MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শোরগোল ছাড়াই খুঁটি পুজো হল পুরুলিয়া সরবড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির

শোরগোল ছাড়াই খুঁটি পুজো হল পুরুলিয়া সরবড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির

করোনা থাবা বসিয়েছে এবছরের দুর্গাপুজোয়। তাই কোনও রকম শোরগোল ছাড়াই দুর্গাপুজোর সূচনা করলেন পুরুলিয়ার রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। সামাজিক রীতি মেনে খুঁটি পুজোর মাধ্য়মে দুর্গাপুজোর সূচনা হয়। এবছর পুজোর মণ্ডপ জুড়ে থাকছে করোনা প্রকোপ ও তার থেকে সচেতনতার ছবি। 

1 Min read
Author : Aloke Kumar
Published : Sep 18 2020, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

করোনা আবহে শোরগোল না থাকলেও মা আসছেন। রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিতে ইতিমধ্যেই খুঁটি পুজো শুরু হয়ে গেছে। খুঁটি হয়েছে জেলার বিভিন্ন রাজবাড়ি গুলিতে। বুধবার মহালয়ার দিন পুরুলিয়ার রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির খুঁটি পুজো হল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

পুরুলিয়ার নিতুড়িয়া থানার সড়বড়ি সর্বজনীন দুর্গোৎসব এবার ১৭তম বছরে পা দিয়েছে। এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে। এবছরের বাজেট মাত্র ৯ লক্ষ টাকা। গত বছর এর চেয়ে অনেকটাই বেশি ছিল।

35

খুঁটি পুজোর উদ্বোধনে বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি জানান, ''পুজো শুরু থেকে শেষ দিন পর্যন্ত পুজোর জন্য করোনা বিধি সমস্ত মানা হবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টির উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতি বছর কলকাতা, বম্বে থেকে শিল্পীরা এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করত। কিন্তু এবছর সেরকম ধরনের কোনও অনুষ্ঠান হবে না''।
 

45

এবছরের দুর্গাপুজোয় করোনা সচেতনতার উপর বিশেষ জোর দিয়েছেন উদ্যোক্তারা। পুজোর মণ্ডপ জুড়ে থাকবে করোনার প্রকোপ এবং তার থেকে বাঁচার জন্য সচেতনতা। পুজোর সময় করোনা সুরক্ষা মেনে ভিড় বা জমায়েত নিয়ন্ত্রণ করবেন পুজো উদ্য়োক্তারা।

55

খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মাস্ক বিলি করা হয়। পুজোর আগে থেকেই করোনা সচেতনতা বৃদ্ধিতে এই মাস্ক বিশেষ প্রয়োজন হবে বলে জানান বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। বয়স্ক মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা দুর্গা পুজোর মহাপ্রসাদ তাঁদের বাড়িতে পৌঁছে দেবেন উদ্যোক্তারা।      

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AK
Aloke Kumar
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Durga Puja Weather: দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া? রইল পুজোর আকাশে স্বস্তির খবর
Recommended image2
Yuva Shakti Online Application: অক্টোবরেই খুলছে যুবশক্তির পোর্টাল! কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?
Recommended image3
Annapurna Yojana: পুজোর মাসে বাদ গেল লক্ষ লক্ষ উপভোক্তার নাম, অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগে নয়া আপডেট
Recommended image4
পুজোর কদিন রাতভর চলবে মেট্রো, বাড়ছে ট্রেনের সংখ্যা, জেনে নিন কোন লাইনে কখন মিলবে পরিষেবা
Recommended image5
Weather Update: চতুর্থীতে মুখ ভার থাকবে আকাশের, দক্ষিণের ৫ জেলায় বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved