MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • সীমান্ত সুরক্ষায় কড়া নজর, প্রতিরক্ষা ক্ষেত্রে ধার বাড়াতে ভারতকে আরও S-400 ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রাশিয়া

সীমান্ত সুরক্ষায় কড়া নজর, প্রতিরক্ষা ক্ষেত্রে ধার বাড়াতে ভারতকে আরও S-400 ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রাশিয়া

Russia S400 Missile to India: সস্তায় তেলের পর এবার প্রতিরক্ষা ক্ষেত্রে আরও উন্নত হচ্ছে ভারত। কারণ, খুব শীঘ্রই রাশিয়া থেকে আসছে  অত্যাধুনিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 03 2025, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভারতে আসছে এস৪০০ ক্ষেপণাস্ত্র
Image Credit : X- DD News

ভারতে আসছে এস৪০০ ক্ষেপণাস্ত্র

ভারতের কাছে আরও এস-৪০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের জন্য আলোচনা চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি 'তাস' নামক রাশিয়ার একটি সংবদ পত্রের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নতুন করে চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। এর আগে ভারত পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল, যার মধ্যে কয়েকটি ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ভারতের কাছে S-400 ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য আলোচনা
Image Credit : social media

ভারতের কাছে S-400 ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য আলোচনা

এই বিষয়ে রাশিয়ার সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সার্ভিস-এর প্রধান দিমিত্রি শুগায়েভ একটি রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "ভারত ইতিমধ্যেই এস-৪০০ পরিচালনা করছে এবং আমরা নতুন করে সরবরাহ চুক্তির বিষয়ে আলোচনা করছি।" তিনি আরও বলেন যে, ‘’ভারত রাশিয়ার একটি অন্যতম প্রধান সামরিক অংশীদার এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের।''

Related Articles

Related image1
'রাশিয়া থেকে তেল কিনে মুনাফা লুঠছে ভারতীয় ব্রাহ্মণরা', ট্রাম্পের বাণিজ্যিক পরামর্শদাতার মন্তব্যে শোরগোল
Related image2
গ্রেট প্লেস টু ওয়ার্ক! ৪৮টি কোম্পানি নিয়ে এশিয়ার সেরা ভারত, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
36
রুশ ক্ষেপণাস্ত্রের বিষয়ে আগেই হয়েছিল চুক্তি
Image Credit : Getty

রুশ ক্ষেপণাস্ত্রের বিষয়ে আগেই হয়েছিল চুক্তি

২০১৮ সালে, নয়াদিল্লি মস্কোর সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে পাঁচটি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য। এই ব্যবস্থাগুলি চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবিলায় সহায়তা করবে। তবে, চুক্তিটি বারবার বিলম্বিত হয়েছে, এবং এখন শেষ দুটি ইউনিট ২০২৬ এবং ২০২৭ সালে সরবরাহ করা হবে বলে নির্ধারিত হয়েছে।

46
ভারতের অস্ত্র আমদানিতে প্রধান ভরসা রাশিয়া!
Image Credit : Social Media

ভারতের অস্ত্র আমদানিতে প্রধান ভরসা রাশিয়া!

এদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকার চাপ সত্ত্বেও ভারত তাদের অবস্থানে অনড় রয়েছে। বুধবারই এই বিষয়ে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘’মস্কো ভারতের এই অবস্থানের প্রশংসা করে। রাশিয়ার সম্পদ কেনা বন্ধ করার জন্য আমেরিকার পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সেই দাবি মেনে নেয়নি।'' এদিকে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ফ্রান্স ও ইজরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা বাড়ালেও রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারত যে পরিমাণ অস্ত্র আমদানি করেছে, তার ৩৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে। 

56
রাশিয়া থেকে বহু ক্ষেপণাস্ত্র সরবরাহ ভারতের
Image Credit : Social Media

রাশিয়া থেকে বহু ক্ষেপণাস্ত্র সরবরাহ ভারতের

 যদিও ভারত ও রাশিয়া হল দীর্ঘদিনের কৌশলগত অংশীদার, বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে সহযোগিতা করেছে। এর মধ্যে রয়েছে টি-৯০ ট্যাঙ্ক এবং সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন, মিগ-২৯ এবং কামোভ হেলিকপ্টার সরবরাহ, বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য (আগের অ্যাডমিরাল গোরশকোভ), ভারতে একে-২০৩ রাইফেল উৎপাদন এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম।

66
প্রতিক্রিয়া মেলেনি মোদী-পুতিনের
Image Credit : X

প্রতিক্রিয়া মেলেনি মোদী-পুতিনের

সূত্রের খবর, ভারতকে যে আরও এস৪০০ মিসাইল বিক্রি করছে মস্কো সেই বিষয়ে দুই দেশের রাষ্ট্র প্রধানের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে, রুশ তেল কেনায় যেভাবে ভারতের প্রতি রুষ্ট ট্রাম্প তাতে ফের মিসাইল কেনার খবরে আমেরিকার সঙ্গে ভারতের সঙ্ঘাত বাড়বে বৈকি কমবে না! 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
বিশ্বের খবর
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI: ১০ বছরেই বাজিমাত! দেশের অর্থনীতিতে ইউপিআই-কে 'যুগান্তকারী মোড়' বললেন মোদী
Recommended image2
Delhi NCR Rain Update: জল থইথই রাজধানীতে অব্যাহত দুর্ভোগ, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ প্রশানের
Recommended image3
Assam IVF Calf: বিশ্বে প্রথম! ল্যাবে জন্মাল দেশীয় লখিমী গরু, ইতিহাস গড়লেন অসমের বিজ্ঞানীরা
Recommended image4
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধির ইঙ্গিত! ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী লেভেল ৫-৮-এর মূল বেতন দেখে নিন
Recommended image5
Ajker Bangla News live: Nabanna Holiday - মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Related Stories
Recommended image1
'রাশিয়া থেকে তেল কিনে মুনাফা লুঠছে ভারতীয় ব্রাহ্মণরা', ট্রাম্পের বাণিজ্যিক পরামর্শদাতার মন্তব্যে শোরগোল
Recommended image2
গ্রেট প্লেস টু ওয়ার্ক! ৪৮টি কোম্পানি নিয়ে এশিয়ার সেরা ভারত, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved