MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Bank Holidays: বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, অনলাইনে সারতে পারবেন জরুরি কাজ?

Bank Holidays: বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, অনলাইনে সারতে পারবেন জরুরি কাজ?

Bank Holidays: বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের বেশিরভাগ কাজই ওয়েবসাইট ও অ্যাপ বা এটিএমের মাধ্যমে হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্ক বন্ধ থাকলে বহু মানুষ সমস্যায় পড়ে যান। কারণ, এখনও অনেকেই অনলাইনে ব্যাঙ্কের কাজ করতে পারেন না।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Mar 25 2026, 09:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
চলতি সপ্তাহের শেষ কয়েক দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, ফলে প্রয়োজনীয় কাজ সারতে হলে বিকল্প উপায় ভাবুন
Image Credit : ChatGPT

চলতি সপ্তাহের শেষ কয়েক দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, ফলে প্রয়োজনীয় কাজ সারতে হলে বিকল্প উপায় ভাবুন

টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় এটিএমেও প্রভাব পড়তে পারে। যাঁদের পক্ষে অনলাইনে ব্যাঙ্কের কাজ সেরে নেওয়া সম্ভব নয়, তাঁরাও এই কয়েকদিন সমস্যায় পড়তে চলেছেন।

DID YOU
KNOW
?
পরপর বন্ধ ব্যাঙ্ক
বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন কলকাতা-সহ দেশের বেশিরভাগ শহরে বন্ধ থাকছে ব্যাঙ্ক।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
রাম নবমী ও শনি-রবিবার পড়ার কারণে দেশের বিভিন্ন রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক
Image Credit : getty

রাম নবমী ও শনি-রবিবার পড়ার কারণে দেশের বিভিন্ন রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক

রাম নবমীতে বন্ধ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকছে। শুক্রবারও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে রাম নবমী পালন করা হবে। সেদিন আবার বিভিন্ন রাজ্যে চৈতে দশাইন পালন করা হবে। এই কারণে সেদিনও বন্ধ থাকছে ব্যাঙ্ক। শনিবার চলতি মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। রবিবার এমনিতেই সব ব্যাঙ্কে ছুটি। ফলে সোমবারের আগে ব্যাঙ্ক খুলছে না।

১৮
চলতি মাসে সবমিলিয়ে ১৮ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।
বিভিন্ন ধর্মীয় উৎসব এবং শনিবার ও রবিবার মিলিয়ে মোট ১৮ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Related Articles

Related image1
Bank Holidays: মার্চের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের, রইল ছুটির তালিকা
Related image2
Bank Minimum Balance Charges: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে কি টাকা কেটে নেওয়া হয়?
37
ইদের পর রাম নবমী, অল্পদিনের ব্যবধানে পরপর বন্ধ ব্যাঙ্ক, সমস্যায় গ্রাহকরা
Image Credit : getty

ইদের পর রাম নবমী, অল্পদিনের ব্যবধানে পরপর বন্ধ ব্যাঙ্ক, সমস্যায় গ্রাহকরা

পরপর বন্ধ ব্যাঙ্ক

কয়েকদিন আগেই ইদ উপলক্ষে বন্ধ ছিল ব্যাঙ্ক। এবার রাম নবমী ও সপ্তাহান্ত পরপর পড়ায় বন্ধ থাকছে ব্যাঙ্ক। এতে বহু মানুষ সমস্যায় পড়তে চলেছেন। ব্যাঙ্কের সব কাজ এখনও অনলাইনে সেরে ফেলা যায় না। অনেকে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যাঙ্কের কাজ সেরে নিতে পারেন না। এই কারণেই ব্যাঙ্ক বন্ধ থাকলে সমস্যা হয়।

47
কলকাতা-সহ বিভিন্ন শহরে বৃহস্পতিবার থেকেই টানা বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক
Image Credit : getty

কলকাতা-সহ বিভিন্ন শহরে বৃহস্পতিবার থেকেই টানা বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক

কলকাতায় বন্ধ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব শহরে একই দিনে ব্যাঙ্কে ছুটি থাকছে না। বৃহস্পতিবার কলকাতা, নয়াদিল্লি, মুম্বই, লখনউ, পাটনার মতো শহরগুলিতে বন্ধ থাকছে ব্যাঙ্ক। কয়েকটি রাজ্যে আবার বৃহস্পতিবারের পর শুক্রবারও বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে খোঁজ নেওয়া ভালো।

57
ব্যাঙ্ক বন্ধ থাকলেও, খোলা থাকবে এটিএম, অনলাইনেও কাজ সারা যাবে, আশ্বাস রিজার্ভ ব্যাঙ্কের
Image Credit : getty

ব্যাঙ্ক বন্ধ থাকলেও, খোলা থাকবে এটিএম, অনলাইনেও কাজ সারা যাবে, আশ্বাস রিজার্ভ ব্যাঙ্কের

খোলা থাকবে এটিএম

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও, এটিএম খোলা থাকবে। নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই লেনদেন চালু থাকবে। ফলে এটিএম থেকে যেমন টাকা তোলা বা জমা দেওয়া যাবে, তেমনই ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করা যাবে।

67
চলতি মাসে বিভিন্ন ধর্মীয় উৎসবের কারণে মোট ১৮ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক
Image Credit : getty

চলতি মাসে বিভিন্ন ধর্মীয় উৎসবের কারণে মোট ১৮ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক

মার্চে ১৮ দিন বন্ধ ব্যাঙ্ক

চলতি মাসে দোল-হোলি, উগাড়ি, ইদের পর রাম নবমীর মতো ধর্মীয় উৎসবের কারণে এবং শনিবার ও রবিবার মিলিয়ে মোট ১৮ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফলে চেক ক্লিয়ার হতে দেরি হচ্ছে, টাকা জমা দেওয়া বা অন্যান্য প্রয়োজনীয় কাজও করা সম্ভব হচ্ছে না। এই কারণে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

77
সোমবারের আগে ব্যাঙ্কে গিয়ে লাভ হবে না, বাড়ি বসে বা এটিএমে গিয়েই সারতে হবে কাজ
Image Credit : Getty

সোমবারের আগে ব্যাঙ্কে গিয়ে লাভ হবে না, বাড়ি বসে বা এটিএমে গিয়েই সারতে হবে কাজ

সোমবার আবার খুলবে ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকায় অনলাইনে বা এটিএমে গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে নিতে হবে। সোমবার ব্যাঙ্ক খুললে আবার ব্যাঙ্কে গিয়ে কাজ সেরে নেওয়া যাবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
দেশের খবর
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পাকিস্তানের কিরানা হিলসে কেন পড়েছিল ভারতের ড্রোন? অপারেশন সিঁদুরের ‘গোপন’ ঘটনা ফাঁস!
Recommended image2
Now Playing
ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে
Recommended image3
Sugar Price: আমদানি সত্ত্বেও ৭% দাম বাড়ছে চিনির! Crisil -এর পূর্বাভাসে কিছুটা স্বস্তি
Recommended image4
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image5
Census 2027: দেশে কত ভিক্ষুক, কোন রাজ্য শীর্ষে? এই কারণেই জনগণনায় মিলবে না তথ্য
Related Stories
Recommended image1
Bank Holidays: মার্চের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের, রইল ছুটির তালিকা
Recommended image2
Bank Minimum Balance Charges: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে কি টাকা কেটে নেওয়া হয়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved