MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বরফ পড়েছে পুরুলিয়ায়, দাবি বেগুনকোদরের বাসিন্দাদের, রইল ছবি

বরফ পড়েছে পুরুলিয়ায়, দাবি বেগুনকোদরের বাসিন্দাদের, রইল ছবি

পুরুলিয়ার বেগুনকোদরে তুষারপাতের দাবি শনিবার সকালে বরফ কুচির আস্তরণে ঢাকে গ্রাম গ্রামবাসীদের দাবি মানতে নারাজ বিশেষজ্ঞরা 

1 Min read
Author : debamoy ghosh
Published : Dec 29 2019, 12:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পুরুলিয়ায় নাকি তুষারপাত। এমনই দাবি করে বেশ কিছু ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। পুরুলিয়ার বেগুনকোদরের গ্রামবাসীদের দাবি, শনিবার সকালে তাঁদের এলাকায় বরফ পড়েছে। ভাইরাল এই ছবিগুলির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নিজেদের দাবির স্বপক্ষে বেশ কয়েকটি ছবি দেখিয়েছেন গ্রামবাসীরা। তাতে দেখা যাচ্ছে গ্রামের মধ্যে খড়ের গাদায় এবং রাস্তায় বরফের কুচির মতোই সাদা আস্তরণ তৈরি হয়েছে। বরফ পড়ার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা প্রবল ঠান্ডা উপেক্ষা করেই বাইরে বেরিয়ে আসেন।
35
গ্রামের প্রবীণ নাগরিকরা জানাচ্ছেন, এর আগে কোনওদিনই তাঁদের এলাকায় বরফ পড়েছেন বলে শোনেননি। গ্রামবাসীদের কয়েকজনের ধারণা, প্রবল ঠান্ডায় শিশির বিন্দুগুলি জমে গিয়ে বরফের আকার নিয়েছে। অনেকেই সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা পুরুলিয়ায় তুষারপাতের ছবি বলে ভাইরাল হয়। এ দিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলসিয়াস। ফলে প্রবল ঠান্ডা থাকলেও বরফ পড়ার দাবি মানতে নারাজ বিশেষজ্ঞরা। কারণ বরফ পড়ার প্রধান শর্তই হল তাপমাত্রা হিমাঙ্ক বা তার নীচে চলে যাওয়া।
45
তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পুরুলিয়ায় না হলেও দার্জিলিঙে বরফ পড়ার আশা করতেই পারেন সেখানকার পর্যটকরা। কারণ এ দিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১.৬ ডিগ্রি সেলসিয়াসে।
55
শীতের প্রবল দাপটে কাঁপছে গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, অধিকাংশ জেলাতেই রবিবারও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে। উত্তরবঙ্গের পরেই শীতের কামড় সবথেকে বেশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

DG
debamoy ghosh

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেক-কুণাল তর্কাতর্কি, 'ঠান্ডা ঠান্ডা কুল কুল' বলে শান্ত করলেন মমতা
Recommended image2
Manas Bhunia: 'তৃণমূলে থেকে আর কাজ করার সুযোগ নেই,' দল ছাড়লেন মানস ভুঁইয়া
Recommended image3
Central Force: অন্যত্র সরাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে, নির্দেশ স্কুল শিক্ষা দফতরের
Recommended image4
Annapurna Bhandar: ১৫-১৭ জুন মিস করবেন না! অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা দিতে বড় পদক্ষেপ রাজ্যের
Recommended image5
Aroop Biswas: 'মেসিকে জড়িয়ে ধরে' চরম বিপাকে অরুপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে হাজিরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved