Airtel Plans: প্রায় সব রিচার্জ প্ল্যানেই যুক্ত থাকে ডেটা। ফলে যারা কিপ্যাড ফোন ব্যবহার করেন, তাদের অকারণেই ডেটার দাম গুণতে হয়। দীর্ঘদিন ধরেই এই বিষয়টা আলোচনায়। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাও এবিষয়ে সুর চড়িয়েছিলেন। এবার ৩ এমন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল, যেখানে আর গুণতে হবে না ডেটার দাম।
Airtel Pre-paid Plans: প্রায় সব রিচার্জ প্ল্যানেই যুক্ত থাকে ডেটা। ফলে যারা কিপ্যাড ফোন ব্যবহার করেন, তাদের অকারণেই ডেটার দাম গুণতে হয়। দীর্ঘদিন ধরেই এই বিষয়টা আলোচনায়। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাও এ বিষয়ে সুর চড়িয়েছিলেন। এবার সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হল এয়ারটেল। TRAI-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, ২১ অক্টোবরের মধ্যে সব টেলিকম সংস্থাকে ভয়েস ও SMS-অনলি প্ল্যান আনতে হবে। ডেডলাইনের আগেই দেশের প্রথম অপারেটর হিসেবে ৩টি ভয়েস-অনলি প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। এই প্ল্যানগুলোতে কোনও ডেটা থাকবে না, থাকবে শুধু কল ও মেসেজ করার সুবিধা।
দেখে নিন প্ল্যানের বিস্তারিত:
১৮৫ টাকার প্ল্যান: এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কল, সঙ্গে ৩০০টি SMS। যারা মাসিক কম খরচে নম্বর চালু রাখতে চান, তাঁদের জন্য এটি সবচেয়ে সস্তা অপশন। সঙ্গে থাকছে ফ্রি HelloTunes সুবিধা। ২০৩ টাকার প্ল্যান: মাত্র ১৮ টাকা বেশি দিয়ে পাবেন ২ দিন বেশি ভ্যালিডিটি। এই প্ল্যানে ৩০ দিনের জন্য আনলিমিটেড কলিং ও ৩০০টি SMS পাবেন। যাঁরা ২৮ দিনের চক্র এড়াতে চান, তাঁদের জন্য এই প্ল্যানটি বেশি সুবিধাজনক।
২০৬ টাকার প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ১ ক্যালেন্ডার মাস। অর্থাৎ আপনি যদি ১০ তারিখে রিচার্জ করেন, তাহলে পরের মাসের ১০ তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে। সুবিধা একই - আনলিমিটেড কল ও ৩০০ SMS। যারা প্রতি মাসে নির্দিষ্ট তারিখে রিচার্জ করতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি আদর্শ।
ডেটার জন্য টাকা দিতে হবে না
TRAI-এর মতে, দেশে প্রায় ৩০ কোটির বেশি মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করেন বা সেকেন্ডারি সিম হিসেবে শুধু কলিংয়ের জন্য নম্বর রাখেন। তাঁদের অযথা ডেটার জন্য টাকা দিতে হয়। নতুন এই ভয়েস-অনলি প্ল্যান সেই খরচই কমাবে। এয়ারটেলের পর এবার Jio, Vi এবং BSNL-কেও একই ধরনের প্ল্যান আনতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।









