MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 8th Pay Commission Update: পে কমিশন নিয়ে বিরাট আপডেট! ভোট মিটতেই সরকারি কর্মীদের জন্য সুখবর

8th Pay Commission Update: পে কমিশন নিয়ে বিরাট আপডেট! ভোট মিটতেই সরকারি কর্মীদের জন্য সুখবর

দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার ফলাফলের অপেক্ষা। তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ভোট মিটতেই সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : May 02 2026, 10:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

পাঁচ রাজ্যের ভোট সম্পন্ন হয়েছে। এখন ফলাফল ঘোষণার অপেক্ষা। এরই মধ্যে সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে চলে এল বড় আপডেট। ভোট মিটতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Government Employees) অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th pay commission) নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময়সীমা ৩০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট

সম্প্রতি অষ্টম বেতন কমিশনের পোর্টালে নোটিশ জারি করে বলা হয়েছে, অনুমোদিত/মনোনীত নোডাল অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ বা সরকারি প্রতিষ্ঠানকে সরকারি কর্মচারীকে তাদের পরামর্শের বিষয়ে জানাতে পারবেন।

Related Articles

Related image1
8th Pay Commission: ন্যূনতম ৫০,০০০ টাকা বেতন এবং ৩৬% HRA! কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের জোরালো দাবি
Related image2
8th Pay Commission: দাবি দাওয়া জানানোর সময়সীমা বৃদ্ধি, মাইনে কত বাড়বে, পুরনো পেনশন ফিরবে?
38
Image Credit : Getty

জানিয়ে রাখি, দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে অষ্টম পে কমিশন।

48
Image Credit : Social Media

এর আগে বেতন কমিশনের প্রতিনিধিরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এনসি-জেসিএমের পক্ষ থেকে অনেক বড় ইস্যু উত্থাপন করা হয়েছিল। কর্মচারী সংগঠনগুলি অষ্টম অর্থ কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ হওয়া উচিত বলে দাবি জানিয়েছিল। যদি তা হয় তাহলে সর্বনিম্ন বেসিক বেতন ১৮০০০ থেকে বেড়ে ৬৯০০০ টাকা হতে পারে।

58
Image Credit : stockPhoto

একইসাথে বছরে ৬ শতাংশ ইনক্রিমেন্টের দাবি ও পদোন্নতির সময় অতিরিক্ত দুটি ইনক্রিমেন্টও দাবি সামনে রাখা হয়েছে। বহুদিন ধরে পেনশন প্রকল্প নিয়ে ক্ষোভ ছিল সরকারি কর্মীদের মধ্যে। ফের পুরনো পেনশন স্কিম চালু করারও দাবি করা হয়েছে।

68
Image Credit : Getty

একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮। এর ফলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা বেড়ে প্রায় ৩০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণও (DA ও DR) পরিবর্তন হবে।

78
Image Credit : Gemini

বেতন বৃদ্ধির সম্ভাবনা ও এরিয়ার: বিশেষজ্ঞদের মতে, অষ্টম বেতন কমিশন যদি ১ জানুয়ারি, ২০২৬ থেকে পূর্ববর্তী প্রভাব সহ কার্যকর হয়, তবে কর্মচারীরা বকেয়া বা এরিয়ার বাবদ মোটা অঙ্কের অর্থ পেতে পারেন। পে লেভেল অনুযায়ী এই এরিয়ারের পরিমাণ ৩.৬ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে

88
Image Credit : Pixabay

উল্লেখ্য, গত ২০২৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করে কেন্দ্র। নিজেদের রিপোর্ট পেশ করার জন্য কমিশনকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছিল। এই সময়সীমার মধ্যে রিপোর্টে পেশ করবে কমিটি।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: ৫ শতাংশ DA বাড়াল সরকার, উৎসবের মরসুমে উপহার পেলেন সরকারি কর্মচারীরা
Recommended image2
DA Hike: DA কি ৬৫% হবে, মাইনে কত বাড়বে? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
Recommended image3
কালীঘাটের বাড়ির নিরাপত্তা নেই! 'প্রতিরাতে ২০০-৩০০ দুষ্কৃতী আসে', দিল্লিতে গিয়ে অভিযোগ মমতার
Recommended image4
Raigad: পুণে থেকে রায়গড়ে গিয়েছিল কোচিং ক্লাসের পড়ুয়ারা, জলে ডুবে মৃত্যু ৮ জনের
Recommended image5
Indian Navy: পাকিস্তান-চিনের ষড়যন্ত্র বানচাল করতে দুর্দান্ত ছক ভারতে, ৮০ হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট
Related Stories
Recommended image1
8th Pay Commission: ন্যূনতম ৫০,০০০ টাকা বেতন এবং ৩৬% HRA! কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের জোরালো দাবি
Recommended image2
8th Pay Commission: দাবি দাওয়া জানানোর সময়সীমা বৃদ্ধি, মাইনে কত বাড়বে, পুরনো পেনশন ফিরবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved