MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • এখন আর সুযোগ নেই অন্য দেশে যাওয়ার! শেখ হাসিনা ভারতে এসে ঠিক কোথায় রয়েছেন? মিলল বিস্ফোরক তথ্য

এখন আর সুযোগ নেই অন্য দেশে যাওয়ার! শেখ হাসিনা ভারতে এসে ঠিক কোথায় রয়েছেন? মিলল বিস্ফোরক তথ্য

আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন। তবে সেই সুযোগ পাননি তিনি। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 08 2024, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : X Twitter

বাংলাদেশে কোটা সংরক্ষণের দাবিতে যে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছিল তার আকার এতটাই মারাত্মক হয়ে উঠেছিল যে দাবি ওঠে শেখ হাসিনা সরকারের ইস্তফার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

অবশেষে চাপে পড়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে গত ৫ আগস্ট দেশ ছাড়েন হাসিনা।

310
Image Credit : our own

আন্দোলনকারীদের দাবিতে শেষে পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ইউনূস।

410
Image Credit : Getty

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদমাধ্যম 'নর্থইস্ট নিউজে' লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন।

510
Image Credit : X- Lupellah Johnson

সেখান থেকে তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে গোপন সূত্রে খবর। সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্র উদ্ধৃত করে লিখেছেন যে ৫ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দি করা হয়েছিল কি না তা জানা যায়নি।

610
Image Credit : Getty

তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ড. ইউনুস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন- এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

710
Image Credit : Getty

মোদী-ইউনূসের কথোপকথনের কয়েক ঘণ্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

810
Image Credit : HT

সূত্রটি আরও জানিয়েছে, হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। এমনকি ঘাঁটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটে যাওয়া যায়।

910
Image Credit : Getty

তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন।

1010
Image Credit : Getty

কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতেই আছেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ram Mandir Scam: অযোধ্যার রাম মন্দিরের অনুদানের টাকায় দুর্নীতি? FIR দায়ের করে তদন্ত শুরু
Recommended image2
Now Playing
মামার বাড়িতে ঘুরতে আসাই কাল হল! তারাতলা কাণ্ডে চোখে জল আনা ভিডিও
Recommended image3
Arunachal Flood: অরুণাচলে হড়পা বানে মৃত ১, নিখোঁজ ৪! ধসে অবরুদ্ধ রাস্তা, চলছে উদ্ধারকাজ
Recommended image4
Pune Murder Case: তিনবারের চেষ্টায় প্ল্যান সাকসেসফুল, কার নিখুঁত পরিকল্পনায় বাগদত্তার হাতে খুন কেতন?
Recommended image5
DA-DR নিয়ে বড় খবর! অষ্টম বেতন কমিশনের আগে নতুন ফর্মুলায় টাকার অঙ্কে জোর AIDEF-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved