- Home
- India News
- Bank Holidays: নভেম্বরের শুরুতেই ব্যাঙ্কে লম্বা ছুটি, চলতি সপ্তাহে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
Bank Holidays: নভেম্বরের শুরুতেই ব্যাঙ্কে লম্বা ছুটি, চলতি সপ্তাহে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
উৎসবের আবহে নভেম্বরে বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশজুড়ে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও বিভিন্ন রাজ্যে উৎসব অনুযায়ী ব্যাঙ্ক বন্ধ থাকবে। জেনে নিন চলতি সপ্তাহে কবে কবে ব্যাঙ্ক বন্ধ।

অক্টোবরের পর এবার নভেম্বরেও রয়েছে উৎসবের আবহাওয়ার সারা দেশ জুড়ে। যার ফলে এই আবহে একটানা বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এবার প্রকাশ্যে এল ছুটির তালিকা। জেনে নিন আগামী সপ্তাহে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

সদ্য ছুটির তালিকা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখে নিন সেই ছুটির তালিকা। ছুটির তালিকা বলছে, আগামী সপ্তাহে অর্থাৎ ২ থেকে ৮ নভেম্বরের মধ্যে রয়েছে কালীপুজো। সে কারণে সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
প্রসঙ্গত, এবার কালীপুজো পড়েছে রবিবার। সেকারণে আগামী সপ্তাহে অর্থাৎ ২ থেকে ৮ নভেম্বরের মধ্যে কেবল রবিবার আছে ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি। আর কোনও ছুটি নেই এই সপ্তাহে। তবে, ৯ এবং ১০ নভেম্বর দিওয়ালির ছুটির সম্ভাবনা আছে। তা নির্ভর করবে রাজ্যের ওপর। কারণ প্রতি রাজ্যে ছুটির তালিকা হয় আলাদা আলাদা।
তেমনই এই নভেম্বরে ১, ৮, ১৫, ২২, ২৯ হল রবিবার। সে কারণে ওই কদিন দেশজুড়ে সব ব্যাঙ্ক থাকবে বন্ধ। পাশাপাশি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার পড়েছে ১৪ এবং ২৮ নভেম্বর। এই কদিন সারা দেশ জুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এদিকে, ৯ নভেম্বর সোমবার গোবর্ধন পুজো, বিশ্বকর্মা দিবস উপলক্ষে চণ্ডীগড়, মধ্যপ্রদেশে-সহ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১১ নভেম্বর বুধবার ভাই দুজ, ভাতৃ দ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষ্যে কয়েক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তেমনই ২৩ নভেম্বর সোমবার মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্ক। ২৪ নভেম্বর মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা ও অসমে লাচিত দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

