Arvind Kejriwal Breaks Down: দিল্লি বিধানসভা ভোটে বড় হারের পর ব্রেকিং নিউজে ফিরলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ২৫ জন অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে। 

Arvind Kejriwal Breaks Down: আদালতের নির্দোষ সার্টিফিকেট পেয়ে আবেগে ভেঙে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা ভোটে বড় হারের পর ফের ব্রেকিং নিউজে ফিরলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং বাকি ২৩ জন অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে। কেজরিওয়ালকে নির্দোষ বলে জানিয়েছে আদালত। এরপর আদালত থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগে ভেঙে পড়লেন কেজরিওয়াল। ক্যামেরার সামনে আচমকাই কাঁদতে থাকতে থাকেন কেজরি। কিছুতেই তাঁকে থামানো যাচ্ছিল না।

কেজরি কাঁদতে কাঁদতে বললেন, আমি অসৎ নই

 কেজরিকে সান্তনা দিতে দেখা যায় আপের অঘোষিত নম্বর টু নেতা মণীশ সিসোদিয়া। কিছুটা সামলে নিয়ে চশমা খুলে চোখের জল মুছতে মুছতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, আমি অসৎ নই। এটা আমি বারবার বলেছি। আদালত আজ বলল কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া সৎ ব্যক্তি।" এই আবগারি মামলায় কেজরিওয়াল প্রায় মাস পাঁচেক জেলে ছিলেন। ২০২৪ লোকসভা ভোটের সময়ও আপ প্রধান জেলের অন্ধ কুঠরিতে বন্দি ছিলেন। দিল্লিতে আবগারি নীতি প্রণয়ন ও লাইসেন্স বণ্টনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগে কেজরিওয়াল ও তাঁর সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করছে ইডি।

দেখুন কীভাবে কেঁদে ফেললেন কেজরিওয়াল

Scroll to load tweet…

স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে মরিয়া কেজরিওয়াল

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় আপের। নিজের কেন্দ্রেও হেরে যান কেজরিওয়াল। মণীশ সিসোদিয়া সহ বেশিরভাগ আপ নেতা-মন্ত্রীরা ভোটে পরাস্ত হন। দিল্লিতে ২৭ বছর ক্ষমতায় আসে বিজেপি। দিল্লিতে হারের পর কেজরিওয়ালের রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। পঞ্জাবে আপ সরকারের অবস্থা ভাল নয়। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার ছবি গোটা দেশের সামনে বারবার আসছে। আগামী বছর পঞ্জাবে আপের ক্ষমতায় ফেরা কঠিন হয়ে পড়ছে। দিল্লি, পঞ্জাবের বাইরে আপের হাল বেশ খারাপ। এমন অবস্থায় কেজরিওয়ালকে ফের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে হলে তাঁর স্বচ্ছ ভাবমূর্তিতে ফিরতেই হবে।