MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ছড়াচ্ছে করোনা সংক্রমণ, লকডাউন মানতে নারাজ স্থানীয়েরা, ভয়াবহ ছবি ডানকুনিতে

ছড়াচ্ছে করোনা সংক্রমণ, লকডাউন মানতে নারাজ স্থানীয়েরা, ভয়াবহ ছবি ডানকুনিতে

করোনা সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। পরিস্থিতি মোকাবিলায় ফের লকডাউন জারি করেছে প্রশাসন। কিন্তু মানছে কে! শুক্রবার দুপুরেও এলাকায় খোলা ছিল দোকানপাট। রাস্তায় মানুষের আনাগোনাও ছিল অন্যদিনের মতোই। কেউ কেউ তো মাস্ক ছাড়াই বেরিয়েছিলেন বাড়ির বাইরে। এমনই ছবি ধরা পড়ল হুগলির ডানকুনিতে।  

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Jul 17 2020, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

আনলকে বিপদ বেড়েছে আরও। রাজ্যের সর্বত্রই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ব্যতিক্রম নয় হুগলির ডানকুনিও। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

ডানকুনি পুর এলাকায় করোনার সংক্রমণের শিকার ২৮ জন। বাদ যাননি পুলিশকর্মীরাও। স্থানীয় থানায় কর্মরত মহিলা সাব ইন্সপেক্টর-সহ তিনজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। 
 

35

সংক্রমণ রুখতে লকডাউন জারি করা আর উপায়টাই কি! প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুক্রবার দুপুর থেকে ৩১ জুলাই পর্যন্ত ডানকুনি পুর এলাকায় জারি থাকবে পুরোদস্তুর লকডাউন।
 

45

বৃহস্পতিবার রীতিমতো মাইকিং করে এলাকায় প্রচার চালিয়েছে খোদ ডানকুনি পুরসভা প্রশাসক হাসিনা শবনম। আপাতত সিদ্ধান্ত হয়েছে, বাজার বসার  তো প্রশ্নই নেই, ওষুধের দোকান ছাড়া আর কোনও দোকান খোলা যাবে না। তবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে মুদি দোকানগুলি। দুপুর একটা পর্যন্ত দোকান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন।
 

55

বাস্তবে যে ছবি দেখা গেল, তা কিন্তু অন্যকথা বলছে। তখন দুপুর পেরিয়ে গিয়েছে। কিন্তু দেখে কে বলবে, এলাকায় লকডাউন চলছে! রাস্তায় লোকজনের ভিড় তো ছিলই, খোলা ছিল দোকানপাটও।
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: এই বছরে কলকাতায় রেকর্ড বৃষ্টি! দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Recommended image2
Nabanna Salary Hike: পুজোর আগেই বড় স্বস্তি! রাজ্যের এই সরকারি কর্মীদের বেতন বাড়লো অক্টোবর থেকেই
Recommended image3
Bekar Bhata: পড়ে গিয়েছে অক্টোবর মাস, কবে খুলছে ‘যুবশক্তি’ পোর্টাল? কোথায় করবেন আবেদন?
Recommended image4
কালীঘাটের বাড়ির নিরাপত্তা নেই! 'প্রতিরাতে ২০০-৩০০ দুষ্কৃতী আসে', দিল্লিতে গিয়ে অভিযোগ মমতার
Recommended image5
ইন্দ্রনীল সেনের টাকা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে, চাঞ্চল্যকর দাবি ইডির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved