MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মোনালিসাকে কেন বীরভূমে এত সম্পত্তি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়?

মোনালিসাকে কেন বীরভূমে এত সম্পত্তি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়?

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধারের পর বীরভূমে তাঁর আরেক বান্ধবী মোনালিসা দাসের নামে প্রচুর সম্পত্তি ও বাড়ি উদ্ধার। কে এই মোনালিসা? কেন তাঁর নামে এত সম্পত্তি করে দিয়েছিলেন পার্থ?

2 Min read
Author : Sahely Sen
| Updated : Jul 25 2022, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

বঙ্গে আর্থিক তছরুপের মামলায় শুক্রবার রাজ্য জুড়ে তল্লাশি চালিয়েছে ইডি। রাজ্যের মন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির খোঁজ করতে গিয়ে উঠে আসে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি টাকা নগদে উদ্ধার করেন ইডি আধিকারিকরা। কিন্তু, এখানেই চমকের শেষ নয়। সন্ধে গড়াতেই আরও পর্দা ফাঁস করেন ইডি আধিকারিকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

শোনা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক বান্ধবী রয়েছেন বীরভূমে, যাঁর নামে শান্তিনিকেতনে রয়েছে প্রায় ১০টি ফ্ল্যাট।

312

 আসানসোল থেকে বীরভূমে অধ্যাপনার কাজ করতে আসা পার্থর এই বান্ধবীর খোঁজ আগেই মিডিয়ার সামনে প্রকাশ করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বান্ধবীর বাংলাদেশের যোগ রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

412

দিলীপ ঘোষের দাবি বেশ খানিকটা সত্যিই হয়ে যায়। গতকাল সন্ধ্যায় ইডি মারফৎ জানা যায়, পার্থর বীরভূমের সেই বান্ধবীর নাম মোনালিসা দাস। 

512

ফুলডাঙা ও প্রান্তিক এলাকায় অবস্থিত এই বাড়িগুলির সবকটিই দেখা করতেন মোনালিসা নিজে, তবে বাড়িগুলো অবশ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বলেই জানতেন এলাকার বাসিন্দারা।
 

612

পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকবার এই বাড়িগুলিতে দেখা গেছে বলেও জানিয়েছেন ফুলডাঙা ও প্রান্তিক এলাকার মানুষজন। 

712

অলকানন্দা, তিতলি, অপা ইত্যাদি বিভিন্ন নামের সৌখিন এই বাড়িগুলিতে অধিকাংশ সময়েই তালা মারা থাকত বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য।
 

812

২০১৪ সালে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হিসেবে কাজে যোগ দেন মোনালিসা। ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তিনি।

912

সূত্রের খবর, অধ্যাপিকা হিসেবে মোনালিসার নিয়োগ নিয়েও উঠেছিল প্রশ্ন। প্রভাব খাটিয়ে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। তাঁর নিয়োগের পিছনেও নাকি পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ ভূমিকা ছিল।  

1012

তিনি গত ৫ বছর ধরে আসানসোলের এসবিআই গড়াই রোডে বিবেকানন্দ পল্লিতে থাকেন। যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেটির মালিক জানিয়েছেন যে তিনি নিয়মিত আসতেন না। মাসে ৩ দিন বা ৪ দিন আসতেন।
 

1112

২ সপ্তাহ আগে ভাড়া বাড়িতে তিনি এসেছিলেন। তারপর আর আসেননি। বিশ্ববিদ্যালয়েও তিনি নিয়মিত আসতেন না। প্রয়োজন পড়লে যেতেন। তারপর আবার কলকাতায় ফিরে যেতেন।  
 

1212

যদিও, পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্ক কেমন, তা এখনও স্পষ্ট নয়। তবে, একজন অধ্যাপিকার নামে এতগুলি ফ্ল্যাট কী ভাবে হল? এর পিছনে পার্থর কোনও ভূমিকা রয়েছে কি না, থাকলে সেই ভূমিকা কতটা জোরাল, সেই রহস্যের জট খোলাই ইডির লক্ষ্য।  
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Madan Mitra: 'বিজেপি নিজের স্বার্থেই মমতাকে টিকিয়ে রাখবে'! সেটিং তত্ত্বে বিস্ফোরক মদন মিত্র
Recommended image2
Yuva Shakti: শুরু হচ্ছে 'যুবশক্তি'র আবেদন প্রক্রিয়া! এই নথি জমা না দিলে বাতিল হয়ে যাবে আবেদন
Recommended image3
Ajker Bangla Khobar: Madan Mitra - 'বিজেপি নিজের স্বার্থেই মমতাকে টিকিয়ে রাখবে'! সেটিং তত্ত্বে বিস্ফোরক মদন মিত্র
Recommended image4
নির্মাণ সরিয়ে দিন! ফলতায় অভিষেকের সেবাশ্রয় মামলায় মন্তব্য কলকাতা হাই কোর্টের
Recommended image5
Weather Alert: ফের দুর্যোগের কালো মেঘ! লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved