MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ফেসবুকে প্রেম করে বিয়ে, মাস খানেক সংসারের পর বিতাড়িত, স্বামীর দাবিতে ধর্ণায় বসল গৃহবধূ

ফেসবুকে প্রেম করে বিয়ে, মাস খানেক সংসারের পর বিতাড়িত, স্বামীর দাবিতে ধর্ণায় বসল গৃহবধূ

কলেজে পড়াশুনার সময় ফেসবুকে এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে। তারপর শ্বশুর বাড়িতে মাস খানেক সংসার করার পর পণের দাবিতে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ। বিয়ের এক বছর পর গ্রামবাসীরা চাঁদা তুলে তাঁর শ্বশুরবাড়িকে ৫০ হাজার টাকা দিয়েছিল বলে দাবি গৃহবধূর। তারপরেও পণের দাবিতে ওই নববধূকে চাপ দিতে থাকে বলে অভিযোগ। পরিবারের চাপের মুখে ঘরছাড়া স্বামীও। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের সুজাপুরের বামুন গ্রামে। এই অবস্থায় স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসলেন গৃহবধূ।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Nov 10 2020, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

কলেজে পড়ার সময় ফেসবুকে পরিচয়। সেখান থেকে সম্পর্ক গড়ায় ভালবাসায়। তিন বছর প্রেম করার পর মুসলিম মতে রেজিস্ট্রি বিয়ে করেছিল সাবিনা খাতুন। কিন্তু বিয়ের পর মাস খানেক সংসার করার পরই পণের দাবিতে তাঁকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের সুজাপুরের বাসিন্দা সাবিনা খাতুন তাঁর স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসলেন গৃহবধূ। মালদহের দৌলতপুরে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

37

গৃহবধূর অভিযোগ, প্রেম করে বিয়ে করার পর থেকে শ্বশুর বাড়ি থেকে পণের জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। বিয়ের এক বছর পর গ্রামবাসীরা চাঁদা তুলে শ্বশুর বাড়িতে ৫০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু তাতেও মানেনি স্বামীর পরিবার।

47

আরও অভিযোগ, বাইক ও পণের দাবিতে নাসিরউদ্দিন তাঁর উপর মারধর করত বলে অভিযোগ। পরে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। স্বামী প্রথমে স্ত্রীকে ঘরে ফেরাতে চাইলেও, পরিবারের চাপে সে হাল ছেড়ে দেয় বলে দাবি ওই গৃহবধূর।

57

গৃহবধূর দাবি, ভালবেসেই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল স্বামী নাসির উদ্দিন মিঞা। তিনি এখন বিহারের পূর্ণিয়ায় একটি নার্সিংহোমে কাজ করেন। তাঁর স্বামীর সঙ্গে অন্য এক মেয়ের প্রেমের সম্পর্ক হয় বলে দাবি সাবিনা খাতুনের।

67


সোমবার থেকে স্বামীর বাড়ি দৌলতপুর এলাকায় ঘুরে বেড়িয়েছে সাবিনা খাতুন। রাত দশটার পর কাকা শ্বশুরের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেছে গৃহবধূ।

77

বিয়ের পর থেকে তাঁর শাশুড়ি অতিরিক্ত পণের জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। শুধু তাই নয়, শাশুড়ি তাঁর গলায় ওড়না দিয়ে তাঁকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন নেননি বা পাননি, তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? বড় আপডেট
Recommended image2
West Bengal Rain Alerts: বিকেল হতেই স্বস্তির বৃষ্টি একাধিক জেলায়, কবে থেকে ফুলফর্মে বঙ্গে বর্ষা?
Recommended image3
CM Suvendu Adhikari: নারী নির্যাতন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি! আলাদা দুটি কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image4
WB Free Bus: জুনের শুরুতেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, বিনামূল্যে ঘোরা যাবে দীঘা-দার্জিলিং!
Recommended image5
Yuva Shakti: বেকার ভাতা পেতে গেলে নতুন করে করতে হবে আবেদন! কীভাবে বানাবেন যুবশক্তি ভরসা কার্ড?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved