MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • মাইনে বাড়ার আগেই ৭০% ডিএ বৃদ্ধি! ৮ম পে কমিশনে কত হবে সরকারি কর্মীদের বেতন?

মাইনে বাড়ার আগেই ৭০% ডিএ বৃদ্ধি! ৮ম পে কমিশনে কত হবে সরকারি কর্মীদের বেতন?

জল্পনার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রকাশ্যে এল আরও এক খুশির খবর। বর্ধিত বেতন চালু হওয়ার আগেই তাঁদের মহার্ঘ ভাতা বা ডিএ  প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। জেনে নিন কত দাঁড়াবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 16 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি সম্পন্ন হওয়ার কাছাকাছি থাকলেও, অষ্টম বেতন কমিশন এখনও কার্যকর হয়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Google

চলতি বছরে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে নরেন্দ্র মোদী সরকার। এই নিয়ে জল্পনার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রকাশ্যে এল আরও এক খুশির খবর।

Related Articles

Related image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের অপেক্ষার শেষ কবে? তবে মোট বকেয়ার পরিমান কত হবে জানেন?
Related image2
8th Pay Commission: জানুয়ারি থেকে কেন বৃদ্ধি পায়নি বেতন! অষ্টম বেতন কমিশনের বর্দ্ধিত বেতন কবে মিলবে কর্মীদের?
310
Image Credit : Google

বর্ধিত বেতন চালু হওয়ার আগেই তাঁদের মহার্ঘ ভাতা বা ডিএ (ডিয়ারনেস অ্যালাউন্স) প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। কমিশনের প্রস্তাব মেনে নতুন বেতন কাঠামো চালু হওয়া পর্যন্ত অন্তত তিন বার ডিএ পেতে পারেন তাঁরা, খবর সূত্রের।

410
Image Credit : ChatGpt AI/Adobe stock

সাধারণ ভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দু’বার মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। প্রথম বার মার্চে এবং দ্বিতীয় বার অক্টোবরে। সূত্রের খবর, কমিশনের প্রস্তাব মেনে নতুন বেতন কাঠামো চালু করতে ২০২৭ সালের মার্চ পেরিয়ে যাবে। আর তাই সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে নিয়মমাফিক মোট তিন বার ডিএ পাওয়া যাবে বলে আশাবাদী কর্মীরা।

510
Image Credit : our own

বর্তমানে সপ্তম বেতন কমিশনের নিয়ম মেনে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর পরিমাণ মূল বেতনের (বেসিক পে) ৫৮ শতাংশ। সাধারণ ভাবে দুই থেকে চার শতাংশ পর্যন্ত বেড়ে থাকে ডিএ।

610
Image Credit : Asianet News

সেই হিসাবে মার্চে মহার্ঘ ভাতার পরিমাণ ন্যূনতম ৬০ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছরের অক্টোবর এবং ২০২৭ সালের মার্চ পর্যন্ত হিসাবে সেটা আরও বেড়ে পৌঁছোতে পারে প্রায় ৭০ শতাংশে।

710
Image Credit : our own

সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬-’১৬ সাল পর্যন্ত চালু থাকা ষষ্ঠ বেতন কমিশনে ডিএ বৃদ্ধির অঙ্ক ছিল সর্বাধিক। ওই সময়সীমায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বাবদ মূল বেতনের (বেসিক পে) ১২৫ শতাংশ পেয়েছিলেন।

810
Image Credit : our own

১৯৯৬-২০০৬ সাল পর্যন্ত চালু থাকা পঞ্চম বেতন কমিশনে ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল ডিএ। অর্থাৎ তুলনামূলক ভাবে সপ্তম বেতন কমিশনে অনেকটাই ধীরে এবং কম বেড়েছে মহার্ঘ ভাতা।

910
Image Credit : our own

২০২০ সালে কোভিড অতিমারির সময় ১৮ মাসের জন্য সরকারি কর্মচারীদের ডিএ স্থগিত রাখে কেন্দ্র। পরে অবশ্য বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেয় মোদী প্রশাসন। তবে এতে হ্রাস পায় ডিএ বৃদ্ধির গতি। সূত্রের খবর, এই ধরনের সমস্যা এড়ানোর ব্যাপারে তৎপর হয়েছে অষ্টম বেতন কমিশন। ফলে আগামী দিনে ডিএ লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে।

1010
Image Credit : our own

গত বছরের নভেম্বরে অষ্টম বেতন কমিশন গঠন করে কেন্দ্র। কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য তাদের ১৮ মাস সময় দিয়েছে মোদী সরকার। ফলে নতুন নিয়মে ২০২৭ সালের মাঝামাঝির আগে নতুন বেতন কাঠামো চালু হওয়ার সম্ভাবনা খুবই কম।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
নরেন্দ্র মোদী
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
জাতীয় সড়কে সিসি ক্যামেরা লাগিয়ে পাকিস্তানে ফুটেজ ও তথ্য পাচারের অভিযোগ, গ্রেফতার এক
Recommended image2
প্যারাসিটামল, হার্ট, ভিটামিন-সহ ৩০০টি জরুরি ওষুধের দাম বাড়তে পারে, তালিকায় কী কী?
Recommended image3
Rupee Depreciation: টাকার দামে পতন কি ভারতের জন্য লাভজনক? RBI-কে স্বাধীন ছাড় দেওয়ার সওয়াল
Recommended image4
আশঙ্কাই সত্যি হল! রাজ্যে এই মাছ খাওয়া নিষিদ্ধ করল বিজেপি সরকার, ধরা পড়লে শাস্তি
Recommended image5
Jharkhand: জেলে অন্তঃসত্ত্বা কয়েদির যৌন হেনস্থা! তথ্য লোপাটের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড
Related Stories
Recommended image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের অপেক্ষার শেষ কবে? তবে মোট বকেয়ার পরিমান কত হবে জানেন?
Recommended image2
8th Pay Commission: জানুয়ারি থেকে কেন বৃদ্ধি পায়নি বেতন! অষ্টম বেতন কমিশনের বর্দ্ধিত বেতন কবে মিলবে কর্মীদের?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved