MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • শনিবার বদলে যাচ্ছে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম, সমস্যায় পড়তে না চাইলে জেনে নিন

শনিবার বদলে যাচ্ছে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম, সমস্যায় পড়তে না চাইলে জেনে নিন

Aadhar Updates: এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি হল আধার কার্ড। সারা দেশেই বিভিন্ন সরকারি কাজে দরকার হয় আধার। ফলে আধার সংক্রান্ত যে কোনও নিয়ম বদলের বিষয়েই সবার জেনে নেওয়া দরকার। তাহলে কোনও সমস্যা হবে না।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 30 2025, 06:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম, জেনে নিন
Image Credit : Chat Gpt

১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম, জেনে নিন

আধারের নিয়ম বদলাচ্ছে

শনিবার, ১ নভেম্বর আধার সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ নিয়মে বদল আসতে চলেছে। এই বদলগুলি করতে চলেছে আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই। সারা দেশের মানুষেরই এই নিয়মগুলি বদলের বিষয়ে জেনে নেওয়া দরকার। না হলে কোনও ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আধার সংক্রান্ত নিয়মগুলিতে বদলের বিষয়ে আগে থাকতেই জেনে রাখলে সমস্যা এড়ানো যেতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
১ নভেম্বর থেকে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনেই আপডেট করা যাবে আধারের তথ্য
Image Credit : Getty

১ নভেম্বর থেকে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনেই আপডেট করা যাবে আধারের তথ্য

অনলাইনেই আধার আপডেট

ইউআইডিএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে অনলাইনেই আধার সংক্রান্ত তথ্য আপডেট ও সংশোধন করা যাবে। নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ই-মেল আইডি সংক্রান্ত তথ্য অনলাইনে সংশোধন করা যাবে। আধারের তথ্য সুরক্ষিত রাখার জন্যও নতুন ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে সবারই সুবিধা হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। 

Related Articles

Related image1
PAN ও AADHAR-এ এই ভুল থাকলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা! কড়া নিয়ম বেঁধে দিল কেন্দ্র
Related image2
PAN-Aadhar: কীভাবে প্যান-আধারের তথ্য সুরক্ষিত রাখবেন? জেনে নিন উপায়
35
অনলাইনে আধারের তথ্য আপডেট বা সংশোধনের সুবিধা হলেও, এবার বাড়তে চলেছে খরচ
Image Credit : Getty

অনলাইনে আধারের তথ্য আপডেট বা সংশোধনের সুবিধা হলেও, এবার বাড়তে চলেছে খরচ

বাড়ছে আধারের খরচ

নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে আধারে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আপডেট করতে হলে ৭৫ টাকা খরচ হবে। মুখের ছবি, চোখের মণির ছবি, আঙুলের ছাপ বদল বা সংশোধন করতে হলে ১২৫ টাকা খরচ হবে। ৫ থেকে ৭ বছর বয়সি এবং ১৫ থেকে ১৭ বছর বয়সিদের জন্য আধারের তথ্য সংশোধন অবশ্য বিনামূল্যেই হবে। অনলাইনে আধারের তথ্য সংশোধনের জন্য ৭৫ টাকা দিতে হবে ২০২৬ সালের ১৪ জুনের পর থেকে। নতুন করে আধার কার্ড পাওয়ার জন্য খরচ করতে হবে ৪০ টাকা।

45
চলতি বছরের মধ্যেই আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে, নির্দেশ ইউআইডিএআই-এর
Image Credit : freepik

চলতি বছরের মধ্যেই আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে, নির্দেশ ইউআইডিএআই-এর

আধার-প্যান লিঙ্ক

ইউআইডিএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। কেউ যদি আধারের সঙ্গে লিঙ্ক না করেন, তাহলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। এই কারণে যাঁরা এখনও আধার-প্যান লিঙ্ক করাননি, তাঁদের এবার লিঙ্ক করিয়ে নিতে হবে। না হলে তাঁরা সমস্যায় পড়বেন।

55
ইউআইডিএআই-এর নতুন নিময় অনুযায়ী এবার থেকে কেওয়াইসি আপডেট সহজ হতে চলেছে
Image Credit : social media

ইউআইডিএআই-এর নতুন নিময় অনুযায়ী এবার থেকে কেওয়াইসি আপডেট সহজ হতে চলেছে

সহজ হচ্ছে কেওয়াইসি আপডেট

ব্যাঙ্ক, পোস্ট অফিস-সহ বিভিন্ন আর্থিক সংস্থায় কেওয়াইসি আপডেট করাতে হয়। এবার থেকে তিন ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কেওয়াইসি আপডেট করা যাবে। আধার ওটিপি, ভিডিও কেওয়াইসি বা সামনাসামনি নথি যাচাইয়ের মাধ্যমে কেওয়াইসি আপডেট হবে। ফলে যাঁরা এই প্রক্রিয়া সম্পন্ন করতে যাবেন, তাঁদের সুবিধা হবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP: যন্তর মন্তর বিক্ষোভে হাজির প্রায় ২৮০০ অপরাধী? নতুন FIR-এর নির্দেশ SC-J, ৫ সেপ্টেম্বর আন্দোলন প্রত্যাহার
Recommended image2
Bank Strike: ২ দাবিতে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের
Recommended image3
LPG: রান্নার গ্যাসের দাম থেকে অভিবাসন, সেপ্টেম্বরে নতুন কী বদল আসতে চলেছে?
Recommended image4
SCO Summit: SCO মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর, বললেন 'দ্বিচারিতা চলবে না'
Recommended image5
Bank Holidays: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টানা ছুটি, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, জেনে নিন কবে কবে
Related Stories
Recommended image1
PAN ও AADHAR-এ এই ভুল থাকলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা! কড়া নিয়ম বেঁধে দিল কেন্দ্র
Recommended image2
PAN-Aadhar: কীভাবে প্যান-আধারের তথ্য সুরক্ষিত রাখবেন? জেনে নিন উপায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved