TMC Leader: প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর পুরসভায় চিঠি লিখেছিলেন মণিরামপুরের বাসিন্দা তুলসীচরণ অধিকারী। অভিযোগ তারপরই রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসীচরণের বাড়িতে চড়াও হয়। 

ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল করতে দ্রুত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় দ্রুত গ্রেফতার করা হল দলেই কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে। পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করা হয়েছে। জানিয়েছেন স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক। তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হয়েছে রবীণ ভট্টাচার্যকে আগামী ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। রবিবার রবীন ভট্টাচার্য লাথি মারার কারণেই ৮১ বছরের বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুঃ

প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর পুরসভায় চিঠি লিখেছিলেন মণিরামপুরের বাসিন্দা তুলসীচরণ অধিকারী। অভিযোগ তারপরই রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসীচরণের বাড়িতে চড়াও হয়। সেই সময়ই সকলের সামনেই তুলসীচরণকে মারধর করা হয়। স্থানীয়দের অভিযোগ রবীন বৃদ্ধ তুলসীর পেটে লাথি মারেন। তাতেই তুলসীচরণের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

বিধায়কের মন্তব্য

রবিবার সন্ধ্যায় গোটা বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন স্থানীয় বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা পার্থ ভোমিক। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দুটি বাড়ির মধ্যে অশান্তি চলছিল। সেই কারণেই পুরসভায় চিঠি দিয়েছিলেন বৃদ্ধ ব্যক্তি। তিনি আরও বলেন, 'পুরসভার নোটিফিকেশন নিয়ে আমাদের কাউন্সিলরের সঙ্গে বাবা ও ছেলের তর্ক চলে। আমি শুনেছি উনি হার্টফেল করে মারা গিয়েছেন। নিরীহ ও সজ্জন মানুষ ছিলেন।' তিনি জানিয়েছেন, দল এই বিষয়টাকে ভালো করে দেখছেন না।

রবিবার অভিযোগ দায়ের হওয়ার পরেই কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। খুনের ঘটনা রুজু হয়েছে। কাউন্সিলরকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরই ব্যারাকপুর থানার পুলিশ গ্রেফতার করা রবীন ভট্টাচার্যকে।