Amul Milk Price Hike: মধ্যবিত্তর কপালে চিন্তার ভাঁজ ফেলে বাড়ল আমুল দুধের দাম। এবার আরও বাড়তি বোঝা সাধারণ মানুষের উপর। দুধের দাম বাড়ানোর ঘোষণা করল দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সংস্থা আমুল। বিভিন্ন জনপ্রিয় পাউচ মিল্ক ও ফ্রেশ মিল্কের দাম বাড়ছে

Amul Milk Price Hike: মধ্যবিত্তর কপালে চিন্তার ভাঁজ ফেলে বাড়ল আমুল দুধের দাম। দৈনন্দিন খরচের চাপে এবার আরও বাড়তি বোঝা সাধারণ মানুষের উপর। দুধের দাম বাড়ানোর ঘোষণা করল দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সংস্থা আমুল। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি লিটার দুধে ২ টাকা করে দাম বৃদ্ধি করা হচ্ছে। আগামিকাল ১৪ মে, বৃহস্পতিবার থেকেই আমুল দুধের নতুন দাম কার্যকর হবে। এই মূল্যবৃদ্ধি আমুলের একাধিক দুধের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমুল গোল্ড, তাজা, শক্তি-সহ বিভিন্ন জনপ্রিয় পাউচ মিল্ক ও ফ্রেশ মিল্কের দাম বাড়ছে বলে জানা গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোথায় কত দাম

দেশের বিভিন্ন রাজ্যে এই নতুন দাম কার্যকর করা হবে। ফলে প্রতিদিনের ব্যবহারের জন্য আমুলের দুধের উপর নির্ভরশীল লক্ষ লক্ষ পরিবার সরাসরি প্রভাবিত হতে চলেছে। সংস্থার দাবি, দুধ সংগ্রহ, পরিবহণ এবং উৎপাদন খরচ বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুগ্ধ শিল্পে কাঁচামালের দাম বৃদ্ধি এবং অপারেশনাল খরচ বেড়ে যাওয়ায় মূল্য সংশোধন করা প্রয়োজন হয়ে পড়েছে বলে জানিয়েছে আমুল। ভারতের অন্যতম জনপ্রিয় দুগ্ধ ব্র্যান্ড আমুলকে বাজারজাত করে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন বা জিসিএমএমএফ (GCMMF)। অতীতেও বিভিন্ন সময়ে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দুধের দাম বাড়িয়েছে সংস্থা। এবারও সেই একই যুক্তি তুলে ধরা হয়েছে।

মধ্যবিত্তর কপালে ভাঁজ

যদিও আপাত দৃষ্টিতে প্রতি লিটারে ২ টাকা বৃদ্ধি খুব বড় অঙ্ক নয়, তবু মাসের শেষে সংসারের বাজেটে তার প্রভাব পড়বে বলেই আশঙ্কা মধ্যবিত্তের একাংশের। বিশেষ করে যেসব পরিবারে প্রতিদিন বেশি পরিমাণ দুধ ব্যবহার হয়, তাঁদের খরচ আরও বাড়বে। আগামিকাল, বৃহস্পতিবার অর্থাৎ ১৪ মে থেকে বাজারে নতুন এমআরপি-সহ দুধের প্যাকেট মিলতে শুরু করবে। তাই গ্রাহকদের আপডেটেড দাম দেখে দুধ কেনার পরামর্শ দেওয়া হয়েছে।