MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, এবার কী হবে নাগরিকত্বের প্রমাণ

আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, এবার কী হবে নাগরিকত্বের প্রমাণ

বিহারের ভোটার তালিকার নিবিড় সমীক্ষা মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল নাগরিকত্বের একমাত্র প্রমাণ কখনই আধার কার্ড হতে পারে না। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 02 2025, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আধার নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য
Image Credit : Asianet News

আধার নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য

বিহারের ভোটার তালিকার নিবিড় সমীক্ষা মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল নাগরিকত্বের একমাত্র প্রমাণ কখনই আধার কার্ড হতে পারে না। পাশাপাশি আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ সিলমহর দেওয়ার জন্য কেন জোরাজুরি করা হচ্ছে - তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। যদিও আগের নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধারকার্ড গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু একমাত্র প্রমাণপত্র হতে পারে না বলেও মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
'সুপ্রিম' পর্যবেক্ষণ
Image Credit : Getty

'সুপ্রিম' পর্যবেক্ষণ

আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হল, আইন অনুসারে আধারের মর্যাদা নির্ধারিত হয়েছে। সেই মর্যাদা আর বৃদ্ধি করা কখনই সম্ভব নয়। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট আধার নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। বলেছে, 'নাগরিকত্ব যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আধার একটি নথি হতে পারে।' সুপ্রিম কোর্ট বলেছে, 'আধার আইনে আধারকে যে মর্যাদা দেওয়া হয়েছে তা বৃদ্ধি করা সম্ভব নয়। পুত্তস্বামী নির্দেশে পাঁচ বিচারপতির বেঞ্চ আধার নিয়ে যে কথা বলেছে, তার অন্যথাও করতে পারে না। '

Related Articles

Related image1
জনসভা থেকে মোদীর মায়ের উদ্দেশ্যে কুকথা! রাহুল-তেজস্বীকে তুলোধনা প্রধানমন্ত্রীর
Related image2
প্রধানমন্ত্রী মোদীর মাকে অপমানের প্রতিবাদ, বৃহস্পতিবার বিহার বনধের ডাক NDA-র
35
আধার আইনের ধারা
Image Credit : Google

আধার আইনের ধারা

আধার আইনের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, আধার নম্বর বা অথেনটিকেশন ধারাকে নাগরিকত্ব বা বাসস্থলের প্রমাণ হবে না। অন্য দিকে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, আধার নম্বর কারও নাগরিকত্বের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না। সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে দিয়েছে আধারকে তারা কখনই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে সিলমহর দেবে না।

45
বিহারের SIR মামলা
Image Credit : Gemini

বিহারের SIR মামলা

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা SIR মামলা উঠেছিল। সেখানেই ভোটার তালিকায় নাম তোলার জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা।

55
নির্বাচন কমিশনের সওয়াল
Image Credit : social media

নির্বাচন কমিশনের সওয়াল

এদিন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি বলেন, ভোটার তালিকায় নাম তোলার জন্য আধারকে প্রমাণ হিসেবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু বিহারের কিছু জেলায় আধারের সম্পৃক্তি পৌঁছেছে ১৪০তে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার একাধিকবার অভিযোগ করেছে বহু বাংলাদেশ, রোহিঙ্গা অবৈধ ভাবে এদেশে প্রবেশ করে আধারে কার্ড তৈরি করেছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
জনসভা থেকে মোদীর মায়ের উদ্দেশ্যে কুকথা! রাহুল-তেজস্বীকে তুলোধনা প্রধানমন্ত্রীর
Recommended image2
প্রধানমন্ত্রী মোদীর মাকে অপমানের প্রতিবাদ, বৃহস্পতিবার বিহার বনধের ডাক NDA-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved