MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • এবার কুকুরে কামড়ালেই দিতে হবে মোটা টাকা ক্ষতিপূরণ! সুপ্রিম কোর্ট দিল কড়া নির্দেশ

এবার কুকুরে কামড়ালেই দিতে হবে মোটা টাকা ক্ষতিপূরণ! সুপ্রিম কোর্ট দিল কড়া নির্দেশ

এবার কুকুরে কামড়ালেই দিতে হবে মোটা টাকা ক্ষতিপূরণ! সুপ্রিম কোর্ট দিল কড়া নির্দেশ

2 Min read
Author : Anulekha Kar
Published : Jan 14 2026, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

দেশজুড়ে ক্রমবর্ধমান পথকুকুরের কামড়ের ঘটনা নিয়ে এবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পথকুকুরের কামড়ে কেউ গুরুতর আহত হলে বা প্রাণ হারালে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। একই সঙ্গে যাঁরা নিয়মিত পথকুকুরকে খাবার খাওয়ান, তাঁদের প্রতিও কড়া বার্তা দিয়েছে আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : AI Meta

বিচারপতিরা বলেন, বহু রাজ্য ও পুরসভা দীর্ঘদিন ধরেই পথকুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। এর ফলেই সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। আদালতের মতে, Animal Birth Control (ABC) Rules— অর্থাৎ কুকুরের নির্বীজকরণ, টিকাকরণ ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার নিয়ম ঠিকভাবে কার্যকর হয়নি বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

Related Articles

Related image1
Bank Holiday: মকর সংক্রান্তি উপলক্ষে ১৪ না ১৫! কবে থাকবে ব্যাঙ্ক বন্ধ? বড় ঘোষণা RBI-এর
Related image2
মকর সংক্রান্তিতে বদলে যাবে এই ৪ রাশির ভাগ্য! যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে রাতারাতি, কাটবে অর্থ সমস্যা
38
Image Credit : AI Meta

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি প্রশাসনের গাফিলতিতে পথকুকুরের আক্রমণে কেউ মারা যায় বা গুরুতর জখম হয়, তবে রাজ্য সরকার দায় এড়িয়ে যেতে পারে না। সে ক্ষেত্রে সরকারকে ভুক্তভোগী পরিবারকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হতে পারে।

48
Image Credit : AI Meta

এই মামলায় আদালত শুধু প্রশাসনের দিকেই আঙুল তোলেনি। বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, যাঁরা নিয়মিত পথকুকুরকে খাবার খাওয়ান, তাঁরা কি তাদের দায়িত্ব নিচ্ছেন? তাঁরা কি কুকুরগুলিকে নিজেদের তত্ত্বাবধানে রাখছেন, না কি প্রকাশ্য রাস্তায় ছেড়ে দিচ্ছেন?

58
Image Credit : AI Meta

আদালতের স্পষ্ট মত, ভালোবাসা দেখিয়ে খাবার খাওয়ালেই দায়িত্ব শেষ হয় না। যদি সেই কুকুর কাউকে কামড়ায় বা বিপদ ঘটায়, তবে খাবার দেওয়া ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখা হবে।

68
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পথকুকুরকে খাবার খাওয়ানো পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলা হয়নি। তবে জননিরাপত্তা বিঘ্নিত হয়— এমন আচরণ বরদাস্ত করা হবে না। যাঁরা পশুপ্রেমী, তাঁদের উচিত কুকুরদের নিরাপদে রাখা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা এবং আইন মেনে চলা।

78
Image Credit : stockPhoto

দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ পথকুকুরের কামড়ে আহত হন। শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। আদালতের মতে, মানবিকতা ও জননিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখাই এই নির্দেশের মূল উদ্দেশ্য।

88
Image Credit : stockPhoto

ABC Rules কঠোরভাবে কার্যকর করতে হবে। জননিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্পষ্ট, পথকুকুর সমস্যা আর অবহেলার জায়গায় নেই। প্রশাসন, পশুপ্রেমী এবং সাধারণ নাগরিক— সবাইকে দায়িত্বশীল হতে হবে, তবেই এই জটিল সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
Bank Holiday: মকর সংক্রান্তি উপলক্ষে ১৪ না ১৫! কবে থাকবে ব্যাঙ্ক বন্ধ? বড় ঘোষণা RBI-এর
Recommended image2
মকর সংক্রান্তিতে বদলে যাবে এই ৪ রাশির ভাগ্য! যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে রাতারাতি, কাটবে অর্থ সমস্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved