকসভা কেন্দ্রে ভাল ফল করেছিল বিজেপি। লোকসভা ভোটের সময় নির্বাচনের দায়িত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার লক্ষ একুশের বিধানসভা নির্বাচন। রবিবার উত্তরবঙ্গের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে শিলিগুড়িতে নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করলেন জেপি নাড্ডা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

শিলিগুড়ি বিমানবন্দর থেকে জেপি নাড্ডাকে সাদর অভ্যর্থনা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে পৌঁছেই পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন জেপি নাড্ডা। তাঁর মূর্তিতে মালা দিয়ে পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শিলিগুড়ির নৌকাঘাট চত্বরে পঞ্চানন মূর্তিতে মাল্যদান করেন তিনি।

310


এরপর শিলিগুড়ির সেবক রোডে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি সভাপতি। বিজেপি জাতিগোষ্ঠী নেতাদের সঙ্গে দলীয় সংগঠন নিয়ে আলোচনা করেন তিনি। নেতা কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আমি পশ্চিমবঙ্গবাসীর অনুভব বুঝতে পারি। প্রতি জাতি গোষ্ঠীর পাশে থাকবে ভারতীয় জনতা পার্টি।

410

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বাংলাবাসীর সব ইচ্ছা পুরন করবে বিজেপি। সব ধরনের সমস্যার সামাধান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে ভোট দেবেন রাজ্যবাসী। সব কা সাথ, সব কা বিশ্বাস, সব বিশ্বাস। 

510

অন্যদিকে, রাজ্যের আইন-শঙ্খলা পরিস্থিতি নিয়েও তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতী হয়েছে বলে অভিযোগ করেন জেপি নাড্ডা। 

610

নাড্ডার অভিযোগ, ডিভাইডেড এন্ড রুল পলিসি নিয়েছে রাজ্য সরকার। বঙ্গবাসী জানে কাকে বিশ্বাস করা যায়। আর কাকে বিশ্বাস করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় প্রত্যেকটি নাগরিকের অধিকার সুরক্ষিত করবে বিজেপি। 

710

নাড্ডা বলেন, একে অপরের পাশে থাকা হল বিজেপির মতাদর্শ। কিন্তু, নিজেদের ভোট ব্যাঙ্কের স্বার্থে বাংলার ভেদাভেদের রাজনীতি করছে তৃণমূল সরকার। অন্যদিকে, বিজেপি সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের সঙ্গে কাজ করছে।

810

আগামী বিধানসভা নির্বাচনে বাংলার বর্তমান সরকারকে উৎখাত করাই হল বঙ্গবাসীর প্রতি বিজেপির দায়িত্ব। আমি আপনাদের নিশ্চিত করছি, আগামী কয়েক মাসের মধ্যে বাংলায় সরকার গড়বে বিজেপি। নেতা-কর্মীদের বললেন জে পি নাড্ডা।

910

আগামী বিধানসভা নির্বাচনে বাংলার বর্তমান সরকারকে উৎখাত করাই হল বঙ্গবাসীর প্রতি বিজেপির দায়িত্ব। আমি আপনাদের নিশ্চিত করছি, আগামী কয়েক মাসের মধ্যে বাংলায় সরকার গড়বে বিজেপি। নেতা-কর্মীদের বললেন জে পি নাড্ডা।

1010

করোনা আবহে কেন্দ্রের স্বাস্থ্য বিমা নিয়েও মমতাকে কটাক্ষ করেন জেপি নাড্ডা। বলেন, বার্ষিক পাঁচ লক্ষ টাকার স্বাস্থবিমা বাংলায় কার্যকর করেনি তৃণমূল সরকার। আপনারা যদি বিজেপি ক্ষমতায় আনেন তা হলে এই রাজ্যে সবার জন্য স্বাস্থ্য বিমা চালু করবে বিজেপি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
চাঁচলে চড়া সুরে কল্যাণ, কাকলি থেকে ঋতব্রত- কালীঘাট বিরোধীদের একযোগে আক্রমণ
Recommended image2
Tarapith: কৌশিকী অমাবস্যা থেকেই তারাপীঠে বড় বদল! কাগজের টিকিট বাতিল, এবার ডিজিটাল দর্শন
Recommended image3
NCPI-কে পাত্তাই দিল না BJP! ‘কলকাতা-দিল্লি ১৫০০ কিমি’, পুরভোটে একা লড়ার বার্তা শমীকের
Recommended image4
Kolkata Weather: খেল দেখাবে ঘূর্ণাবর্ত! আজ বিকেল থেকে কলকাতায় ঝেঁপে বৃষ্টি? জানুন আবহাওয়ার খবর
Recommended image5
Humayun Kabir IPS: প্রাক্তন তৃণমূল বিধায়ককে নোটিস ধরাল পুলিশ! ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে দিতে হবে থানায় হাজিরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved