MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • 'লাপাতা প্রাক্তন উপরাষ্ট্রপতি'! ধনখড় কোথায় রয়েছেন? 'শাহি' বিবৃতি দাবি কপিল সিবালের

'লাপাতা প্রাক্তন উপরাষ্ট্রপতি'! ধনখড় কোথায় রয়েছেন? 'শাহি' বিবৃতি দাবি কপিল সিবালের

রাজ্যসভার প্রাক্তন সভাপতি জগদীপ খনখড়ের পদত্যাগের পর থেকে তাঁর অবস্থান অজানা। কপিল সিবাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এ বিষয়ে বিবৃতি দাবি করেছেন।

2 Min read
Author : Saborni Mitra| ANI
| Updated : Aug 10 2025, 07:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কপিল উবাচ
Image Credit : Asianet News

কপিল উবাচ

রাজ্যসভার সাংসদ কপিল সিবাল শনিবার বলেছেন যে, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের পর থেকে তাঁর অবস্থান বা তার সম্পর্কে কোনও তথ্য জানা যাচ্ছে না। এই বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ বিষয়ে বিবৃতি দিতে দাবি করেছেন। "পদত্যাগের পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আগে 'লাপাত্তা লেডিস' সম্পর্কে শুনেছি, কিন্তু 'লাপাত্তা' উপরাষ্ট্রপতির কথা এই প্রথম শুনলাম," সাংবাদিকদের এমনটাই বলেছেন কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ফোনেও সাড়া নেই!
Image Credit : Asianet News

ফোনেও সাড়া নেই!

তবে কপিল সিবাল এখানেই থেকে থাকেননি। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের 'নিখোঁজ জ' হওয়া নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'এখন দেখছি বিরোধী পক্ষই পারে প্রাক্তন উপরাষ্ট্রপতিকে রক্ষা করতে।' কপিল সিবাল বলেন, "আমি আগে তাঁকে ফোন করেছিলাম; তাঁর পিএ ফোন ধরে বলেছিলেন যে তিনি বিশ্রাম নিচ্ছেন। এরপর আর কেউ ফোন ধরছে না। অনেক নেতাও বলেছেন যে তিনি ফোন ধরছেন না। তাহলে আমরা কী করব? হেবিয়াস কর্পাস বা অন্য কিছু দায়ের করতে হবে?" প্রশ্ন করেন সিবাল।"স্বরাষ্ট্র মন্ত্রক নিশ্চয়ই এ বিষয়ে তথ্য পেয়েছে, তাই অমিত শাহের এ বিষয়ে বিবৃতি দেওয়া উচিত... আমি তাঁর জন্য চিন্তিত," কপিল সিবাল এমনটাই বলেন।

Related Articles

Related image1
'ভারতই সবার BOSS', মধ্যপ্রদেশে মার্কিন শুল্কনীতির তুলোধনা রাজনাথ সিং-এর
Related image2
কাশ্মীর সীমান্তে জওয়ানদের রাখি পরালেন ছাত্রছাত্রীরা, শুভেচ্ছা 'সিঁদুরের' সাফল্যের
35
ধনখড় নিয়ে আলোচনায় 'না'
Image Credit : ANI

ধনখড় নিয়ে আলোচনায় 'না'

বৃহস্পতিবার, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ "রাজ্যসভার চেয়ারম্যানের অপ্রত্যাশিত পদত্যাগ" এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিষয়ে আলোচনার জন্য একটি স্থগিতাদেশের নোটিশ প্রত্যাখ্যান করেছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাংসদ আব্দুল ওয়াহাব ২৬৭ নিয়ম অনুযায়ী 'মাননীয় রাজ্যসভার চেয়ারম্যানের অপ্রত্যাশিত পদত্যাগ' নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন। তিনি সেখানে ধনখ়ড় বর্তমানে কোথায় রয়েছেন সেই বিষয়েও কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি সরকার পক্ষ।

45
হঠাৎ পদত্যাগ
Image Credit : Getty

হঠাৎ পদত্যাগ

বিরোধী দলের একাধিক নেতা জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন, দাবি করেছেন যে সরকার পক্ষের নেতাদের মধ্যে মতবিরোধের কারণে প্রাক্তন উপরাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ধনখড় ২১ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হঠাৎ করেই পদত্যাগ করেন। পরের দিনই রাজ্যসভায় পদত্যাগের বিষয়টি জানানো হয়।

55
প্রথম থেকেই সন্দেহ কংগ্রেসের
Image Credit : Getty

প্রথম থেকেই সন্দেহ কংগ্রেসের

২৩ জুলাই, কংগ্রেস প্রধান এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে পদত্যাগ নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে তাঁর সিদ্ধান্তে কিছু একটা ঠিক নেই। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাড়গে বলেছিলেন যে সরকারের উচিত খনখড়ের পদত্যাগের কারণ জানানো। "সরকারের উচিত জবাব দেওয়া কেন তিনি পদত্যাগ করেছেন। আমি দেখতে পাচ্ছি 'ডাল মে কুছ কালা হ্যায়'। তাঁর স্বাস্থ্য ঠিক আছে। তিনি সবসময় আরএসএস এবং বিজেপির পক্ষে কথা বলতেন। কে এবং কী তাঁর পদত্যাগের পেছনে আছে তা দেশের জানা উচিত," তিনি বলেছিলেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
অমিত শাহ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
'ভারতই সবার BOSS', মধ্যপ্রদেশে মার্কিন শুল্কনীতির তুলোধনা রাজনাথ সিং-এর
Recommended image2
কাশ্মীর সীমান্তে জওয়ানদের রাখি পরালেন ছাত্রছাত্রীরা, শুভেচ্ছা 'সিঁদুরের' সাফল্যের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved