MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • হাতিয়ার সেই দাঁড়িভিটকাণ্ড, ভোটের মুখে শহিদবেদির ভিত্তিপ্রস্তর স্থাপন বিজেপি-এর

হাতিয়ার সেই দাঁড়িভিটকাণ্ড, ভোটের মুখে শহিদবেদির ভিত্তিপ্রস্তর স্থাপন বিজেপি-এর

সিবিআই তদন্তের আশায় এখন নিহতদের দেহ পুঁতে রেখেছেন পরিবারের লোকেরা। বিধানসভা ভোটের আগে ফের দাঁড়িভিটকাণ্ডকে হাতিয়ার করে পথে নামছে বিজেপি। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুল চত্বরে রবিবার নিহত দুই ছাত্রের স্মরণসভায় যোগ দিল দলের জেলা নেতৃত্ব। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল শহিদ বেদিরও। 

1 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 21 2020, 11:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

দেখতে দেখতে দু বছর পার। কার নির্দেশে দাঁড়িভিট হাইস্কুলের ছাত্র ও অভিভাবকদের গুলি চালিয়েছিল পুলিশ? সেই প্রশ্নে মীমাংসা হল না আজও। শাস্তি পেলেন না অভিযুক্ত পুলিশকর্মীরাও।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

নিহত দুই ছাত্রের পরিবার তো বটেই, সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে গিয়েছে বিজেপি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। খাতায়-কলম অবশ্য দাঁড়িভিটকাণ্ডে তদন্ত করছে সিআইডি। কিন্তু দোষীরা কবে শনাক্ত করা যাবে? তাঁদের আদৌও শাস্তি হবে তো? উত্তর জানা নেই কারও।
 

35

যেদিন গুলি চলেছিল দাঁড়িভিট হাইস্কুলে, সেই ২০ সেপ্টেম্বর দিনটিকে প্রতিবছরই ভাষা শহিদ দিবস হিসেবে পালন করেন নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। রবিবার সেই অনুষ্ঠানে যোগ দেন বিজেপি-এর উত্তর দিনাজপুর জেলার নেতারা।
 

45

স্রেফ স্মরণসভায় যোগ দেওয়াই নয়, নিহত দুই ছাত্রের স্মরণে এলাকায় শহিদ বেদির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিধানসভা ভোটে এই ইস্যুতে আন্দোলন কি জিইয়ে রাখতে চাইছে গেরুয়াশিবির? রাজনৈতিক মহল মত তেমনটাই।
 

55

২০১৮ সালে ২০ সেপ্টেম্বর। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলের বাংলার শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নামে পড়ুয়ারা। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরা। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মাঝে আচমকাই গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান স্কুলের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মণ। গুরুতর জখম হয় আরও এক ছাত্র।
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Update: এই একটি কারণেই আটকে ডিএ-র বকেয়া টাকা! জটিলতা কাটাতে নতুন পোর্টালেই সমাধান
Recommended image2
Swimming: রাজ্য ফিন সুইমিংয়ে চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা, ব্যক্তিগত বিভাগে সেরা সৌভিক-আহেলি
Recommended image3
Kalyan On Suvendu Adhikari: 'পশ্চিমবঙ্গের রাজনীতির কলঙ্কের দাগ', শুভেন্দুকে তীব্র কটাক্ষ কল্যাণের
Recommended image4
Lionel Messi: মেসির অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Recommended image5
Ajker Bangla News Live: Uttam Kumar - 'কঠোর পরিশ্রমে চরিত্রকে জীবন্ত করতেন মহানায়ক', জন্মশতবর্ষের দোরগোড়ায় উত্তম-বন্দনায় মোদী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved