- Home
- India News
- Bank Holidays: দারুণ খবর! শীঘ্রই শুরু হচ্ছে সপ্তাহে দু’দিন করে ছুটি, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
Bank Holidays: দারুণ খবর! শীঘ্রই শুরু হচ্ছে সপ্তাহে দু’দিন করে ছুটি, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে দু'দিন ছুটির দাবি পূরণের পথে আরও এক ধাপ এগিয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। প্যানেলের অনুমোদনের পর রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দীর্ঘদিন ধরেই সপ্তাহের দুদিন করে ছুটির দাবি করেছে ব্যাঙ্ক কর্মীরা। সদ্য ৭২ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, যদিও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করা হয়। তবে সূত্রের খবর, ব্যাঙ্কের প্রতি সপ্তাহে দুদিন ছুটির প্রস্তাব পরের ধাপে চলে গিয়েছে।

প্যানেল অনুমোদন দিয়ে দিলে তারপর সেই প্রস্তাব যাবে রিজার্ভ ব্যাঙ্কে। তারপরের ধাপে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক প্রতিবেদন অনুসারে, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, কমিটির ফোকাস হল দেশে ৫ দিন ব্য়াঙ্কিং চালু করা।
কমিটি শুধুমাত্র ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবার বিষয়টিই ডিল করছে। বাকি দাবি যেমন পারফর্ম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ আরও ভালো পেনশন, কাজের পরিবেশ উন্নত করা-সহ, দেখভাল প্যানেলের আওতায় নেই।
ব্যাঙ্কের সংগঠনগুলো ধর্মঘট প্রত্যাহার করতেই, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন গত মঙ্গলবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ওই প্যানেল তৈরিই করা হয়েছে, প্রতি সপ্তাহে ব্যাঙ্কে দুদিন ছুটি কার্যকর করার জন্য।
বর্তমানে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। দু বছরের বেশি সময় ধরে সপ্তারে ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আলোচনা চলছে। এখন অপেক্ষা এই প্রস্তাব পরবর্তী পর্যায়ে যাচ্ছে কিনা। তবে, এখনও পর্যন্ত জানা গিয়েছে, যে ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালুর প্রক্রিয়া ইতিবাচক দিকেই আছে।

