Air India Incident : বিপদের আভাস পেয়েছিলেন পাইলট? নাকি পাখির ধাক্কায়! বিস্ফোরক দাবী বিশেষজ্ঞের

Air India Incident : আহমেদাবাদে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ফ্লাইট AI171 টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Share this Video

Air India Incident : বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ঘটনাটি নিয়ে প্রাক্তন আইএএফ পাইলট ও বিমান বিশেষজ্ঞ এহসান খালিদসহ একাধিক বিশেষজ্ঞ চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। তাঁদের প্রশ্ন— "কেন ল্যান্ডিং গিয়ার প্রত্যাহার করা হয়নি?" এই প্রশ্ন ঘিরেই জোরালো হচ্ছে প্রযুক্তিগত গাফিলতির সম্ভাবনা।

সরকারি স্তরে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুরো দেশের নজর এখন তদন্ত রিপোর্টের দিকে।

Related Video