বঙ্গোপসাগরের কার নিকোবর দ্বীপের কাছে ছিল জাহাজটিআইএনএস রণবীজয় থেকে ছোঁড়া হল ব্রাহ্মোস মিসাইলকয়েক মিনিট পরই উড়ে গেল সেই জাহাজটিসফল হল ভারতীয় নৌসেনার পরীক্ষা

মঙ্গলবার, সকাল সাড়ে ৯টা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছেই দাঁড়িয়ে আইএনএস রণবীজয়। নৌসেনা ছুঁড়ল সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ৩০০ কিলোমিটারের দূরে উড়ে গেল ডিআরডিও-র তৈরি ক্ষেপণাস্ত্র। বঙ্গোপসাগরের কার নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ছিল একটি জাহাজ। কয়েক মিনিট পরই সেই জাহাজে গিয়ে আঘাত করল সেই ক্ষেপণাস্ত্র। মুহূর্তে উড়ে গেল সেই জাহাজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোনও যুদ্ধ নয়, এটা ছিল ডিআরডিও-র তৈরি ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের জলে থাকা লক্ষ্যবস্তুর পরীক্ষা। ধ্বংস হওয়া জহাজটি ছিল নৌবাহিনীরই একটি পুরোনো জাহাজ। বলাই বাহুল্য সফল হল সেই পরীক্ষা।

আরও পড়ুন - শুধু ধর্ম নয়, পুরুষদের জানাতে হবে আরও বেশি কিছু - অসমে আরও কড়া 'লাভ জিহাদ' আইন

আরও পড়ুন - ডিসেম্বর পড়লেও শীত এল না কলকাতায়, সপ্তাহান্তে আরও চড়বে পারদ

আরও পড়ুন - ৫০০-র মধ্যে শুধু ৩২টি সংগঠন ডাক পেল সরকারের, ক্ষুব্ধ কৃষকরা আদৌ যোগ দেবেন তো

গত সপ্তাহেই, ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি স্থলে থাকা লক্ষ্যবস্তুর পরীক্ষা করেছিল। লক্ষ্যবস্তুটি রাখা হয়েছিল অন্য একটি দ্বীপে। সেই পরীক্ষাও সফল হয়েছিল। সেই পরীক্ষা পরিচালনা করেছিল ভারতীয় সেনাবাহিনী। ডিআরডিও-র তৈরি এই ক্ষেপণাস্ত্র সিস্টেম নানাভাবে ব্যবহার করা যায়। ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি বর্তমানে তার শ্রেণিতে বিশ্বের দ্রুততম অপারেটিং সিস্টেম ব্যবহার করে। ডিআরডিও-র সূত্রে জানা গিয়েছে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রটির স্ট্রাইক রেঞ্জ এখন বাড়িয়ে ৪৫০ কিলোমিটার করা হয়েছে।