MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দোলের আগেই বসন্ত উৎসব পালন বাংলায়, সামিল স্কুল পড়ুয়া থেকে মহিলারাও

দোলের আগেই বসন্ত উৎসব পালন বাংলায়, সামিল স্কুল পড়ুয়া থেকে মহিলারাও

দোলের আগেই বসন্ত উৎসব পালন বাংলায়। সামিল বাংলার ছাত্র-ছাত্রী থেকে মহিলারা। রায়গঞ্জ শহরে চিরকালীন কনসেপ্ট ভেঙে শুধুমাত্র মহিলারাই বসন্ত উৎসবের আগেই উৎসবে মেতে উঠলেন। এদিকে রাজ্যের স্কুলেও, আগাম বসন্ত উৎসব পালন অশোকনগর নেতাজী শতবার্ষিকী মহাবিদ্যালয়েও। চলুন দেখে নেওয়া যাক সেই সব ছবি।

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : Mar 15 2022, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দোলের আগেই বসন্ত উৎসব পালন রাজ্যের স্কুলে। আগাম বসন্ত উৎসব পালন অশোকনগর নেতাজী শতবার্ষিকী মহাবিদ্যালয়েও। খুশিতে ভরে উঠেছে মন সবার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

একদিকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা যৌথ কন্ঠে গাইছে "ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে আবার কখনো গাইছে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নিল দিগন্তে"।

310

হলুদ শাড়ি পরে গানের তালে নাচছে কলেজ ছাত্রীরা । ঠিক এভাবেই মঙ্গলবার দুপুরে আগাম বসন্ত উৎসবে অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গণে মেতে উঠল পড়ুয়ারা।

410

দোলের আগেই বসন্ত উৎসব পালন বাংলায়। একদিকে বেঞ্চে সাজানো রয়েছে রংবেরঙের আবির,পলাশ ফুলের ডালি । ছাত্র-ছাত্রীরা একে অপরকে আবীর দিয়ে রাঙিয়ে দিচ্ছে ,কেউ দলবেঁধে নাচ করছে।

510

দোলে কলেজ ছুটি থাকে, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাই কলেজের ছাত্র সংসদের তরফে আগাম দোল উৎসব পালন হচ্ছে কয়েক বছর থেকেই ।এমন উদ্যোগে খুশির ছাত্র-ছাত্রীরা ।

610

 অশোকনগর নেতাজী শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গানে আর ছন্দে রঙ মেখে সামিল হয়েছে স্কুলের দিদিমণিরাও। কোভিড সংক্রমণ একেবারেই কমে গিয়েছে বলে স্বাভাবিকভাবেই মন খুলে বসন্ত উৎসবে মেতে উঠেছে সবাই।

710

 শুধুমাত্র মহিলারাই বসন্ত উৎসবের আগেই বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরে। তাঁদের কথায় ছেলেদের কোথাও কোনও আনন্দ উৎসব করতে কোনও বাধা থাকেনা। কিন্তু রমনীরা সংসারের বাঁধনে পরিবারের কথা মাথায় রেখে অনেক বিধিনিষেধের মধ্যে আটকে পড়তে হয়। তাই আগামী বসন্ত উৎসবের আগেই রঙের উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের রমনীরা।

810

বসন্ত এসে গেছে। প্রকৃতি সেজে উঠেছে তার রূপে রসে আর গন্ধে। আর প্রকৃতির সাজের সঙ্গে নারীদের মনেও লেগেছে বসন্তের ছোঁয়া। রায়গঞ্জ মিউনিসিপ্যাল পার্কে আয়োজিত বসন্ত উৎসবে বাঁধনছাড়া আনন্দে মেতে উঠলেন নাট্যকার থেকে শিক্ষিকা বা নেহাতই গৃহবধূরা। 

910

এই সমাজে প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নানান চাপ,  বাধা বিপত্তি।  কিন্তু দেখা যায় এরইমধ্যে পুরুষেরা তাঁদের নিজেদের আনন্দটুকু অনায়াসেই উপভোগ করে নেয় অথচ রমনীরা তা পারেনা। তারাও তো সংসারের বা নিজের কর্মস্থলের চাপে পিষ্ট হয়ে থাকেন। তাই আগাম বসন্ত উৎসবে মেতে উঠলেন এখানের মহিলারা।

1010

বহু প্রতিকূলতার মধ্য থেকে আনন্দকে ধরে রাখার জন্য এটি একটি অনন্য প্রয়াস বলে জানালেন প্রাক্ বসন্ত উৎসবে মেতে ওঠা রমনীরা। তাই  নিজেরাই নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে প্রাক্ বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের নারীরা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla Khobar: RG Kar Junior Doctor Death Case - তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার, আরজি কর কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে
Recommended image2
নির্মাণ সরিয়ে দিন! ফলতায় অভিষেকের সেবাশ্রয় মামলায় মন্তব্য কলকাতা হাই কোর্টের
Recommended image3
Weather Alert: ফের দুর্যোগের কালো মেঘ! লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
Recommended image4
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Recommended image5
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved