TMC Candidate: অসমে আসন্ন বিধানসভা নির্বাচনে (Assam Assembly Election 2026) লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস।উত্তর-পূর্ব ভারতের ১৭টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল। একলা চলো নীতি নিয়ে ৫১টি আসনে প্রার্থী দিতে চলেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল।
TMC Candidate: অসমে আসন্ন বিধানসভা নির্বাচনে (Assam Assembly Election 2026) লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার উত্তর-পূর্ব ভারতের ১৭টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল। হিমন্ত বিশ্বশর্মা-র রাজ্যে একলা চলো নীতি নিয়ে ৫১টি আসনে প্রার্থী দিতে চলেছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল। অসমে তৃণমূলের প্রথম দফার তালিকা বড় নাম দুলু আহমেদ। 2024 লোকসভা ভোটে নির্দল হিসেবে লড়া দুলু বছর দুয়েক আগে তৃণমূলে যোগ দেন। সুস্মিতা দেবের পর অসমে দুলুই তৃণমূলের সবচেয়ে বড় ভরসার। সেই দুলু লড়ছেন কামরুপ জেলার চামারিয়া বিধানসভা আসন থেকে। অসমে দলের হয়ে প্রচারেও যাবেন মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়-রা। অসমে বাঙালি ভোটের দিকে নজর দিয়ে সম্মানজনক ফলের আশায় তৃণমূল। ইতিমধ্যেই অসমে ১৮ জনের তারকা প্রচারকের তালিকা ঘোষণা করলেন।
কোথায় কে প্রার্থী
অসম তৃণমূলের প্রথম দফার তালিকায় কামরুপ, তিনসুকিয়া, কাচর, তিনসুকিয়া, ধুবরী, গোলপাড়া, বাজালি, ধেমাজি, তুমমুলপুর, নলবাড়ি জেলার আসনগুলি আছে। তিনসুকিয়ার দিগবই আসন থেকে লড়ছেন জিতেন নাগ। মুকুম, উধারবোন্দ, কাটিগোড়া থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন যথাক্রমে দিলীপ মোরান, তাপস দাস, ও ফজলুর রহমান লস্কর।
অসমে ভোট ৯ এপ্রিল, ফল ৪ মে
অসমে এক দফায় ভোট ৯ এপ্রিল, ফল ঘোষণা ৪ মে। কোকরাঝাড়ের বাওখুনগিরি থেকে তৃণমূলের প্রতীকে লড়বেন উদানস্রি নার্জারি। মমিনুর ইসলাম, আরিফ আহমেদ, কৌশক রঞ্জন দাস লড়বেন যথাক্রমে বিলাসিপাড়া, জলেশ্বর, অভয়াপুরী আসন থেকে তৃণমূলের হয়ে। অসমে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি, মেঘালয়ের শাসক দল এনপিপিও।


