MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • পুজোর পর বাড়তি পাওনা, কাঞ্চনজঙ্ঘা দর্শন রায়গঞ্জবাসীর

পুজোর পর বাড়তি পাওনা, কাঞ্চনজঙ্ঘা দর্শন রায়গঞ্জবাসীর

পুজোর আমেজ -আনন্দের পর উপরি পাওনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরবাসীর। ঝলমলে পরিষ্কার আকাশে যেন কাঞ্চনজঙ্ঘা পরিদর্শন করলেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের মতে, এদিন আকাশ ছিল পরিস্কার। আকাশে পেঁজা তুলোর মেঘ। সূর্যের কীরণে পেঁজাতুবোর মেঘ যেন এক অপরূপ দৃশ্যে পরিণত হয়েছে। দেখে যেন মনে হয়, গোটা রায়গঞ্জ শহরটাকে দখল করেছেন কাঞ্চনজঙ্ঘা স্বয়ং। রাস্তাঘাট থেকে বাড়ির ছাদ। কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করলেন আট থেকে আশি।

1 Min read
Author : Asianet News Bangla
Published : Nov 01 2020, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

এই বিরল দৃশ্য আগে কখনও দেখেনি রায়গঞ্জ। ঝলমলে আকাশে পেঁজা তুলার মেঘ। এক অপূর্ব দৃশ্য মাতিয়ে তুলেছে রায়গঞ্জবাসীকে। গোটা শহরটাকে যেন আঁকড়ে রেখেছে আস্ত কাঞ্চনজঙ্ঘা।

25

করোনা আবহের জেরে এবছর দুর্গাপুজোয় কোথাও ঘুরতে যাওয়ার সাহস পায়নি বাঙালি। শিলিগুড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য  হয়নি তাঁদের। 

35

কিন্তু ভরদুপুরে রায়গঞ্জে ঝলমলে আকাশে কাঞ্চনজঙ্ঘা দর্শন করে ঘুরতে না যেতে পারার দুঃখটা তাঁরা অনেকটাই ভুলে গিয়েছেন বলে জানালেন শহরবাসী।

45

সৌভাগ্য ক্রমে ঘটনার দিন ছিল লক্ষ্মী পুজো। বাজারে বেরিয়ে আকাশে এই অপরূপ দৃশ্য দেখে খুশি ধরে রাখতে পারেননি অনেকে। বাজারের ব্যাগ ভুলে সবাই তাকিয়ে আকাশের দিকে।

55

পেশায় এক শিক্ষক বলেন, ২০১৩ সালে একবার কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছিল রায়গঞ্জের আকাশে। সেসময় আমার দেখার সৌভাগ্য হয়নি। তবে, এবার হয়েছে। শুনেছি গতবারের তুলনায় এটা নাকি আরও সুন্দর!

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
বাবরি মসজিদ তৈরি কখনই মানুষ বরদাস্ত করবে না! হুমায়ুন কবীরের সমালোচনায় দিলীপ ঘোষ
Recommended image2
BJP করার 'অপরাধে' বাংলার বাড়ি প্রকল্প থেকে নাম বাদ? শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত এলাকা
Recommended image3
Yuva Sathi: এই নথি না থাকলে মিলবে না 'যুব সাথী' প্রকল্পের টাকা, জেনে নিন কীভাবে করবেন আবেদন
Recommended image4
Today’s News in Bengali Live: ৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
Recommended image5
West Bengal Election 2026: বাংলার ভোট ঘোষণা কবে? ২৮ ফেব্রুয়ারির পরেই কি সিদ্ধান্ত? বড় খবর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved