Assam Earthquake: শনিবার দুপুরে আসামের কামরূপে রিখটার স্কেলে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Assam Earthquake: কাজিরাঙায় দুর্ঘটনার মধ্যেই ফের বিপর্যয়। শনিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল অসম। অসমের কামরূপ জেলায় রিখটার স্কেলে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে। এনসিএস-এর মতে, ভারতীয় সময় দুপুর ২টো ৪৩ মিনিট ৫ সেকেন্ডে এই ভূমিকম্পটি হয়।
কোথায় ভূমিকম্পের উৎসস্থল?
এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলের অক্ষাংশ ২৫.৭৪৯° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯১.২৭৩° পূর্ব বলে রেকর্ড করা হয়েছে।
এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে এনসিএস জানায়, "ম্যাগনিটিউড: ৪.০, তারিখ: ১৪/১১/২০২৬ সময়: ১৪:৪৩:০৫ আইএসটি, অক্ষাংশ: ২৫.৭৪৯ উত্তর, দ্রাঘিমাংশ: ৯১.২৭৩ পূর্ব, গভীরতা: ১০ কিমি, স্থান: কামরূপ, আসাম।"

এর আগে, ৩১ অক্টোবর মেঘালয়ের পূর্ব গারো পাহাড় জেলায় ৩.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল বলে এনসিএস জানিয়েছিল।
সেই ভূমিকম্পটি ৫ কিলোমিটার গভীরে হয়েছিল। যার উৎপত্তিস্থল ছিল ২৫.৬০২ উত্তর অক্ষাংশ এবং ৯০.৬৯৫ পূর্ব দ্রাঘিমাংশ। সকাল ৬টা ৩৮ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়।
এনসিএস এক্সে (X) জানিয়েছিল, "ম্যাগনিটিউড: ৩.০, তারিখ: ২৬/১০/২০২৬ সময়: ০৬:৩৮:২৪ আইএসটি, অক্ষাংশ: ২৫.৬০২ উত্তর, দ্রাঘিমাংশ: ৯০.৬৯৫ পূর্ব, গভীরতা: ৫ কিমি, স্থান: পূর্ব গারো পাহাড়, মেঘালয়।"
এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। (এএনআই)

EQ of M: 4.0, On: 14/11/2026 14:43:05 IST, Lat: 25.749 N, Long: 91.273 E, Depth: 10 Km, Location: Kamrup, Assam.

Ad3

For more information Download the BhooKamp App

https://t.co/5gCOtjdtw0

@DrJitendraSingh

Ad4

@OfficeOfDrJS

@tummalasrini

@GSuresh_NCS

@ndmaindia https://t.co/3eL9pLppxN

— National Center for Seismology (@NCS_Earthquake) November 14, 2026

<script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8">আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।