MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ৩৫ হাজার বেসিক হলে ৫ সদস্যের পরিবারে কত বাড়বে মাইনে? নিজের বেতন দিয়ে বুঝে নিন হিসেব

৩৫ হাজার বেসিক হলে ৫ সদস্যের পরিবারে কত বাড়বে মাইনে? নিজের বেতন দিয়ে বুঝে নিন হিসেব

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতটা বাড়তে পারে, তা নিয়ে জোর চর্চা চলছে। ফিটমেন্ট ফ্যাক্টর, ডিএ, HRA এবং অন্যান্য ভাতা মিলিয়ে ৫ সদস্যের একটি পরিবারের মাসিক আয় কত বাড়তে পারে, সঞ্চয়ই বা কত হবে?

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Jul 01 2026, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : CHATGPT

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে দেশজুড়ে আলোচনা ক্রমশ জোরদার হচ্ছে। এখনও কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ না হলেও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর, ডিএ (Dearness Allowance), HRA (House Rent Allowance) এবং পেনশন সংশোধন নিয়ে প্রত্যাশা তুঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

এর মধ্যেই একটি প্রশ্ন সবচেয়ে বেশি উঠে আসছে—যদি একটি সরকারি কর্মীর পরিবারে পাঁচজন সদস্য থাকেন, তাহলে নতুন বেতন কাঠামো তাঁদের আর্থিক অবস্থায় কতটা পরিবর্তন আনতে পারে? বর্তমানে মূল্যবৃদ্ধির কারণে সংসারের মাসিক খরচ অনেকটাই বেড়েছে।

Related Articles

Related image1
8th Pay Commission: অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে ২.১০? কত টাকা বাড়ছে বেতন?
Related image2
8th Pay Commission Update: বকেয়া এরিয়ার ও ৬০% মহার্ঘ ভাতার হিসেব! সরকারি কর্মচারীদের পকেটে আসছে মোটা টাকা?
38
Image Credit : ChatGPT

খাদ্য, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, বিদ্যুৎ, রান্নার গ্যাস—প্রতিটি ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। ফলে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য বেতন বৃদ্ধি শুধু অতিরিক্ত আয় নয়, বরং সংসারের বাজেট সামলানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

48
Image Credit : Getty

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ফিটমেন্ট ফ্যাক্টরে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়, তাহলে কর্মীদের মূল বেতন (Basic Pay) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। মূল বেতন বাড়লে তার সঙ্গে যুক্ত HRA, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং ভবিষ্যতের ডিএ-র অঙ্কও বৃদ্ধি পাবে।

58
Image Credit : Getty

ধরা যাক, কোনও কর্মীর বর্তমান বেসিক বেতন ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে। নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে তাঁর বেতন বাড়লে মাসিক আয়ে কয়েক হাজার টাকার পার্থক্য তৈরি হতে পারে। সেই অতিরিক্ত অর্থ দিয়ে পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় বা গৃহঋণের কিস্তি সামলানো অনেকটাই সহজ হতে পারে।

68
Image Credit : Getty

তবে এই অঙ্ক সম্পূর্ণ নির্ভর করবে সরকার শেষ পর্যন্ত কী ফিটমেন্ট ফ্যাক্টর এবং নতুন বেতন কাঠামো অনুমোদন করে তার উপর। এর পাশাপাশি জুলাই মাসে সম্ভাব্য ডিএ বৃদ্ধিও কর্মীদের জন্য বাড়তি স্বস্তি আনতে পারে।

78
Image Credit : Asianet News

সপ্তম বেতন কমিশনের সময় কার্যত ‘৩ ফ্যামিলি ইউনিট’ মডেল অনুসরণ করা হয়েছিল। সেখানে একটি পরিবারের সদস্য হিসেবে কর্মচারী, তাঁর স্বামী বা স্ত্রী এবং সন্তানকে ধরা হয়।‌ কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, বর্তমান ভারতীয় পারিবারিক কাঠামো এই সীমার মধ্যে আটকে নেই। AINPSEF-এর দাবি, অধিকাংশ সরকারি কর্মচারীকেই স্ত্রী-সন্তানের পাশাপাশি নির্ভরশীল বাবা-মায়ের দায়িত্বও বহন করতে হয়।তাই নতুন কমিশনে পরিবার বলতে কর্মচারী, তাঁর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল বাবা-মাকে একসঙ্গে ধরে ‘৫ ফ্যামিলি ইউনিট’ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

88
Image Credit : Asianet News

সপ্তম বেতন কমিশনে ৩ ইউনিটের ভিত্তিতে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ৬,০০০ টাকা করে ৩ ইউনিট অর্থাৎ ১৮,০০০ টাকা। এবার সংগঠনের প্রস্তাব অনুযায়ী ৫ ইউনিট ধরে হিসাব করলে, ৬,০০০ টাকা করে ৫ ইউনিট অর্থাৎ ৩০,০০০ টাকা হতে পারে। এর সঙ্গে প্রায় ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) যোগ করলে অঙ্ক দাঁড়ায় প্রায় ৪৭,৪০০ টাকা। সংগঠনের দাবি, বৈজ্ঞানিক পদ্ধতিতে গণনা করলে পে ম্যাট্রিক্সের লেভেল-১ কর্মীদের ন্যূনতম মূল বেতন ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে হওয়া উচিত।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
Recommended image2
Supreme Court: বাকস্বাধীনতার যুগে সবাই সাংবাদিক, আসল সাংবাদিকদের সুরক্ষা দেওয়া কঠিন: সুপ্রিম কোর্ট
Recommended image3
Now Playing
CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
Recommended image4
Now Playing
Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
Recommended image5
তাজমহলে ১৮০ কেজি ওজনের সুমো কুস্তিগির, সেলফি তুলতে লম্বা লাইন লেগে গেল
Related Stories
Recommended image1
8th Pay Commission: অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে ২.১০? কত টাকা বাড়ছে বেতন?
Recommended image2
8th Pay Commission Update: বকেয়া এরিয়ার ও ৬০% মহার্ঘ ভাতার হিসেব! সরকারি কর্মচারীদের পকেটে আসছে মোটা টাকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved