MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Jagadhatri Puja 2021: আজ মহাসপ্তমী, জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে চন্দননগর

Jagadhatri Puja 2021: আজ মহাসপ্তমী, জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে চন্দননগর

 জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri Pujo 2021)মেতে উঠেছে সারা চন্দননগর ( Chandannagar)। বৃহস্পতিবার মহাসপ্তমী। এদিন থেকেই জনতার ঢল নেমেছে চন্দননগরে।অধিকাংশ আলোকশিল্পী তাঁদের মুন্সিয়ানা দেখাতে জিটি রোড আলোর তোরণ দিয়ে মুড়ে দিয়েছেন। তাই এবার বাড়তি আলো(Jagadhatri Pujo  Lighting) দেখতে পাবেন দর্শনার্থীরা। দেখুন ছবি।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Nov 11 2021, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

বৃহস্পতিবার মহাসপ্তমীতে জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে সারা চন্দননগর। ইতিমধ্য়েই জনতার ঢল নেমেছে চন্দননগরে। শোলার কাজ করা অলঙ্কার এবং পোশাকে অসাধারণ রূপে বিরাজ করছে জগদ্ধাত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

পুলিশ দুপুর দুটো থেকেই জিটি রোডে 'নো এন্ট্রি', করে দিয়েছে। আগামী ১৬ তারিখ অবধি প্রতিদিন দুপুর ২ টো থেকে পরদিন ভোর ৬ টা অবধি চুঁচুড়া থেকে ভদ্রেশ্বর পর্যন্ত জিটি রোড যানবাহনের জন্য নো এন্ট্রি থাকছে।

311

সড়ক পথে গাড়ি করে প্রতিদিন দুপুর ২ টো থেকে পরদিন ভোর ৬ টা অবধি চন্দননগর প্রবেশ করা যাবে না। জরুরি কালীন কিছু পাস দেওয়া হয়েছে যাদের কাছে আছে তাঁরা ছাড়া কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না।

411

  মূলত রাস্তায় যাতে দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা করা হয় প্রতিবারই। এছাড়া নৈশ কারফিউ শিথিল হয়েছে।

511

ষষ্ঠী থেকেই চন্দননগর লোকে লোকারণ্য। এবার যেহেতু বিসর্জনের শোভাযাত্রা হবে না। তাই অধিকাংশ আলোকশিল্পী তাঁদের মুন্সিয়ানা দেখাতে জিটি রোড আলোর তোরণ দিয়ে মুড়ে দিয়েছেন।

611

 এবার বাড়তি আলো দেখতে পাবেন দর্শনার্থীরা। চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকার মোট ১৭১ টি পূজা সেন্ট্রাল জগদ্ধাত্রী পূজা কমিটির অনুমোদন পেয়েছে।

711

চন্দননগের  জগদ্ধাত্রী পুজো আসলে দুর্গা পুজো , কালী পুজো পেরিয়ে বছর শেষ হবার আগে বাঙালি মনখারাপ মুছে দেওয়া এক অন্যতম খুশির উৎসব। এদিন কোভিড আশঙ্কা দূরে ফেলে ঢল নেমেছে চন্দননগরে।

811

প্রথমে অবশ্য চন্দননগর পুলিশ কমিশনারের  প্রধান অর্ণব ঘোষ জানিয়েছিলেন, জগদ্ধাত্রী পুজোতেও চন্দননগরে বহাল থাকছে নাইট কারফিউ। কমিশনারের এই সিদ্ধান্তে পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু, তারপরই এই সিদ্ধান্ত নাকচ করে দেয় রাজ্য সরকার।

911

জগদ্ধাত্রী পুজোর কথা মাথায় রেখে চন্দননগরের রবীন্দ্রভবনে সোমবারই একটি গাইড ম্যাপ প্রকাশ করেছিলেন পুলিশ কমিশনার। আজ মহাসপ্তমীতে ইতিমধ্য়েই চন্দননগরের দর্শনার্থী শীতে আমেজে ভিড় জমিয়েছে গঙ্গার ধারে।

1011

প্রশাসনের তরফে এই বছর ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে মোট ৩০০ টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। সর্বস্তরের মোট দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকছে এই দুই জায়গার পুজো মণ্ডপে। 

1111

এছাড়াও কড়া নজর রাখতে চন্দননগর শহরে মোট ৫০ সিসিটিভি চালানো রয়েছে বলে জানানো হয়েছে। ভিড়ের মধ্যে যাতে কেউ হারিয়ে না যায় , তার জন্য ঠাকুর দেখতে আসা শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
Saokat Molla: আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, তার আগেই গ্রেফতার সওকত মোল্লা
Recommended image2
RG Kar Case: 'নির্মল ঘোষের সঙ্গে সিবিআই-এর আইনজীবীর যোগসাজশ,' বিস্ফোরক আর জি করে নির্যাতিতার বাবা
Recommended image3
Water Metro: পরিবহণ বিপ্লব শুভেন্দুর! এবার কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় ২২,৭০০ কোটির মাস্টারপ্ল্যান
Recommended image4
Annapurna Bhandar: করতে হবে না কোনো আবেদন! সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার-এ এভাবে মিলবে ৩,০০০ টাকা
Recommended image5
TMC Vs TMC: 'পদত্যাগ করে জিতে দেখান, স্যালুট করব', বিদ্রোহী ঋতব্রতদের চ্যালেঞ্জ মদন মিত্রের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved